Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 15

95 Mantra
19/15
Devata- सोमो देवता Rishi- हैमवर्चिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सोम॑स्य रू॒पं क्री॒तस्य॑ परि॒स्रुत्परि॑षिच्यते। अ॒श्विभ्यां॑ दु॒ग्धं भे॑ष॒जमिन्द्रा॑यै॒न्द्रꣳ सर॑स्वत्या॥१५॥

सोम॑स्य। रू॒पम्। क्री॒तस्य॑। प॒रि॒स्रुदिति॑ परि॒ऽस्रुत्। परि॑। सि॒च्य॒ते॒। अ॒श्विभ्या॒मित्य॒श्विऽभ्या॑म्। दु॒ग्धम्। भे॒ष॒जम्। इन्द्रा॑य। ऐ॒न्द्रम्। सर॑स्वत्या ॥१५ ॥

Mantra without Swara
सोमस्य रूपङ्क्रीतस्य परिस्रुत्परि षिच्यते । अश्विभ्यां दुद्ग्धं भेषजमिन्द्रायैन्द्रँ सरस्वत्या ॥

सोमस्य। रूपम्। क्रीतस्य। परिस्रुदिति परिऽस्रुत्। परि। सिच्यते। अश्विभ्यामित्यश्विऽभ्याम्। दुग्धम्। भेषजम्। इन्द्राय। ऐन्द्रम्। सरस्वत्या॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে স্ত্রীগণ ! যেমন (সরস্বত্যা) বিদুষী স্ত্রী হইতে, (ক্রীতস্য) গ্রহণ কৃত (সোমস্য) সোমাদি ওষধিগণের (পরিস্রুত) সকল দিক দিয়া প্রাপ্ত হওয়া রস (রূপম্) সুস্বরূপ এবং (অশ্বিভ্যাম্) বৈদিক বিদ্যায় পূর্ণ দুই বিদ্বান্দিগের জন্য (দুগ্ধম্) দোহন করা (ভেষজম্) ঔষধরূপ দুগ্ধ তথা (ইন্দ্রায়) ঐশ্বর্য্য কামনাকারীদের জন্য (ঐন্দ্রম্) বিদ্যুৎ সম্পর্কীয় বিশেষ জ্ঞান (পরিষিচ্যতে) সকল দিক দিয়া সিদ্ধ করা হয়, সেইরূপ তোমরাও আচরণ কর ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ– এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । সকল কুমারীদের কর্ত্তব্য যে, ব্রহ্মচর্য্য দ্বারা ব্যাকরণ, ধর্ম্ম, বিদ্যা ও আয়ুর্বেদাদি পাঠ করিয়া স্বয়ম্বর বিবাহ করিয়া ঔষধিসকলকে এবং ঔষধবৎ অন্ন ও ডাইল, রুটী ইত্যাদিকে উত্তম ভাবে রন্ধন করিয়া উত্তম রস দ্বারা যুক্ত কর, পতি আদিকে ভোজন করাইয়া তথা স্বয়ং ভোজন করিয়া বল আরোগ্যের সর্বদা উন্নতি করিতে থাকিবে ॥ ১৫ ॥
Subject
কুমারীভিঃ কিং কর্ত্তব্যমিত্যাহ ॥ কুমারী কন্যাদিগকে কী করা উচিত এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সোম॑স্য রূ॒পং ক্রী॒তস্য॑ পরি॒স্রুৎপরি॑ ষিচ্যতে । অ॒শ্বিভ্যাং॑ দু॒গ্ধং ভে॑ষ॒জমিন্দ্রা॑য়ৈ॒ন্দ্রꣳ সর॑স্বত্যা ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোমস্যেত্যস্য হৈমবর্চির্ঋষিঃ । সোমো দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥