Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 44

95 Mantra
19/44
Devata- विश्वेदेवा देवताः Rishi- वैखानस ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वै॒श्व॒दे॒वी पु॑न॒ती दे॒व्यागा॒द् यस्या॑मि॒मा ब॒ह्व्यस्त॒न्वो वी॒तपृ॑ष्ठाः। तया॒ मद॑न्तः सध॒मादे॑षु व॒य स्या॑म॒ पत॑यो रयी॒णाम्॥४४॥

वै॒श्व॒दे॒वीति॑ वैश्वऽदे॒वी। पु॒न॒ती। दे॒वी। आ। अ॒गा॒त्। यस्या॑म्। इ॒माः। ब॒ह्व्यः᳖। त॒न्वः᳖। वी॒तपृ॑ष्ठा॒ इति॑ वी॒तऽपृ॑ष्ठाः। तया॑। मद॑न्तः। स॒ध॒मादे॒ष्विति॑ सध॒ऽमादे॑षु। व॒यम्। स्या॒म॒। पत॑यः। र॒यी॒णाम् ॥४४ ॥

Mantra without Swara
वैश्वदेवी पुनती देव्यागाद्यस्यामिमा बह्व्यस्तन्वो वीतपृष्ठाः । तया मदन्तः सधमादेषु वयँ स्याम पतयो रयीणाम् ॥

वैश्वदेवीति वैश्वऽदेवी। पुनती। देवी। आ। अगात्। यस्याम्। इमाः। बह्व्यः। तन्वः। वीतपृष्ठा इति वीतऽपृष्ठाः। तया। मदन्तः। सधमादेष्विति सधऽमादेषु। वयम्। स्याम। पतयः। रयीणाम्॥४४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ ! যে (বৈশ্বদেবী) সব বিদুষী স্ত্রীদিগের মধ্যে উত্তম (পুনতী) সকলকে পবিত্র করিয়া (দেবী) সকল বিদ্যা ও ধর্মের আচরণ দ্বারা প্রকাশমান বিদ্যাসমূহের অধ্যাপনকারী ব্রহ্মচারিণী কন্যা আমাদিগকে (আ, অগাৎ) প্রাপ্ত হউক (য়স্যাম্) যাহার হওয়াতে (ইমাঃ) ইহারা (বহ্বয়ঃ) বহু (তন্বঃ) বিস্তৃত বিদ্যাযুক্ত (বীতপৃষ্ঠাঃ) বিবিধ প্রশ্নগুলির জ্ঞাত্রী হউক । (তথা) তাহা হইতে উত্তম শিক্ষা প্রাপ্ত ভার্য্যাদিগকে প্রাপ্ত হইয়া (বয়ম্) আমরা (সধমাদেষু) সমান স্থানগুলিতে (মদন্তঃ) আনন্দযুক্ত হইয়া (রয়ীণাম্) ধনাদি ঐশ্বর্য্যের (পতয়ঃ) স্বামী (স্যাম) হইব ॥ ৪৪ ॥
Essence
ভাবার্থঃ–যেমন রাজা সকল কন্যাদেরকে পড়ানোর জন্য পূর্ণ বিদ্যাসম্পন্না স্ত্রীদিগকে নিযুক্ত করিয়া সকল বালিকাদেরকে পূর্ণবিদ্যা ও সুশিক্ষাযুক্ত করিবে সেইরূপ বালকদেরকেও করিতে থাকিবে । যখন ইহারা সকলে পূর্ণযুবাবস্থাযুক্ত হয় তখনই স্বয়ম্বর বিবাহ করাইবে । এই ভাবে রাজ্যের বৃদ্ধি সর্বদা করিতে থাকিবে ॥ ৪৪ ॥
Subject
কথং রাজ্ঞা রাজ্যং বর্দ্ধনীয়মিত্যাহ ॥ রাজাকে কী করিয়া রাজ্য বৃদ্ধি করিতে হইবে এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বৈ॒শ্ব॒দে॒বী পু॑ন॒তী দে॒ব্যাऽऽऽগা॒দ্যস্যা॑মি॒মা ব॒হ্ব্য᳖স্ত॒ন্বো᳖ বী॒তপৃ॑ষ্ঠাঃ । তয়া॒ মদ॑ন্তঃ সধ॒মাদে॑ষু ব॒য়ᳬं স্যা॑ম॒ পত॑য়ো রয়ী॒ণাম্ ॥ ৪৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বৈশ্বদেবীত্যস্য বৈখানস ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥