Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 2 / Mantra 1

34 Mantra
2/1
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
कृष्णो॑ऽस्याखरे॒ष्ठोऽग्नये॑ त्वा॒ जुष्टं॒ प्रोक्षा॑मि॒ वेदि॑रसि ब॒र्हिषे॑ त्वा॒ जुष्टां॒ प्रोक्षा॑मि ब॒र्हिर॑सि स्रु॒ग्भ्यस्त्वा॒ जुष्टं॒ प्रोक्षा॒मि॥१॥

कृष्णः॑। अ॒सि॒। आ॒ख॒रे॒ष्ठः। आ॒ख॒रे॒स्थ इत्या॑खरे॒ऽस्थः। अ॒ग्नये॑। त्वा॒। जुष्ट॑म्। प्र। उ॒क्षा॒मि॒। वेदिः॑। अ॒सि॒। ब॒र्हिषे॑। त्वा॒। जुष्टा॑म्। प्र। उ॒क्षा॒मि॒। ब॒र्हिः। अ॒सि॒। स्रु॒ग्भ्य इति स्रु॒क्ऽभ्यः। त्वा॒। जुष्ट॑म्। प्र। उ॒क्षा॒मि॒ ॥१॥

Mantra without Swara
कृष्णोस्याखरेष्ठोग्नये त्वा जुष्टम्प्रोक्षामि वेदिरसि बर्हिषे त्वा जुष्टांम्प्रोक्षामि बर्हिरसि स्रुग्भ्यस्त्वा जुष्टंम्प्रोक्षामि ॥

कृष्णः। असि। आखरेष्ठः। आखरेस्थ इत्याखरेऽस्थः। अग्नये। त्वा। जुष्टम्। प्र। उक्षामि। वेदिः। असि। बर्हिषे। त्वा। जुष्टाम्। प्र। उक्षामि। बर्हिः। असि। स्रुग्भ्य इति स्रुक्ऽभ्यः। त्वा। जुष्टम्। प्र। उक्षामि॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে কারণে এই যজ্ঞ (আখরেষ্ঠঃ) বেদীর রচনা দ্বারা খোদিত স্থানে স্থির হইয়া (কৃষ্ণঃ) ভৌতিক অগ্নি হইতে ছিন্ন অর্থাৎ সূক্ষ্মরূপ এবং পবনের গুণসকলের আকর্ষণ প্রাপ্ত (অসি) হয় ইহার ফলে আমি (অগ্নয়ে) ভৌতিক অগ্নির মধ্যে হবন করিবার জন্য (জুষ্টম্) প্রীতি সহ শুদ্ধ কৃত (ত্বা) সেই যজ্ঞ অর্থাৎ হোম-সামগ্রীকে (প্রোক্ষামি) ঘৃতাদি পদার্থ দ্বারা সিঞ্চন করিয়া শুদ্ধ করি এবং যে কারণে এই (বেদিঃ) বেদী অন্তরিক্ষে স্থিত (অসি) হয় । ইহার ফলে আমি (বর্হিষে) হোমকৃত পদার্থ গুলিকে অন্তরিক্ষে পৌঁছাইবার জন্য (জুষ্টাম্) প্রীতিপূর্বক সম্পাদিত (ত্বা) সেই বেদিকে (প্রোক্ষামি) ভাল প্রকার ঘৃতাদি পদার্থগুলি দ্বারা সিঞ্চন করি তথা যে কারণে এই (বর্হিঃ) জল অন্তরিক্ষে স্থির হইয়া পদার্থগুলির শুদ্ধিকারী (অসি) হয়, ইহার ফলে (ত্বা) উহার শুদ্ধি হেতু যাহা শুদ্ধ কৃত (জুষ্টম্) পুষ্টি ইত্যাদি গুণ উৎপন্নকারী হবি উহাকে আমি (স্রুগ্ভঃ) স্রুবাদি সাধন দ্বারা অগ্নিতে আহুতি দিবার জন্য (প্রোক্ষামি) শুদ্ধ করি ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর উপদেশ করিতেছেন যে, সব মনুষ্যগণকে বেদী নির্মাণ করিয়া এবং পাত্রাদি হোমের সামগ্রী লইয়া সেই হবিকে ভাল প্রকার শুদ্ধ করিয়া তথা অগ্নিতে হোম করিয়া কৃত যজ্ঞ বর্ষার শুদ্ধ জল দ্বারা সব ওষধি সকলকে পুষ্ট করে । সেই যজ্ঞের অনুষ্ঠান দ্বারা সব প্রাণিদিগকে নিত্য সুখ দেওয়া মনুষ্যদিগের পরম ধর্ম ॥ ১ ॥
Subject
॥ অথ দ্বিতীয়াধ্যায়ারম্ভঃ ॥ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ ঈশ্বরেণৈতৎ সর্বমাদ্যেऽধ্যায়ে বিধায়েদানীং দ্বিতীয়েऽধ্যায়ে প্রাণিনাং সুখায়োক্তার্থস্য সিদ্ধিং কর্ত্তুং বিশিষ্টা বিদ্যাঃ প্রকাশ্যন্তে ॥ তত্রাদৌ বেদ্যাদিরচনমুপদিশ্যতে ॥ এখন দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর সেই সব বিদ্যাগুলির সিদ্ধি করিবার জন্য বিশেষ বিদ্যাসকলের প্রকাশ করিয়াছেন যে, যাহা যাহা প্রথম অধ্যায়ে প্রাণিদিগের সুখ হেতু প্রকাশিত করিয়াছেন তাহাদিগের মধ্যে তিনি বেদাদি পদার্থ সকল নির্মিত করিতে হস্তক্রিয়া সহিত বিদ্যাগুলির প্রকার প্রকাশিত করিয়াছেন । তাহাদিগের মধ্যে প্রথম মন্ত্রে যজ্ঞ সিদ্ধ করিবার সাধন অর্থাৎ তাহাদের সিদ্ধির নিমিত্ত বলিয়াছেন ॥
Mantra (Bengali)
কৃষ্ণো॑ऽস্যাখরে॒ষ্ঠো᳕ऽগ্নয়ে॑ ত্বা॒ জুষ্টং॒ প্রোক্ষা॑মি॒ বেদি॑রসি ব॒র্হিষে॑ ত্বা॒ জুষ্টাং॒ প্রোক্ষা॑মি ব॒র্হির॑সি স্রু॒গ্ভ্যস্ত্বা॒ জুষ্টং॒ প্রোক্ষা॒মি ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কৃষ্ণোऽসীত্যস্য পরমেষ্ঠী প্রজাপতির্ঋষিঃ । য়জ্ঞো দেবতা । নিচৃৎপংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥