Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 45

77 Mantra
18/45
Devata- प्रजापतिर्देवता Rishi- शुनःशेप ऋषिः Chhand- अष्टिः Swara- मध्यमः
Mantra with Swara
स॒मु॒द्रोऽसि॒ नभ॑स्वाना॒र्द्रदा॑नुः श॒म्भूर्म॑यो॒भूर॒भि मा॑ वाहि॒ स्वाहा॑ मा॒रु॒तोऽसि म॒रुतां॑ ग॒णः श॒म्भूर्म॑यो॒भूर॒भि मा॑ वाहि॒ स्वाहा॑ऽव॒स्यूर॑सि॒ दुव॑स्वाञ्छ॒म्भूर्म॑यो॒भूर॒भि मा॑ वाहि॒ स्वाहा॑॥४५॥

स॒मु॒द्रः। अ॒सि॒। नभ॑स्वान्। आ॒र्द्रदानु॒रित्या॒र्द्रऽदा॑नुः। श॒म्भूरिति॑ श॒म्ऽभूः। मयो॒भूरिति॑ मयः॒ऽभूः। अ॒भि। मा। वा॒हि॒। स्वाहा॑। मा॒रु॒तः। अ॒सि॒। म॒रुता॑म्। ग॒णः। श॒म्भूरिति॑ श॒म्ऽभूः। म॒यो॒भूरिति॑ मयः॒ऽभूः। अ॒भि। मा। वा॒हि॒। स्वाहा॑। अ॒व॒स्यूः। अ॒सि॒। दुव॑स्वान्। श॒म्भूरिति॑ श॒म्ऽभूः। म॒यो॒भूरिति॑ मयः॒ऽभूः। अ॒भि। मा। वा॒हि॒। स्वाहा॑ ॥४५ ॥

Mantra without Swara
समुद्रोसि नभस्वानार्द्रदानुः शम्भूर्मयोभूरभि मा वाहि स्वाहा । मारुतो सि मरुताङ्गणः शम्भूर्मयोभूरभि मा वाहि स्वाहावस्यूरसि दुवस्वाञ्छम्भूर्मयोभूरभि मा वाहि स्वाहा ॥

समुद्रः। असि। नभस्वान्। आर्द्रदानुरित्यार्द्रऽदानुः। शम्भूरिति शम्ऽभूः। मयोभूरिति मयःऽभूः। अभि। मा। वाहि। स्वाहा। मारुतः। असि। मरुताम्। गणः। शम्भूरिति शम्ऽभूः। मयोभूरिति मयःऽभूः। अभि। मा। वाहि। स्वाहा। अवस्यूः। असि। दुवस्वान्। शम्भूरिति शम्ऽभूः। मयोभूरिति मयःऽभूः। अभि। मा। वाहि। स्वाहा॥४५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বন্! তুমি (নভস্বান্) যাহার সমীপ জল (আর্দ্রদানুঃ) এবং শীতল গুণগুলির প্রদাতা (সমুদ্রঃ) এবং যন্মধ্যে এদিক ওদিক তাড়িত হইয়া জল পতিত হয়, সেই সমুদ্রের সমান উহা (স্বাহা) সত্য ক্রিয়া দ্বারা (শম্ভু) উত্তম সুখ এবং (ময়োভুঃ) সামান্য সুখ উৎপন্নকারী হইয়া (মা) আমাকে (অভি, বাহি) সব দিক দিয়া প্রাপ্ত হও । তুমি (মারুতঃ) পবনের সম্বন্ধে যাহারা জ্ঞাত সেই সব (মরুতাম্) বিদ্বান্দিগের (গণঃ) সমূহের সমান (অসি) আছো উহা (স্বাহা) উত্তম ক্রিয়া দ্বারা (শম্ভুঃ) বিশেষ পরজন্মের সুখ এবং (ময়োভূঃ) এই জন্মে সামান্য সুখের উৎপন্নকারী হইয়া (মা) আমাকে (অভি, বাহি) সব দিক দিয়া প্রাপ্ত হও, যাহা তুমি (দুবস্বান্) প্রশংসিত সৎকারযুক্ত (অবসূ্যঃ) স্বীয় রক্ষাকামীর সমান (অসি) আছো উহা (স্বাহা) উত্তম ক্রিয়া দ্বারা (শম্ভূঃ) বিশেষ সুখ এবং (ময়োভুঃ) সামান্য নিজের সুখ উৎপন্নকারী হইয়া (মা) আমাকে (অভি, বাহি) সব দিক দিয়া প্রাপ্ত হও ॥ ৪৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে সব মনুষ্যগণ সমুদ্র সমান গম্ভীর এবং রত্নযুক্ত কোমল পবনতুল্য বলবান্ বিদ্বান্দিগের তুল্য পরোপকারী এবং নিজ আত্মাতুল্য সকলের রক্ষা করেন তাহারাই সকলের কল্যাণ ও সুখকে করিতে পারে ॥ ৪৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒মু॒দ্রো᳖ऽসি॒ নভ॑স্বানা॒র্দ্রদা॑নুঃ শ॒ম্ভূর্ম॑য়ো॒ভূর॒ভি মা॑ বাহি॒ স্বাহা॑ । মা॒রু॒তো᳖ऽসি ম॒রুতাং॑ গ॒ণঃ শ॒ম্ভূর্ম॑য়ো॒ভূর॒ভি মা॑ বাহি॒ স্বাহা॑ऽব॒সূ্যর॑সি॒ দুব॑স্বাঞ্ছ॒ম্ভূর্ম॑য়ো॒ভূর॒ভি মা॑ বাহি॒ স্বাহা॑ ॥ ৪৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমুদ্রোऽসীত্যস্য শুনঃশেপ ঋষিঃ । প্রজাপতির্দেবতা । নিচৃদষ্টিশ্ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥