Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 55

77 Mantra
18/55
Devata- इन्दु र्देवता Rishi- गालव ऋषिः Chhand- आर्षी जगती Swara- निषादः
Mantra with Swara
विश्व॑स्य मू॒र्द्धन्नधि॑ तिष्ठसि श्रि॒तः स॑मु॒द्रे ते॒ हृद॑यम॒प्स्वायुर॒॑पो द॑त्तोद॒धिं भि॑न्त। दि॒वस्प॒र्जन्या॑द॒न्तरि॑क्षात् पृथि॒व्यास्ततो॑ नो॒ वृष्ट्या॑व॥५५॥

विश्व॑स्य। मू॒र्द्धन्। अधि॑। ति॒ष्ठ॒सि॒। श्रि॒तः। स॒मु॒द्रे। ते॒। हृद॑यम्। अ॒प्सु। आयुः॑ अ॒पः। द॒त्त॒। उ॒द॒धिमित्यु॑द॒ऽधिम्। भि॒न्त॒। दि॒वः। प॒र्जन्या॑त्। अ॒न्तरि॑क्षात्। पृ॒थि॒व्याः। ततः॑। नः॒। वृष्ट्या॑। अ॒व॒ ॥५५ ॥

Mantra without Swara
विश्वस्य मूर्धन्नधि तिष्ठसि श्रितः समुद्रे ते हृदयमप्स्वायुरपो दत्तोदधिम्भिन्त्त । दिवस्पर्जन्यादन्तरिक्षात्पृथिव्यास्ततो नो वृष्ट्याव ॥

विश्वस्य। मूर्द्धन्। अधि। तिष्ठसि। श्रितः। समुद्रे। ते। हृदयम्। अप्सु। आयुः अपः। दत्त। उदधिमित्युदऽधिम्। भिन्त। दिवः। पर्जन्यात्। अन्तरिक्षात्। पृथिव्याः। ततः। नः। वृष्ट्या। अव॥५५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বন্! আপনি (বিশ্বস্য) সকল সংসারের (মূর্দ্ধন্) মাথার উপরে (শ্রিতঃ) বিরাজমান সূর্য্যের সমান (অধি, তিষ্ঠসি) অধিকার পাইয়াছেন (তে) আপনার (সমুদ্রে) অন্তরিক্ষের তুল্য ব্যাপক পরমেশ্বরে (হৃদয়ম্) মন (অপ্সু) প্রাণসকলে (আয়ুঃ) জীবন, সেইসব (অপঃ) প্রাণসকলকে (দত্ত) দিন (উদধিম্) সমুদ্রের (ভিন্ত) ভেদন করুন যাহাতে সূর্য্য (দিবঃ) প্রকাশ (অন্তরিক্ষাৎ) আকাশ (পর্জন্যাৎ) মেঘ এবং (পৃথিব্যাঃ) ভূমি দ্বারা (বৃষ্ট্যা) বর্ষার যোগে সকল চরাচর প্রাণিদিগকে রক্ষা করে (ততঃ) ইহার দ্বারা অর্থাৎ সূর্য্যের তুল্য (নঃ) আমাদিগের (অঃ) রক্ষা করুন ॥ ৫৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেসব মনুষ্য সুর্য্যের সমান সুখ বরিষণকারী এবং উত্তম আচরণকারী হয় তাহারা সকলকে সুখী করিতে পারে ॥ ৫৫ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কিং কর্ত্তব্যমিত্যুপদিশ্যতে ॥ পুনঃ মনুষ্যদিগকে কী করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিশ্ব॑স্য মূ॒র্দ্ধন্নধি॑ তিষ্ঠসি শ্রি॒তঃ স॑মু॒দ্রে তে॒ হৃদ॑য়ম॒প্স্বায়ু॑র॒পো দ॑ত্তোদ॒ধিং ভি॑ন্ত । দি॒বস্প॒র্জন্যা॑দ॒ন্তরি॑ক্ষাৎ পৃথি॒ব্যাস্ততো॑ নো॒ বৃষ্ট্যা॑ব ॥ ৫৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বত্যেত্যস্য গালব ঋষিঃ । ইন্দুর্দেবতা । আর্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥