Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 50

95 Mantra
19/50
Devata- पितरो देवताः Rishi- शङ्ख ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अङ्गि॑रसो नः पि॒तरो॒ नव॑ग्वा॒ऽअथ॑र्वाणो॒ भृग॑वः सो॒म्यासः॑। तेषां॑ व॒यꣳ सु॑म॒तौ य॒ज्ञिया॑ना॒मपि॑ भ॒द्रे सौमन॒से स्या॑म॥५०॥

अङ्गि॑रसः। नः॒। पि॒तरः॑। नव॑ग्वा॒ इति॒ नव॑ऽग्वाः। अथ॑र्वाणः। भृग॑वः। सो॒म्यासः॑। तेषा॑म्। व॒यम्। सु॒म॒ताविति॑ सुऽम॒तौ। य॒ज्ञिया॑नाम्। अपि॑। भ॒द्रे। सौ॒म॒न॒से। स्या॒म॒ ॥५० ॥

Mantra without Swara
अङ्गिरसो नः पितरो नवग्वा अथर्वाणो भृगवः सोम्यासः । तेषाँवयँ सुमतौ यज्ञियानामपि भद्रे सौमनसे स्याम ॥

अङ्गिरसः। नः। पितरः। नवग्वा इति नवऽग्वाः। अथर्वाणः। भृगवः। सोम्यासः। तेषाम्। वयम्। सुमताविति सुऽमतौ। यज्ञियानाम्। अपि। भद्रे। सौमनसे। स्याम॥५०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যিনি (নঃ) আমাদের (অঙ্গিরসঃ) সকল বিদ্যার সিদ্ধান্তের জ্ঞাতা এবং (নবগ্বাঃ) নবীন নবীন জ্ঞানের উপদেশকারী (অথর্বাণঃ) অহিংসক (ভৃগবঃ) পরিপক্ব বিজ্ঞান যুক্ত (সোম্যাসঃ) ঐশ্বর্য্য পাওয়ার যোগ্য (পিতরঃ) পিতাদি জ্ঞানীগণ আছেন (তেষাম্) সেই সব (য়জ্ঞিয়ানাম্) উত্তম ব্যবহার কারীদের (সুমতৌ) সুন্দর প্রজ্ঞা এবং (ভদ্রে) কল্যাণকারক (সৌমনসে) প্রাপ্ত শ্রেষ্ঠবোধে (বয়ম্) আমরা প্রবৃত্ত (স্যাম) হই সেইরূপ তোমরা (অপি) ও হও ॥ ৫০ ॥
Essence
ভাবার্থঃ–সন্তানদিগের কর্ত্তব্য যে, যে সব পিতাদি গুরুজনদের ধর্মযুক্ত কর্ম হয় সেইগুলির সেবন করিবে এবং যে সব অধর্মযুক্ত হইবে সেইগুলিকে ছাড়িয়া দিবে এইরকমই পিতাদি গুরুজনেরাও সন্তানদিগের ভাল ভাল গুণের গ্রহণ এবং মন্দকে ত্যাগ করিবে ॥ ৫০ ॥
Subject
পিতৃসন্তানৈরিতরেতরং কথং বর্ত্তিতব্যমিত্যাহ ॥ মাতাপিতা ও সন্তানদিগকে পরস্পর কেমন আচরণ করা দরকার এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অঙ্গি॑রসো নঃ পি॒তরো॒ নব॑গ্বা॒ऽঅথ॑র্বাণো॒ ভৃগ॑বঃ সো॒ম্যাসঃ॑ । তেষাং॑ ব॒য়ꣳ সু॑ম॒তৌ য়॒জ্ঞিয়া॑না॒মপি॑ ভ॒দ্রে সৌমন॒সে স্যা॑ম ॥ ৫০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অঙ্গিরস ইত্যস্য শঙ্খ ঋষিঃ । পিতরো দেবতাঃ । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥