Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 18 / Mantra 40

77 Mantra
18/40
Devata- चन्द्रमा देवता Rishi- देवा ऋषयः Chhand- निचृदार्षी जगती Swara- निषादः
Mantra with Swara
सु॒षु॒म्णः सूर्य॑रश्मिश्च॒न्द्रमा॑ गन्ध॒र्वस्तस्य॒ नक्ष॑त्राण्यप्स॒रसो॑ भे॒कुर॑यो॒ नाम॑। स न॑ऽइ॒दं ब्रह्म॑ क्ष॒त्रं पा॑तु॒ तस्मै॑ स्वाहा॒ वाट् ताभ्यः॒ स्वाहा॑॥४०॥

सु॒षु॒म्णः। सु॒सु॒म्न इति॑ सुऽसु॒म्नः। सूर्य॑रश्मि॒रिति॒ सूर्य॑ऽरश्मिः। च॒न्द्रमाः॑। ग॒न्ध॒र्वः। तस्य॑। नक्ष॑त्राणि। अ॒प्स॒रसः॑। भे॒कुर॑यः। नाम॑। सः। नः॒। इ॒दम्। ब्रह्म॑। क्ष॒त्रम्। पा॒तु॒। तस्मै॑। स्वाहा॑। वाट्। ताभ्यः॑। स्वाहा॑ ॥४० ॥

Mantra without Swara
सुषुम्णः सूर्यरश्मिश्चन्द्रमा गन्धर्वस्तस्य नक्षत्राण्यप्सरसो भेकुरयो नाम । स नऽइदम्ब्रह्म क्षत्रम्पातु तस्मै स्वाहा वाट्ताभ्यः स्वाहा ॥

सुषुम्णः। सुसुम्न इति सुऽसुम्नः। सूर्यरश्मिरिति सूर्यऽरश्मिः। चन्द्रमाः। गन्धर्वः। तस्य। नक्षत्राणि। अप्सरसः। भेकुरयः। नाम। सः। नः। इदम्। ब्रह्म। क्षत्रम्। पातु। तस्मै। स्वाहा। वाट्। ताभ्यः। स्वाहा॥४०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যাহা (সূর্য়্যরশ্মিঃ) সূর্য়্যের কিরণ যুক্ত (সুষুম্ণঃ) যদ্দ্বারা উত্তম সুখ হয় (গন্ধর্বঃ) এবং যাহা সূর্য্যের কিরণসমূহকে ধারণ করিয়া আছে উহা (চন্দ্রমাঃ) সকলকে আনন্দ প্রদানকারী চন্দ্রলোক (তস্য) তাহার যে (নক্ষত্রাণি) অশ্বিনী আদি নক্ষত্র এবং (অপ্সরসঃ) আকাশে বিদ্যমান কিরণগুলি (ভেকুরয়ঃ) প্রকাশকারিণী (নাম) প্রসিদ্ধ তাহারা চন্দ্রের অপ্সরা (সঃ) তাহা যেমন (নঃ) আমাদেরকে (ইদম্) এই (ব্রহ্ম) অধ্যাপনকারী ব্রাহ্মণ এবং (ক্ষত্রম্) দুষ্টদিগের নাশকারী ক্ষত্রিয় কুলের (পাতু) রক্ষা করে (তস্মৈ) উক্ত সেই প্রকারের চন্দ্রলোকের জন্য (বাট্) কার্য্যনির্বাহপূর্বক (স্বাহা) উত্তম ক্রিয়া এবং (তাভ্যাঃ) সেই সব কিরণের জন্য (স্বাহা) উত্তম ক্রিয়া তোমাদিগকে প্রযুক্ত করা উচিত ॥ ৪০ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যদিগকে চন্দ্রাদি লোক হইতেও তাহাদের বিদ্যা দ্বারা সুখ সিদ্ধ করা উচিত ॥ ৪০ ॥
Subject
পুনর্মনুষ্যৈশ্চন্দ্রাদিভ্য উপকারো গ্রাহ্য ইত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে চন্দ্রাদি লোক হইতে উপকার নেওয়া উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সু॒ষু॒ম্ণঃ সূর্য়॑রশ্মিশ্চ॒ন্দ্রমা॑ গন্ধ॒র্বস্তস্য॒ নক্ষ॑ত্রাণ্যপ্স॒রসো॑ ভে॒কুর॑য়ো॒ নাম॑ । স ন॑ऽই॒দং ব্রহ্ম॑ ক্ষ॒ত্রং পা॑তু॒ তস্মৈ॑ স্বাহা॒ বাট্ তাভ্যঃ॒ স্বাহা॑ ॥ ৪০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুষুম্ণ ইত্যস্য দেবা ঋষয়ঃ । চন্দ্রমা দেবতা । নিচৃদার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥