Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 38

95 Mantra
19/38
Devata- इन्द्रो देवता Rishi- वैखानस ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
अग्न॒ऽआयू॑षि पवस॒ऽआ सु॒वोर्ज॒मिषं॑ च नः। आ॒रे बा॑धस्व दु॒च्छुना॑म्॥३८॥

अग्ने॑। आयू॑षि। प॒व॒से॒। आ। सु॒व॒। ऊर्ज॑म्। इष॑म्। च॒। नः॒। आ॒रे। बा॒ध॒स्व॒। दु॒च्छुना॑म् ॥३८ ॥

Mantra without Swara
अग्न आयूँषि पवस्व आ सुवोर्जमिषञ्च नः । आरे बाधस्व दुच्छुनाम् ॥

अग्ने। आयूषि। पवसे। आ। सुव। ऊर्जम्। इषम्। च। नः। आरे। बाधस्व। दुच्छुनाम्॥३८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) বিদ্বন্ পিতা, পিতামহ ও প্রপিতামহ! আপনারা (নঃ) আমাদের (আয়ূংষি) আয়ুর্দাদেরকে (পবসে) পবিত্র করুন, সুতরাং আপনারা (ঊর্জম্) পরাক্রম (চ) এবং (ইষম্) ইচ্ছাসিদ্ধিকে (আ, সুব) চারি দিক হইতে সিদ্ধ করুন এবং (আরে) দূর ও নিকট নিবাসকারী (দুচ্ছুনাম্) দুষ্ট কুক্কুরদের ন্যায় মনুষ্যদিগের সঙ্গকে (বাধস্ব) পরিত্যাগ করান ॥ ৩৮ ॥
Essence
ভাবার্থঃ–পিতৃগণ স্বীয় সন্তানদিগের মধ্যে দীর্ঘ আয়ু, পরাক্রম ও শুভ ইচ্ছা ধারণ করাইয়া নিজের সন্তানদিগকে দুষ্টদিগের সঙ্গ হইতে নিবারিত করিয়া শ্রেষ্ঠদিগের সঙ্গে প্রবৃত্ত করাইয়া ধার্মিক চিরঞ্জীবী করুন যাহাতে তাহারা বৃদ্ধাবস্থাতেও অপ্রিয়াচরণ কভু না করে ॥ ৩৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়ের উপদেশপরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্ন॒ऽআয়ূ॑ᳬंষি পবস॒ऽআ সু॒বোর্জ॒মিষং॑ চ নঃ । আ॒রে বা॑ধস্ব দু॒চ্ছুনা॑ম্ ॥ ৩৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্ন আয়ূংষি ইত্যস্য বৈখানস ঋষিঃ । ইন্দ্রো দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥