Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 81

95 Mantra
19/81
Devata- वरुणो देवता Rishi- शङ्ख ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
तद॑स्य रू॒पम॒मृत॒ꣳ शची॑भिस्ति॒स्रो द॑धु॒र्दे॒वताः॑ सꣳररा॒णाः। लोमा॑नि॒ शष्पै॑र्बहु॒धा न तोक्म॑भि॒स्त्वग॑स्य मा॒सम॑भव॒न्न ला॒जाः॥८१॥

तत्। अ॒स्य॒। रू॒पम्। अ॒मृत॑म्। शची॑भिः। ति॒स्रः। द॒धुः॒। दे॒वताः॑। स॒ꣳर॒रा॒णा इति॑ सम्ऽररा॒णाः। लोमा॑नि। शष्पैः॑। ब॒हु॒धा। न। तोक्म॑भि॒रिति॒ तोक्म॑ऽभिः। त्वक्। अ॒स्य॒। मा॒सम्। अ॒भ॒व॒त्। न। ला॒जाः ॥८१ ॥

Mantra without Swara
तदस्य रूपममृतँ शचीभिस्तस्रो दधुर्देवताः सँरराणाः । लोमानि शष्पैर्बहुधा न तोक्मभिस्त्वगस्य माँसमभवन्न लाजाः ॥

तत्। अस्य। रूपम्। अमृतम्। शचीभिः। तिस्रः। दधुः। देवताः। सꣳरराणा इति सम्ऽरराणाः। लोमानि। शष्पैः। बहुधा। न। तोक्मभिरिति तोक्मऽभिः। त्वक्। अस्य। मासम्। अभवत्। न। लाजाः॥८१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (সংররাণাঃ) উত্তম প্রকার দাতা (তিস্রঃ) পঠন, পাঠন এবং পরীক্ষাকারী তিন (দেবতাঃ) বিদ্বান্গণ (শচীভিঃ) উত্তম প্রজ্ঞা ও কর্ম সহ (বহুধা) বহু প্রকারে যে যজ্ঞকে এবং (শষ্পৈঃ) দীর্ঘ লোম সহ (লোমানি) লোমের (দধুঃ) ধারণ করিবে এবং (তৎ) সেই (অস্য) এই যজ্ঞের (অমৃতম্) নাশরহিত (রূপম্) রূপকে তোমরা অবগত আছো এই (তোক্মভিঃ) বালকদের দ্বারা (ন) অনুষ্ঠান করিবার যোগ্য নয় এবং (অস্য) ইহার মধ্য (ত্বক্) ত্বক্ (মাংসম্) মাংস এবং (লাজাঃ) ভৃষ্ট শুষ্ক অন্নাদি হোম করিবার যোগ্য (ন, অভবৎ) হয় না-ইহাকে তোমরা জানো ॥ ৮১ ॥
Essence
ভাবার্থঃ–যাহারা বহু কাল পর্য্যন্ত শ্মশ্রু, গুম্ফ ধারণপূর্বক ব্রহ্মচারী অথবা পূর্ণ বিদ্যা যুক্ত জিতেন্দ্রিয় ভদ্রজন তাহারাই ‘যজ্’ ধাতুর অর্থকে জানিবার যোগ্য অর্থাৎ যজ্ঞ করিবার যোগ্য হইয়া থাকে অন্য বাল্যবুদ্ধি অবিদ্বান্ হইতে পারে না । সেই হবনরূপ এমন যে, যাহাতে মাংস, ক্ষার, টক হইতে ভিন্ন পদার্থ বা তীক্ষ্নাদি গুণরহিত সুগন্ধিত পুষ্ট তথা রোগনাশকাদি গুণগুলির সহিত হয় তাহাই হবন করিবার যোগ্য হউক ॥ ৮১ ॥
Subject
কে য়জ্ঞমর্হন্তীত্যাহ ॥ কোন্ পুরুষ যজ্ঞ করিবার যোগ্য, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তদ॑স্য রূ॒পম॒মৃত॒ꣳ শচী॑ভিস্তি॒স্রো দ॑ধু॒র্দে॒বতাঃ॑ সꣳররা॒ণাঃ । লোমা॑নি॒ শষ্পৈ॑র্বহু॒ধা ন তোক্ম॑ভি॒স্ত্বগ॑স্য মা॒ᳬंসম॑ভব॒ন্ন লা॒জাঃ ॥ ৮১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তদিত্যস্য শঙ্খ ঋষিঃ । বরুণো দেবতা । ভুরিক্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥