Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 37

95 Mantra
19/37
Devata- सरस्वती देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिगष्टिः Swara- मध्यमः
Mantra with Swara
पु॒नन्तु॑ मा पि॒तरः॑ सो॒म्यासः॑ पु॒नन्तु॑ मा पिताम॒हाः पु॒नन्तु॒ प्रपि॑तामहाः। प॒वित्रे॑ण श॒तायु॑षा। पु॒नन्तु॑ मा पिताम॒हाः पु॒नन्तु॒ प्रपि॑तामहाः। प॒वित्रे॑ण श॒तायु॑षा विश्व॒मायु॒र्व्यश्नवै॥३७॥

पु॒नन्तु॑। मा॒। पि॒तरः॑। सो॒म्यासः॑। पु॒नन्तु॑। मा॒। पि॒ता॒म॒हाः। पु॒नन्तु॑। प्रपि॑तामहा॒ इति॒ प्रऽपि॑तामहाः। प॒वित्रे॑ण। श॒तायु॒षेति॑ श॒तऽआ॑युषा। पु॒नन्तु॑। मा॒। पि॒ता॒म॒हाः। पु॒नन्तु॑। प्रपि॑तामहा॒ इति॒ प्रऽपि॑तामहाः। प॒वित्रे॑ण। श॒तायु॒षेति॑ श॒तऽआ॑युषा। विश्व॑म्। आयुः॑। वि। अ॒श्न॒वै॒ ॥३७ ॥

Mantra without Swara
पुनन्तु मा पितरः सोम्यासः पुनन्तु मा पितामहाः । पुनन्तु प्रपितामहाः पवित्रेण शतायुषा । पुनन्तु मा पितामहाः सोम्यासः पुनन्तु प्रपितामहाः । पवित्रेण शतायुषा विश्वमायुर्व्यश्नवै ॥

पुनन्तु। मा। पितरः। सोम्यासः। पुनन्तु। मा। पितामहाः। पुनन्तु। प्रपितामहा इति प्रऽपितामहाः। पवित्रेण। शतायुषेति शतऽआयुषा। पुनन्तु। मा। पितामहाः। पुनन्तु। प्रपितामहा इति प्रऽपितामहाः। पवित्रेण। शतायुषेति शतऽआयुषा। विश्वम्। आयुः। वि। अश्नवै॥३७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(সোম্যাসঃ) ঐশ্বর্য্য যুক্ত বা চন্দ্রমার তুল্য শান্ত (পিতরঃ) জ্ঞান দেওয়ায় পালক পিতরগণ (পবিত্রেণ) শুদ্ধ (শতায়ুষা) শত বর্ষের আয়ু দ্বারা (মা) আমাকে (পুনান্তু) পবিত্র করুন । অতিবুদ্ধিমান চন্দ্রমার তুল্য আনন্দকর্ত্তা (পিতামহাঃ) পিতাদেরও পিতা সেই অতিশুদ্ধ শতবর্ষযুক্ত আয়ু দ্বারা (মা) আমাকে (পুনন্তু) পবিত্র করুন । ঐশ্বর্য্যদাতা চন্দ্রের তুল্য শীতল স্বভাব সম্পন্ন (প্রপিতামহাঃ) পিতামহদের পিতাগণ শুদ্ধ শত বর্ষ পর্য্যন্ত জীবন দ্বারা (মা) আমাকে (পুনন্তু) পবিত্র করুন । বিদ্যাদি ঐশ্বর্য্যযুক্ত বা শান্তস্বভাব (পিতামহাঃ) পিতাদের পিতা (পবিত্রেণ) অতীব শুদ্ধানন্দযুক্ত (শতায়ুষা) শতবর্ষ পর্য্যন্ত আয়ু দ্বারা আমাকে (পুনন্তু) পবিত্রাচরণযুক্ত করুন । সুন্দর ঐশ্বর্য্য দাতা বা শান্তিযুক্ত (প্রপিতামহাঃ) পিতামহদের পিতা পবিত্র ধর্মাচরণযুক্ত শতবর্ষ পর্যন্ত আয়ু দ্বারা আমাকে (পুনন্তু) পবিত্র করুন যাহাতে আমি (বিশ্বম্) সম্পূর্ণ (আয়ুঃ) জীবনকে (ব্যশ্নবৈ) প্রাপ্ত হই ॥ ৩৭ ॥
Essence
ভাবার্থঃ–পিতা, পিতামহ ও প্রপিতামহের কর্ত্তব্য যে, নিজেদের কন্যা ও পুত্রদিগকে ব্রহ্মচর্য্য, সুশিক্ষা এবং ধর্মোপদেশ দ্বারা সংযুক্ত করিয়া বিদ্যা ও উত্তম শীল দ্বারা যুক্ত করিবে । সন্তানের কর্ত্তব্য যে, পিতাদির সেবা এবং অনুকূল আচরণ দ্বারা পিতা আদি সমস্তর নিত্য সেবা করিবে । এমন পরস্পর উপকার দ্বারা গৃহাশ্রমে আনন্দ সহ ব্যবহার করা উচিত ॥ ৩৭ ॥
Subject
পুনস্তদেবাহ ॥ পুনঃ সেই বিষয়কেপরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
পু॒নন্তু॑ মা পি॒তরঃ॑ সো॒ম্যাসঃ॑ পু॒নন্তু॑ মা পিতাম॒হাঃ । পু॒নন্তু॒ প্রপি॑তামহাঃ । প॒বিত্রে॑ণ শ॒তায়ু॑ষা । পু॒নন্তু॑ মা পিতাম॒হাঃ পু॒নন্তু॒ প্রপি॑তামহাঃ । প॒বিত্রে॑ণ শ॒তায়ু॑ষা বিশ্ব॒মায়ু॒র্ব্য᳖শ্নবৈ ॥ ৩৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পুনন্তু মা পিতর ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সরস্বতী দেবতা । ভুরিগষ্টিশ্ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥