Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 77

77 Mantra
18/77
Devata- विश्वेदेवा देवताः Rishi- उशना ऋषिः Chhand- निचृद गायत्री Swara- षड्जः
Mantra with Swara
त्वं य॑विष्ठ दा॒शुषो॒ नॄँः पा॑हि शृणु॒धी गिरः॑। रक्षा॑ तो॒कमु॒त त्मना॑॥७७॥

त्वम्। य॒वि॒ष्ठ॒। दा॒शुषः॑। नॄन्। पा॒हि॒। शृ॒णु॒धि। गिरः॑। रक्ष॑। तो॒कम्। उ॒त। त्मना॑ ॥७७ ॥

Mantra without Swara
त्वँयविष्ठ दाशुषो नऋृँ पाहि शृणुधी गिरः । रक्षा तोकमुत त्मना ॥

त्वम्। यविष्ठ। दाशुषः। नॄन्। पाहि। शृणुधि। गिरः। रक्ष। तोकम्। उत। त्मना॥७७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (য়বিষ্ঠ) পূর্ণ যুবাবস্থা প্রাপ্ত রাজন্! (ত্বম্) তুমি (দাশুষঃ) বিদ্যাদাতা (নৃন্) মনুষ্যদিগের (পাহি) রক্ষা কর এবং ইহার (গিরঃ) বিদ্যা শিক্ষাযুক্ত বাণীগুলিকে (শৃনুতি) শোন ! যে বীর পুরুষ যুদ্ধে মারা যায় তাহার (তোকম্) ছোট সন্তানদিগের (উত) এবং স্ত্রী ইত্যাদিরও (ত্মনা) আত্মা দ্বারা (রক্ষ) রক্ষা কর ॥ ৭৭ ॥
Essence
ভাবার্থঃ–সভা ও সেনার অধিষ্ঠাতাদের দুইটি কর্ম অবশ্য কর্ত্তব্য–প্রথম বিদ্বান্দের পালন এবং তাহাদের উপদেশ শ্রবণ, দ্বিতীয়–যুদ্ধে নিহত ব্যক্তিদের সন্তানাদির পালন । এইরকম আচরণকারী পুরুষের সদৈব বিজয়, ধন ও সুখের বৃদ্ধি হইয়া থাকে ॥ ৭৭ ॥ এই অষ্টাদশ অধ্যায়ে গণিতবিদ্যা, রাজা-প্রজা এবং পঠন-পাঠনকারী পুরুষদিগের কর্মাদির বর্ণন দ্বারা এই অধ্যায়ে কথিত অর্থ পূর্ব অধ্যায়ে কথিত অর্থ সহ সঙ্গতি আছে–ইহা জানা উচিত । ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে অষ্টাদশোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
অথ সভেশসেনেশয়োঃ কর্ত্তব্যমাহ ॥ এখন সভাপতি তথা সেনাপতির কর্ত্তব্যকে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্বং য়॑বিষ্ঠ দা॒শুষো॒ নৃৃঁঃ পা॑হি শৃণু॒ধী গিরঃ॑ । রক্ষা॑ তো॒কমু॒ত ত্মনা॑ ॥ ৭৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্বমিত্যস্যোশনা ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । নিচৃদ্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥