Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 61

77 Mantra
18/61
Devata- प्रजापतिर्देवता Rishi- गालव ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
उद्बु॑ध्यस्वाग्ने॒ प्रति॑ जागृहि॒ त्वमि॑ष्टापू॒र्ते सꣳसृजेथाम॒यं च॑। अ॒स्मिन्त्स॒धस्थे॒ऽअध्युत्त॑रस्मि॒न् विश्वे॑ देवा॒ यज॑मानश्च सीदत॥६१॥

उत्। बु॒ध्य॒स्व॒। अ॒ग्ने॒। प्रति॑। जा॒गृहि॒। त्वम्। इ॒ष्टा॒पू॒र्त्ते इती॑ष्टाऽपू॒र्त्ते। सम्। सृ॒जे॒था॒म्। अ॒यम्। च॒। अ॒स्मिन्। स॒धस्थ॒ इति॑ स॒धऽस्थे॑। अधि॑। उत्त॑रस्मि॒न्नित्युत्ऽत॑रस्मिन्। विश्वे॑। दे॒वाः॒। यज॑मानः। च॒। सी॒द॒त॒ ॥६१ ॥

Mantra without Swara
उद्बुध्यस्वाग्ने प्रति जागृहि त्वमिष्टापूर्ते सँसृजेथामयं च । अस्मिन्त्सधस्थे अध्युत्तरस्मिन्विस्वे देवा यजमानाश्च सीदत ॥

उत्। बुध्यस्व। अग्ने। प्रति। जागृहि। त्वम्। इष्टापूर्त्ते इतीष्टाऽपूर्त्ते। सम्। सृजेथाम्। अयम्। च। अस्मिन्। सधस्थ इति सधऽस्थे। अधि। उत्तरस्मिन्नित्युत्ऽतरस्मिन्। विश्वे। देवाः। यजमानः। च। सीदत॥६१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) অগ্নির সমান বর্ত্তমান ঋত্বিক পুরুষ! (ত্বম্) তুমি (উদ্, বুধ্যস্ব) ওঠ, যথার্থ জ্ঞান প্রাপ্ত কর, (প্রতি, জাগৃহি) যজমানকে অবিদ্যারূপ নিদ্রা হইতে ছাড়াইয়া বিদ্যায় চেতন করিয়া দাও, তুমি (চ) এবং (অয়ম্) এই ব্রহ্মবিদ্যার উপদেশকারী যজমান উভয়ে (ইষ্টাপূর্ত্তে) যজ্ঞসিদ্ধি কর্ম এবং তাহার সামগ্রীকে (সংসৃজেথাম্) উৎপন্ন কর । হে (বিশ্বে) সমগ্র (দেবাঃ) বিদ্বান্গণ! (চ) এবং (য়জমানঃ) বিদ্যাদাতা যজ্ঞকর্ত্তা যজমান! তোমরা সবাই (অস্মিন্) এই (সধস্থে) এক সঙ্গের স্থানে (উত্তরস্মিন্) উত্তম আসনের উপর (অধি, সীদত) বইস ॥ ৬১ ॥
Essence
ভাবার্থঃ–যে সব চৈতন্য ও বুদ্ধিমান্ বিদ্যার্থী হয়, সে সকল অধ্যয়নকারীদিগকে ভালমত অধ্যাপনা করা দরকার । যাহারা বিদ্যালাভের ইচ্ছায় অধ্যাপনাকারীদের অনুকূল আচরণকারী হয় এবং যাহারা তাহাদের অনুকূল অধ্যাপনা করিবে তাহাদের পরস্পর প্রীতিপূর্বক নিরন্তর বিদ্যার বৃদ্ধি করিতে থাকিবে এবং যাহারা এইসব অধ্যাপনাকারীদের হইতে পৃথক উত্তম বিদ্বান্ হয় তাহারা সর্বদা এই সব বিদ্যার্থীদিগের সর্বদা পরীক্ষা করিতে থাকিবে যাহাতে এই সব অধ্যাপক ও বিদ্যার্থীগণ বিদ্যাকে বৃদ্ধি করিতে নিরন্তর প্রযত্ন করিতে থাকিবে সেইরূপ ঋত্বিজ্ যজমান্ এবং সভ্য পরীক্ষক বিদ্বান্গণ যজ্ঞের উন্নতি করিতে থাকে ॥ ৬১ ॥
Subject
পুনস্স এব বিষয়ঃ প্রোচ্যতে ॥ পুনঃ সেই বিষয় বলা হইতেছে ॥
Mantra (Bengali)
উদ্বু॑ধ্যস্বাগ্নে॒ প্রতি॑ জাগৃহি॒ ত্বমি॑ষ্টাপূ॒র্তে সꣳ সৃ॑জেথাম॒য়ং চ॑ । অ॒স্মিন্ৎস॒ধস্থে॒ऽঅধ্যুত্ত॑রস্মি॒ন্ বিশ্বে॑ দেবা॒ য়জ॑মানশ্চ সীদত ॥ ৬১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উদ্বুধ্যস্বেত্যস্য গালব ঋষিঃ । প্রজাপতির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥