Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 74

95 Mantra
19/74
Devata- सोमो देवता Rishi- शङ्ख ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सोम॑म॒द्भ्यो व्य॑पिब॒च्छन्द॑सा ह॒ꣳसः शु॑चि॒षत्। ऋ॒तेन॑ स॒त्यमि॑न्द्रि॒यं वि॒पान॑ꣳ शु॒क्रमन्ध॑स॒ऽइन्द्र॑स्येन्द्रि॒यमि॒दं पयो॒ऽमृतं॒ मधु॑॥७४॥

सोम॑म्। अ॒द्भ्य इत्य॒त्ऽभ्यः। वि। अ॒पि॒ब॒त्। छन्द॑सा। ह॒ꣳसः। शु॒चि॒षत्। शु॒चि॒सदिति॑ शुचि॒ऽसत्। ऋ॒तेन॑। स॒त्यम्। इ॒न्द्रि॒यम्। वि॒पान॒मिति॑ वि॒ऽपान॑म्। शु॒क्रम्। अन्ध॑सः। इन्द्र॑स्य। इ॒न्द्रि॒यम्। इ॒दम्। पयः॑। अ॒मृत॑म्। मधु॑ ॥७४ ॥

Mantra without Swara
सोममद्भ्यो व्यपिबच्छन्दसा हँसः शुचिषत् । ऋतेन सत्यमिन्द्रियँविपानँ शुक्रमन्धसऽइन्द्रस्येन्द्रियमिदम्पयो मृतम्मधु ॥

सोमम्। अद्भ्य इत्यत्ऽभ्यः। वि। अपिबत्। छन्दसा। हꣳसः। शुचिषत्। शुचिसदिति शुचिऽसत्। ऋतेन। सत्यम्। इन्द्रियम्। विपानमिति विऽपानम्। शुक्रम्। अन्धसः। इन्द्रस्य। इन्द्रियम्। इदम्। पयः। अमृतम्। मधु॥७४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যে (শুচিষৎ) পবিত্র বিদ্বান্দিগের মধ্যে উপবেশন করে (হংসঃ) দুঃখের নাশক বিবেকী জন (ছন্দসা) স্বচ্ছন্দতা সহ (অদ্ভ্যঃ) উত্তম সংস্কারযুক্ত জল দ্বারা (সোমম্) সোমলতাদি মহৌষধিসকলের সার রসকে (ব্যপিবৎ) উত্তম প্রকারে পান করে, সে (ঋতেন) সত্য বেদবিজ্ঞান দ্বারা (অন্ধসঃ) উত্তম সংস্কার কৃত অন্নের দোষ নিবর্তক (শুক্রম্) শুদ্ধিকারক (বিপানম্) বিবিধ রক্ষা দ্বারা যুক্ত (সত্যম্) পরমেশ্বরাদি সত্য পদার্থে উত্তম (ইন্দ্রিয়ম্) বিজ্ঞানরূপ (ইন্দ্রস্য) যোগবিদ্যা হইতে উৎপন্ন পরম ঐশ্বর্য্যের প্রাপ্তিকারক (ইদম্) এই প্রত্যক্ষ প্রতীতির আশ্রয় (পয়ঃ) উত্তম জ্ঞান-রস যুক্ত (অমৃতম্) মোক্ষ (মধু) বিদ্যাযুক্ত (ইন্দ্রিয়ম্) জীব সেবনকৃত সুখ প্রাপ্ত হইবার যোগ্য হয়, সেই অখিল আনন্দ লাভ করে ॥ ৭৪ ॥
Essence
ভাবার্থঃ–যিনি যুক্তাহার বিহারকারী বেদ পাঠ করিয়া যোগাভ্যাস করিয়া অবিদ্যাদি ক্লেশ ত্যাগ করিয়া, যোগসিদ্ধি প্রাপ্ত হইয়া এবং তাহার অভিমানকেও ত্যাগ করিয়া কৈবল্য প্রাপ্ত হয়, তিনি ব্রহ্মানন্দের ভোগ করেন ॥ ৭৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সোম॑ম॒দ্ভ্যো ব্য॑পিব॒চ্ছন্দ॑সা হ॒ꣳসঃ শু॑চি॒ষৎ । ঋ॒তেন॑ স॒ত্যমি॑ন্দ্রি॒য়ং বি॒পান॑ꣳ শু॒ক্রমন্ধ॑স॒ऽইন্দ্র॑স্যেন্দ্রি॒য়মি॒দং পয়ো॒ऽমৃতং॒ মধু॑ ॥ ৭৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোমমিত্যস্য শঙ্খ ঋষিঃ । সোমো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥