Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 36

95 Mantra
19/36
Devata- पितरो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृदष्टिः Swara- मध्यमः
Mantra with Swara
पि॒तृभ्यः॑ स्वधा॒यिभ्यः॑ स्व॒धा नमः॑ पिताम॒हेभ्यः॑ स्वधा॒यिभ्यः॑ स्व॒धा नमः॒ प्रपि॑तामहेभ्यः स्वधा॒यिभ्यः॑ स्व॒धा नमः॑। अक्ष॑न् पि॒तरोऽमी॑मदन्त पि॒तरोऽती॑तृपन्त पि॒तरः॒ पित॑रः॒ शुन्ध॑ध्वम्॥३६॥

पि॒तृभ्य॒ इति॑ पि॒तृऽभ्यः॑। स्व॒धा॒यिभ्य॒ इति॑ स्वधा॒यिऽभ्यः॑। स्व॒धा। नमः॑। पि॒ता॒म॒हेभ्यः॑। स्व॒धा॒यिभ्य॒ इति॑ स्वधा॒यिऽभ्यः॑। स्व॒धा। नमः॑। प्रपि॑तामहेभ्य॒ इति॒ प्रऽपि॑तामहेभ्यः। स्व॒धा॒यिभ्य॒ इति॑ स्वधा॒यिऽभ्यः॑। स्व॒धा। नमः॑। अक्ष॑न्। पि॒तरः॑। अमी॑मदन्त। पि॒तरः॑। अती॑तृपन्त। पि॒तरः॑। पित॑रः। शुन्ध॑ध्वम् ॥३६ ॥

Mantra without Swara
पितृभ्यः स्वधायिभ्यः स्वधा नमः पितामहेभ्यः स्वधायिभ्यः स्वधा नमः प्रपितामहेभ्यः स्वधायिभ्यः स्वधा नमः । अक्षन्पितरःऽअमीमदन्त पितरोतीतृपन्त पितरः पितरः शुन्धध्वम् ॥

पितृभ्य इति पितृऽभ्यः। स्वधायिभ्य इति स्वधायिऽभ्यः। स्वधा। नमः। पितामहेभ्यः। स्वधायिभ्य इति स्वधायिऽभ्यः। स्वधा। नमः। प्रपितामहेभ्य इति प्रऽपितामहेभ्यः। स्वधायिभ्य इति स्वधायिऽभ्यः। स्वधा। नमः। अक्षन्। पितरः। अमीमदन्त। पितरः। अतीतृपन्त। पितरः। पितरः। शुन्धध्वम्॥३६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–আমরা পুত্র শিষ্যাদি মনুষ্য (স্বধায়িভ্যন্) যে স্বধা অন্ন ও জল প্রাপ্ত হওয়ার স্বভাবযুক্ত (পিতৃভ্যঃ) জ্ঞানিদেরকে (স্বধা) অন্ন দেয় এবং (নমঃ) সৎকার করে (স্বধায়িভ্যঃ) বহু অন্নের কামনাকারী (পিতামহেভ্যঃ) পিতার পিতাদেরকে (স্বধা) সুন্দর অন্ন প্রদান করে তথা (নমঃ) সৎকার করে এবং (স্বধায়িভ্যঃ) উত্তম অন্ন কামনাকারী (প্রপিতামহেভ্যঃ) পিতামহের পিতাদেরকে (স্বধা) অন্ন প্রদান করে এবং তাহাদের (নমঃ) সৎকার করে তাহারা হইলেন (পিতরঃ) পিতাদি জ্ঞানিগণ! আপনারা আমাদের উত্তম প্রকার রন্ধিত অন্ন আদির (অক্ষণ্) ভোজন করুন! হে (পিতরঃ) অধ্যাপকগণ! আপনারা আনন্দিত হইয়া আমাদিগকে (অমীমদন্ত) আনন্দযুক্ত করুন । হে (পিতরঃ) উপদেশকগণ! আপনারা তৃপ্ত হইয়া আমাদিগকে (অতীতৃপন্ত) তৃপ্ত করুন । হে (পিতরঃ) বিদ্বান্গণ! আপনারা শুদ্ধ হইয়া আমাদিগকে (শুন্ধধ্বম্) শুদ্ধ করুন ॥ ৩৬ ॥
Essence
ভাবার্থঃ–হে পুত্র, শিষ্য ও পুত্রবধূ ইত্যাদি লোকজন! তোমরা উত্তম অন্নাদি পদার্থ দ্বারা পিতাদি বৃদ্ধদের নিরন্তর সৎকার করিতে থাক তথা পিতরগণ তোমাদিগকেও আনন্দিত করিতে থাকিবে যেমন মাতাপিতাদি বাল্যাবস্থায় তোমাদের সেবা করে সেইরূপ তোমরাও বৃদ্ধাবস্থায় তাহাদের যথাবৎ সেবা করিতে থাক ॥ ৩৬ ॥
Subject
পিত্রপত্যাদিভিরিতরেতরং কথং বর্ত্তিতব্যমিত্যাহ ॥ মাতাপিতা পুত্রাদির সহিত পরস্পর কেমন ব্যবহার করিবে এই বিষয়েরউপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
পি॒তৃভ্যঃ॑ স্বধা॒য়িভ্যঃ॑ স্ব॒ধা নমঃ॑ পিতাম॒হেভ্যঃ॑ স্বধা॒য়িভ্যঃ॑ স্ব॒ধা নমঃ॒ প্রপি॑তামহেভ্যঃ স্বধা॒য়িভ্যঃ॑ স্ব॒ধা নমঃ॑ । অক্ষ॑ন্ পি॒তরোऽমী॑মদন্ত পি॒তরোऽতী॑তৃপন্ত পি॒তরঃ॒ পিত॑রঃ॒ শুন্ধ॑ধ্বম্ ॥ ৩৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পিতৃভ্য ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । পিতরো দেবতাঃ । নিচৃদষ্টিশ্ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥