Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 58

77 Mantra
18/58
Devata- अग्निर्देवता Rishi- विश्वकर्मा ऋषिः Chhand- निचृदार्षी जगती Swara- निषादः
Mantra with Swara
यदाकू॑तात् स॒मसु॑स्रोद्धृ॒दो वा॒ मन॑सो वा॒ सम्भृ॑तं॒ चक्षु॑षो वा। तद॑नु॒ प्रेत॑ सु॒कृता॑मु लो॒कं यत्र॒ऽऋष॑यो ज॒ग्मुः प्र॑थम॒जाः पु॑रा॒णाः॥५८॥

यत्। आकू॑ता॒दित्याऽकू॑तात्। स॒मसु॑स्रो॒दिति॑ स॒म्ऽअसु॑स्रोत्। हृ॒दः। वा॒। मन॑सः। वा॒। सम्भृ॑त॒मिति॒ सम्ऽभृ॑तम्। चक्षु॑षः। वा॒। तत्। अ॒नु॒प्रेतेत्य॑नु॒ऽप्रेत॑। सु॒कृता॒मिति॑ सु॒कृता॑म्। ऊ॒ऽइत्यूँ॑। लो॒कम्। यत्र॑। ऋष॑यः। ज॒ग्मुः। प्र॒थ॒म॒जाः। पु॒रा॒णाः ॥५८ ॥

Mantra without Swara
यदाकूतात्समसुस्रोद्धृदो वा मनसो वा सम्भृतञ्चक्षुषो वा । तदनु प्रेत सुकृतामु ओल्कँयत्रऽऋषयो जग्मुः प्रथमजाः पुराणाः ॥

यत्। आकूतादित्याऽकूतात्। समसुस्रोदिति सम्ऽअसुस्रोत्। हृदः। वा। मनसः। वा। सम्भृतमिति सम्ऽभृतम्। चक्षुषः। वा। तत्। अनुप्रेतेत्यनुऽप्रेत। सुकृतामिति सुकृताम्। ऊऽइत्यूँ। लोकम्। यत्र। ऋषयः। जग्मुः। प्रथमजाः। पुराणाः॥५८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে সত্য অসত্যের জ্ঞান কামনাকারী মনুষ্যগণ! তোমরা (য়ৎ) যে (আকূতাৎ) উৎসাহ (হৃদঃ) আত্মা (বা) বা প্রাণ (মনসঃ) মন (বা) বা বুদ্ধি আদি তথা (চক্ষুষঃ) নেত্রাদি ইন্দ্রিয় হইতে উৎপন্ন প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা (বা) অথবা কর্ণাদি ইন্দ্রিয় দ্বারা (সংভৃতম্) উত্তম প্রকার ধারণ কৃত অর্থাৎ নিশ্চয়পূর্বক সঠিক জানিয়াছি, শুনিয়াছি, দেখিয়াছি এবং অনুমান করিয়াছি (তৎ) সেই (সমসুস্রোৎ) উত্তম প্রকার প্রাপ্ত হউক এই কারণে (প্রথমজাঃ) আমাদিগের প্রথম উৎপন্ন (পুরাণাঃ) আমাদের হইতে প্রাচীন (ঋষয়ঃ) বেদবিদ্যার জ্ঞাতা পরমযোগী ঋষিগণ (য়ত্র) সেখানে (জগ্মুঃ) উপস্থিত হইয়াছে সেই (সুকৃতাম্) সুকৃতি মোক্ষ কামনাকারী সজ্জনদের (উ)(লোকম্) প্রত্যক্ষ সুখ সমূহ বা মোক্ষপদকে (অনুপ্রেত) অনুকূলতা পূর্বক উপস্থিত হও ॥ ৫৮ ॥
Essence
ভাবার্থঃ– যখন মনুষ্য সত্য অসত্যের নির্ণয় জানিবার কামনা করিবে তখন যাহা যাহা ঈশ্বরের গুণ-কর্ম-স্বভাব দ্বারা তথা সৃষ্টিক্রম প্রত্যক্ষাদি আট প্রমাণগুলি দ্বারা উত্তম উত্তম সজ্জনদের আচার দ্বারা আত্মা ও ধনের অনুকূল হয় সেই সত্য এবং তাহা হইতে ভিন্ন মিথ্যা ইহা নিশ্চয় করুক যাহারা এমন পরীক্ষা করিয়া ধর্মের আচরণ করে তাহারা অত্যন্ত সুখ লাভ করিয়া থাকে ॥ ৫৮ ॥
Subject
অথ বিদ্বদ্বিষয়ে সত্যনির্ণয়মাহ ॥ এখন বিদ্বান্দিগের বিষয়ে সত্যের নির্ণয় এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়দাকূ॑তাৎ স॒মসু॑স্রোদ্ধৃ॒দো বা॒ মন॑সো বা॒ সম্ভৃ॑তং॒ চক্ষু॑ষো বা । তদ॑নু॒প্রেত॑ সু॒কৃতা॑মু লো॒কং য়ত্র॒ऽঋষ॑য়ো জ॒গ্মুঃ প্র॑থম॒জাঃ পু॑রা॒ণাঃ ॥ ৫৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়দেত্যস্য বিশ্বকর্মা ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥