Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 80

95 Mantra
19/80
Devata- सविता देवता Rishi- शङ्ख ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सीसे॑न॒ तन्त्रं॒ मन॑सा मनी॒षिण॑ऽऊर्णासू॒त्रेण॑ क॒वयो॑ वयन्ति। अ॒श्विना॑ य॒ज्ञꣳ स॑वि॒ता सर॑स्व॒तीन्द्र॑स्य रू॒पं वरु॑णो भिष॒ज्यन्॥८०॥

सीसे॑न। तन्त्र॑म्। मन॑सा। म॒नी॒षिणः॑। ऊ॒र्णा॒सू॒त्रेणेत्यू॑र्णाऽसू॒त्रेण॑। क॒वयः॑। व॒य॒न्ति॒। अ॒श्विना॑। य॒ज्ञम्। स॒वि॒ता। सर॑स्वती। इन्द्र॑स्य। रू॒पम्। वरु॑णः। भि॒ष॒ज्यन् ॥८० ॥

Mantra without Swara
सीसेन तन्त्रम्मनसा मनीषिणाऽऊर्णासूत्रेण कवयो वयन्ति । अश्विना यज्ञँ सविता सरस्वतीन्द्रस्य रूपँवरुणो भिषज्यन् ॥

सीसेन। तन्त्रम्। मनसा। मनीषिणः। ऊर्णासूत्रेणेत्यूर्णाऽसूत्रेण। कवयः। वयन्ति। अश्विना। यज्ञम्। सविता। सरस्वती। इन्द्रस्य। रूपम्। वरुणः। भिषज्यन्॥८०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (কবয়ঃ) বিদ্বান্ (মনীষিণঃ) বুদ্ধিমান্গণ (সীসেন) সীসক ধাতুর পাত্রের সমান কোমল (ঊর্ণাসূত্রেণ) রেশমের সূত্র দ্বারা কম্বল তুল্য প্রয়োজনসাধক (মনসা) অন্তঃকরণ দ্বারা (তন্ত্রম্) কুটুম্বের ধারণ সমান যন্ত্রকলাকে (বয়ন্তি) রচনা করে, যেমন (সবিতা) অনেক বিদ্যা-ব্যবহারে প্রেরণাকারী পুরুষ এবং (সরস্বতী) উত্তম বিদ্যাযুক্ত স্ত্রী তথা (অশ্বিনা) বিদ্যাসকলে ব্যাপ্ত পড়াইতে ও উপদেশ করাইতে দুই পুরুষ (য়জ্ঞম্) সংগতি মিলন করিবার যোগ্য ব্যবহার করে, যেমন (ভিষজ্যন্) চিকিৎসার কামনা করিয়া (বরুণঃ) শ্রেষ্ঠ পুরুষ (ইন্দ্রস্য) পরম ঐশ্বর্য্যের (রূপম্) স্বরূপের বিধান করে সেইরূপ তোমরাও করিতে থাক ॥ ৮০ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্বান্গণ অনেক ধাতু ও সাধন বিশেষ দ্বারা বস্ত্রাদি বয়ন করিয়া নিজ কুটুম্বের পালন করে তথা পদার্থদের মিলনরূপ যজ্ঞ করিয়া পথ্য ওষধিরূপ পদার্থ প্রদান করিয়া রোগ হইতে মুক্তি লাভ করায় এবং শিল্প-ক্রিয়া দ্বারা প্রয়োজন সিদ্ধ করে সেইরূপ অন্যান্য লোকেরাও করিতে থাকিবে ॥ ৮০ ॥
Subject
বিদ্বদ্বদন্যৈরাচরণীয়মিত্যাহ ॥ বিদ্বান্ সদৃশ অন্যকেও আচরণ করা উচিত এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সীসে॑ন॒ তন্ত্রং॒ মন॑সা মনী॒ষিণ॑ऽঊর্ণাসূ॒ত্রেণ॑ ক॒বয়ো॑ বয়ন্তি । অ॒শ্বিনা॑ য়॒জ্ঞꣳ স॑বি॒তা সর॑স্ব॒তীন্দ্র॑স্য রূ॒পং বর॑ুণো ভিষ॒জ্যন্ ॥ ৮০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সীসেনেত্যস্য শঙ্খ ঋষিঃ । সবিতা দেবতা । ভুরিক্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥