Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 62

77 Mantra
18/62
Devata- विश्वकर्माग्निर्वा देवता Rishi- देवश्रवदेववातावृषी Chhand- निचृदार्ष्यनुस्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
येन॒ वह॑सि स॒हस्रं॒ येना॑ग्ने सर्ववेद॒सम्। तेने॒मं य॒ज्ञं नो॑ नय॒ स्वर्दे॒वेषु॒ गन्त॑वे॥६२॥

येन॑। वह॑सि। स॒हस्र॑म्। येन॑। अ॒ग्ने॒। स॒र्व॒वे॒द॒समिति॑ सर्वऽवेद॒सम्। तेन॑। इ॒मम्। य॒ज्ञम्। नः॒। न॒य॒। स्वः᳖। दे॒वेषु॑। गन्त॑वे ॥६२ ॥

Mantra without Swara
येन वहसि सहस्रँयेनाग्ने सर्ववेदसम् । तेनेमँयज्ञन्नो नय स्वर्देवेषु गन्तवे ॥

येन। वहसि। सहस्रम्। येन। अग्ने। सर्ववेदसमिति सर्वऽवेदसम्। तेन। इमम्। यज्ञम्। नः। नय। स्वः। देवेषु। गन्तवे॥६२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) অধ্যয়ন বা অধ্যাপনকারী পুরুষ! তুমি (য়েন) যাহা পাঠ করাইবার ফলে (সহস্রম্) সহস্র প্রকার অতুল বোধকে (সর্ববেদসম্) যন্মধ্যে সকল বেদ জ্ঞাত হওয়া যায় তাহাকে (বহসি) প্রাপ্ত হও এবং (য়েন) যাহা পড়িলে অন্যেরাও প্রাপ্ত হয় (তেন) তদ্দ্বারা (ইমম্) এই (য়জ্ঞম্) অধ্যয়ন-অধ্যাপন রূপ যজ্ঞকে (নঃ) আমাদিগকে (দেবেষু) দিব্যগুণ বা বিদ্বান্গণের মধ্যে (স্বর্গন্তবে) সুখ প্রাপ্ত হইবার জন্য (নয়) উপস্থিত কর ॥ ৬২ ॥
Essence
ভাবার্থঃ–যাহারা ধর্মের আচরণ ও নিষ্কপটতাপূর্বক বিদ্যা দান করে এবং গ্রহণ করে তাহারাই সুখের ভাগী হয় ॥ ৬২ ॥
Subject
পুনঃ স এব বিষয়ঃ প্রকাশ্যতে ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়েন॒ বহ॑সি স॒হস্রং॒ য়েনা॑গ্নে সর্ববেদ॒সম্ । তেনে॒মং য়॒জ্ঞং নো॑ নয়॒ স্ব᳖র্দে॒বেষু॒ গন্ত॑বে ॥ ৬২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়েনেত্যস্য দেবশ্রবদেববাতাবৃষী । বিশ্বকর্মাগ্নির্বা দেবতা । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥