Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 76

95 Mantra
19/76
Devata- इन्द्रो देवता Rishi- शङ्ख ऋषिः Chhand- भुरिगतिशक्वरी Swara- पञ्चमः
Mantra with Swara
रेतो॒ मूत्रं॒ विज॑हाति॒ योनिं॑ प्रवि॒शदि॑न्द्रि॒यम्। गर्भो ज॒रायु॒णावृ॑त॒ऽउल्बं॑ जहाति॒ जन्म॑ना। ऋ॒तेन॑ स॒त्यमि॑न्द्रि॒यं वि॒पान॑ꣳ शु॒क्रमन्ध॑स॒ऽइन्द्र॑स्येन्द्रि॒यमि॒दं पयो॒ऽमृतं॒ मधु॑॥७६॥

रेतः॑। मूत्र॑म्। वि। ज॒हा॒ति॒। योनि॑म्। प्र॒वि॒शदिति॑ प्रऽवि॒शत्। इ॒न्द्रि॒यम्। गर्भः॑। ज॒रायु॑णा। आवृ॑त॒ इत्यावृ॑तः। उल्व॑म्। ज॒हा॒ति॒। जन्म॑ना। ऋ॒तेन॑। स॒त्यम्। इ॒न्द्रि॒यम्। वि॒पान॒मिति॑ वि॒ऽपान॑म्। शु॒क्रम्। अन्ध॑सः। इन्द्र॑स्य। इ॒न्द्रि॒यम्। इ॒दम्। पयः॑। अ॒मृत॑म्। मधु॑ ॥७६ ॥

Mantra without Swara
रेतो मूत्रँवि जहाति योनिम्प्रविशद्रयिम् । गर्भो जरायुणावृतऽउल्बञ्जहाति जन्मना । ऋतेन सत्यमिन्द्रियँविपानँ शुक्रमन्धसऽइन्द्रस्येन्द्रियमिदम्पयोमृतम्मधु ॥

रेतः। मूत्रम्। वि। जहाति। योनिम्। प्रविशदिति प्रऽविशत्। इन्द्रियम्। गर्भः। जरायुणा। आवृत इत्यावृतः। उल्वम्। जहाति। जन्मना। ऋतेन। सत्यम्। इन्द्रियम्। विपानमिति विऽपानम्। शुक्रम्। अन्धसः। इन्द्रस्य। इन्द्रियम्। इदम्। पयः। अमृतम्। मधु॥७६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(ইন্দ্রিয়ম্) পুরুষের লিঙ্গ ইন্দ্রিয় (য়োনিম্) স্ত্রীর যোনিতে (প্রবিশৎ) প্রবেশ করিয়া (রেতঃ) বীর্য্যকে (বি, জহাতি) বিশেষ করিয়া ত্যাগ করে, ইহা হইতে পৃথক্ (মূত্রম্) প্রস্রাবকে ত্যাগ করে সেই বীর্য্য (জরায়ুণা) জরায়ু দ্বারা (আবৃতঃ) আচ্ছাদিত (গর্ভঃ) গর্ভরূপ হইয়া জন্মগ্রহণ করে । (জন্মনা) জন্ম হইতে (উল্বম্) আবরণকে (জহাতি) ত্যাগ করে সে (ঋতেন) বাহিরের বায়ু দ্বারা (অন্ধসঃ) আবরণকে নিবৃত্তকারী (বিপানম্) বিবিধ পানের সাধন (শুক্রম্) পবিত্র (সত্যম্) বর্ত্তমানে উত্তম (ইন্দ্রস্য) জীব সম্বন্ধীয় (ইন্দ্রিয়ম্) ধনকে এবং (ইদম্) এই (পয়ঃ) রসের তুল্য (অমৃতম্) নাশরহিত (মধু) প্রত্যক্ষাদি জ্ঞানের সাধন (ইন্দ্রিয়ম্) চক্ষুরাদি ইন্দ্রিয়কে প্রাপ্ত হয় ॥ ৭৬ ॥
Essence
ভাবার্থঃ–প্রাণী যা কিছু পানাহার করে পরস্পরা পূর্বক বীর্য্য হইয়া শরীরের কারণ হয় । পুরুষের লিঙ্গ ইন্দ্রিয় স্ত্রীর সংযোগের ফলে বীর্য্য ত্যাগ করে এবং ইহা হইতে ভিন্ন মূত্র ত্যাগ করে । ইহা দ্বারা জ্ঞাত হওয়া যায় যে, শরীরে মূত্রের স্থান হইতে পৃথক স্থানে বীর্য্য থাকে । সে বীর্য্য যে কারণে সকল অঙ্গের আকৃতি তাহাতে থাকে ইহার দ্বারা যাহার শরীরে বীর্য্য উৎপন্ন হয় তাহারই আকৃতি যুক্ত সন্তান হয় ॥ ৭৬ ॥
Subject
শরীরাৎ কথং বীর্য়্যমুৎপদ্যত ইত্যাহ ॥ শরীরে বীর্য্য কীভাবে উৎপন্ন হয় এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
রেতো॒ মূত্রং॒ বি জ॑হাতি॒ য়োনিং॑ প্রবি॒শদি॑ন্দ্রি॒য়ম্ । গর্ভো॑ জ॒রায়ু॒ণাऽऽবৃ॑ত॒উল্বং॑ জহাতি॒ জন্ম॑না । ঋ॒তেন॑ স॒ত্যমি॑ন্দ্রি॒য়ং বি॒পান॑ꣳ শু॒ক্রমন্ধ॑স॒ऽইন্দ্র॑স্যেন্দ্রি॒য়মি॒দং পয়ো॒ऽমৃতং॒ মধু॑ ॥ ৭৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রেত ইত্যস্য শঙ্খ ঋষিঃ । ইন্দ্রো দেবতা । ভুরিগতিশক্বরী ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥