Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 46

77 Mantra
18/46
Devata- अग्निर्देवता Rishi- शुनःशेप ऋषिः Chhand- भुरिगार्ष्युष्णिक् Swara- गान्धारः
Mantra with Swara
यास्ते॑ अग्ने॒ सूर्ये॒ रुचो॒ दिव॑मात॒न्वन्ति॑ र॒श्मिभिः॑। ताभि॑र्नोऽअ॒द्य सर्वा॑भी रु॒चे जना॑य नस्कृधि॥४६॥

याः। ते॒। अ॒ग्ने॒। सूर्ये॑। रुचः॑। दिव॑म्। आ॒त॒न्वन्तीत्या॑ऽत॒न्वन्ति॑। र॒श्मिभि॒रिति॑ र॒श्मिऽभिः॑। ताभिः॑। नः॒। अ॒द्य। सर्वा॑भिः। रु॒चे। जना॑य। नः॒। कृ॒धि॒ ॥४६ ॥

Mantra without Swara
यास्तेऽअग्ने सूर्ये रुचो दिवमातन्वन्ति रश्मिभिः । ताभिर्नाऽअद्य सर्वाभी रुचे जनाय नस्कृधि ॥

याः। ते। अग्ने। सूर्ये। रुचः। दिवम्। आतन्वन्तीत्याऽतन्वन्ति। रश्मिभिरिति रश्मिऽभिः। ताभिः। नः। अद्य। सर्वाभिः। रुचे। जनाय। नः। कृधि॥४६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) পরমেশ্বর বা বিদ্বান্! (য়াঃ) যাহা (সূর্য়ঃ) সূর্য্য বা প্রাণে (রুচঃ) দীপ্তি বা প্রীতি এবং যাহা (রশ্মিভিঃ) নিজ কিরণগুলি দ্বারা (দিবম্) প্রকাশকে (আতন্বন্তি) সব দিক দিয়া বিস্তার করে (তাভিঃ) সেই (সর্বাভিঃ) সমস্ত (তে) নিজ দীপ্তি বা প্রীতি দ্বারা (অদ্য) আজ (নঃ) আমাদিগকে সংযুক্ত কর এবং (রুচে) প্রীতিকারী (জনায়) মনুষ্য হেতু (নঃ) আমাদিগকে (কৃধি) নিয়ত কর ॥ ৪৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । যেমন পরমেশ্বর সূর্য্যাদি প্রকাশকারী লোকসমূহের প্রকাশকারী তদ্রূপ সব শাস্ত্রের যথাবৎ বক্তা বিদ্বান্দিগকেও বিদ্যাদাতা হইয়া থাকেন । যেমন ঈশ্বর এই সংসারে সকল প্রাণিদিগের সত্যে রুচি এবং অসত্যে অরুচি উৎপন্ন করেন সেইরূপ বিদ্বান্ও আচরণ করুন ॥ ৪৬ ॥
Subject
পুনর্বিদুষা কিং কর্ত্তব্যমিত্যাহ ॥ পুনঃ বিদ্বান্ কে কী করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়াস্তে॑ অগ্নে॒ সূর্য়ে॒ রুচো॒ দিব॑মাত॒ন্বন্তি॑ র॒শ্মিভিঃ॑ । তাভি॑র্নোऽঅ॒দ্য সর্বা॑ভী রু॒চে জনা॑য় নস্কৃধি ॥ ৪৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়াস্ত ইত্যস্য শুনঃশেপ ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥