Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 19 / Mantra 10

95 Mantra
19/10
Devata- सोमो देवता Rishi- हैमवर्चिर्ऋषिः Chhand- आर्ष्युष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
या व्या॒घ्रं विषू॑चिक॒ोभौ वृकं॑ च॒ रक्ष॑ति। श्ये॒नं प॑त॒त्रिण॑ꣳ सि॒ꣳहꣳ सेमं पा॒त्वꣳह॑सः॥१०॥

या। व्या॒घ्रम्। विषू॑चिका। उ॒भौ। वृक॑म्। च॒। रक्ष॑ति। श्ये॒नम्। प॒त॒त्रिण॑म्। सि॒ꣳहम्। सा। इ॒मम्। पा॒तु॒। अꣳह॑सः ॥१० ॥

Mantra without Swara
या व्याघ्रँविषूचिकोभौ वृकञ्च रक्षति । श्येनम्पतत्रिणँ सिँहँ सेमम्पात्वँहसः ॥

या। व्याघ्रम्। विषूचिका। उभौ। वृकम्। च। रक्षति। श्येनम्। पतत्रिणम्। सिꣳहम्। सा। इमम्। पातु। अꣳहसः॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– (য়া) যে (বিষূচিকা) বিবিধ অর্থের সূচনাকারিণী রাজার রাণী (ব্যাঘ্রম্) যাহা লাফ দিয়া মারে সেই বাঘ এবং (বৃকম্) ছাগলাদির হত্যাকারী নেকড়ে (উভৌ) এই উভয়কে (পতত্রিণাম্) শীঘ্র গমন হেতু বহু বেগ যুক্ত এবং (শ্যেনম্) শীঘ্র ধাবন করিয়া অন্য পক্ষিসকলকে হত্যাকারী পক্ষী (চ) এবং (সিংহম্) হস্তী ইত্যাদিকেও হত্যাকারী দুষ্ট পশুকে হত্যা করিয়া প্রজাকে (রক্ষতি) রক্ষা করে (সা) সেই রাণী (ইমম্) এই রাজাকে (অংহসঃ) অপরাধ হইতে (পাতু) রক্ষা করুক ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ– যেমন শূরবীর রাজা স্বয়ং ব্যাঘ্রাদিকে মারিতে, ন্যায়পূর্বক প্রজার রক্ষা করিতে এবং স্বীয় স্ত্রীকে প্রসন্ন করিতে সক্ষম হয় সেইরূপ রাজার রাণীও হইবে । যেমন উত্তম প্রিয় আচরণ দ্বারা রাণী স্বীয় পতি রাজাকে প্রমাদ হইতে পৃথক করিয়া প্রসন্ন করে সেইরূপ রাজাও স্বীয় স্ত্রীকেও সর্বদা প্রসন্ন করিবে ॥ ১০ ॥
Subject
পুনঃ স্ত্রীপুরুষৌ কথং বর্ত্তেয়াতামিত্যাহ ॥ পুনঃ স্ত্রী-পুরুষ কী রকম আচরণ করিবে এই বিষয়েরউপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়া ব্যা॒ঘ্রং বিষূ॑চিকো॒ ভৌ বৃকং॑ চ॒ রক্ষ॑তি । শ্যে॒নং প॑ত॒ত্রিণ॑ꣳ সি॒ꣳহꣳ সেমং পা॒ত্বꣳহ॑সঃ ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়া ব্যাঘ্রমিত্যস্য হৈমবর্চির্ঋষিঃ । সোমো দেবতা । আর্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥