Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 71

95 Mantra
19/71
Devata- इन्द्रो देवता Rishi- शङ्ख ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
अ॒पां फेने॑न॒ नमु॑चेः॒ शिर॑ऽइ॒न्द्रोद॑वर्त्तयः। विश्वा॒ यदज॑यः॒ स्पृधः॑॥७१॥

अ॒पाम्। फेने॑न। नमु॑चेः। शिरः॑। इ॒न्द्र॒। उत्। अ॒व॒र्त्त॒यः॒। विश्वाः॑। यत्। अज॑यः। स्पृधः॑ ॥७१ ॥

Mantra without Swara
अपाम्फेनेन नमुचेः शिर इन्द्रोदवर्तयः । विश्वा यदजय स्पृधः ॥

अपाम्। फेनेन। नमुचेः। शिरः। इन्द्र। उत्। अवर्त्तयः। विश्वाः। यत्। अजयः। स्पृधः॥७१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (ইন্দ্র) সূর্য্য সমান বর্ত্তমান সেনাপতে! যেমন সূর্য্য (অপাম্) জলের (ফেনেন) বৃদ্ধি দ্বারা (নমুচেঃ) নিজ স্বরূপ না ত্যাগকারী মেঘের (শিরঃ) ঘনাকার বাদল সমূহকে কাটিয়া দেয় সেইরূপ তুমি নিজের সেনাসমূহের (উদবর্ত্তয়ঃ) উৎকৃষ্টতাকে প্রাপ্ত কর (য়ৎ) যাহা (বিশ্বাঃ) সব (স্পৃধঃ) প্রতিযোগিতা কারিণী শত্রুর সেনা তাহার উপর (অজয়ঃ) বিজয় লাভ কর ॥ ৭১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সূর্য্য দ্বারা আচ্ছাদিত ও মেঘ বারবার প্রকাশিত হয়, সেই রূপ শত্রুও বারবার উত্থান করে । তাহারা যতক্ষণ নিজের বলকে নূ্যন এবং অন্যের বলকে অধিক লক্ষ্য করে ততক্ষণ শান্ত থাকে ॥ ৭১ ॥
Subject
অথ সেনেশঃ কীদৃশঃ স্যাদিত্যাহ ॥ এখন সেনাপতি কেমন হইবে এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒পাং ফেনে॑ন॒ নমু॑চেঃ॒ শির॑ऽই॒ন্দ্রোদ॑বর্ত্তয়ঃ । বিশ্বা॒ য়দজ॑য়ঃ॒ স্পৃধঃ॑ ॥ ৭১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অপামিত্যস্য শঙ্খ ঋষিঃ । ইন্দ্রো দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥