Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 99

99 Mantra
17/99
Devata- यज्ञपुरुषो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- स्वराडार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
धाम॑न्ते॒ विश्वं॒ भुव॑न॒मधि॑ श्रि॒तम॒न्तः स॑मु॒द्रे हृ॒द्यन्तरायु॑षि। अ॒पामनी॑के समि॒थे यऽआभृ॑त॒स्तम॑श्याम॒ मधु॑मन्तं तऽऊ॒र्मिम्॥९९॥

धाम॑न्। ते॒। विश्व॑म्। भुव॑नम्। अधि॑। श्रि॒तम्। अ॒न्तरित्य॒न्तः। स॒मु॒द्रे। हृ॒दि। अ॒न्तरित्य॒न्तः। आयु॑षि। अ॒पाम्। अनी॑के। स॒मि॒थ इति॑ सम्ऽइ॒थे। यः। आभृ॑त॒ इत्याऽभृ॑तः। तम्। अ॒श्या॒म॒। मधु॑मन्त॒मिति॒ मधु॑ऽमन्तम्। ते॒। ऊ॒र्मिम् ॥९९ ॥

Mantra without Swara
धामन्ते विश्वम्भुवनमधिश्रितमन्तः समुद्रे हृद्यन्तरायुषि । अपामनीके समिथे यऽआभृतस्तमश्याम मधुमन्तन्त ऊर्मिम् ॥

धामन्। ते। विश्वम्। भुवनम्। अधि। श्रितम्। अन्तरित्यन्तः। समुद्रे। हृदि। अन्तरित्यन्तः। आयुषि। अपाम्। अनीके। समिथ इति सम्ऽइथे। यः। आभृत इत्याऽभृतः। तम्। अश्याम। मधुमन्तमिति मधुऽमन्तम्। ते। ऊर्मिम्॥९९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে জগদীশ্বর! (তে) আপনার (ধামন্) যন্মধ্যে সমস্ত পদার্থকে আপনি রাখেন (অন্তঃ, সমুদ্রে) সেই আকাশের তুল্য সকলের মধ্যে ব্যাপ্ত স্বরূপে (বিশ্বম্) সকল (ভুবনম্) প্রাণি সকলের উৎপত্তির স্থান সংসার (অধি, শ্রিতম্) আশ্রিত হইয়া স্থিত, তাহাকে আমরা (অশ্যাম) প্রাপ্ত হইব । হে সভাপতে! (তে) আপনার (অপাম্) প্রাণ সমূহের (অন্তঃ) মধ্যে (হৃদি) হৃদয়ে তথা (আয়ুষি) জীবনের হেতু প্রাণধারীদের (অনীকে) সেনা এবং (সমিথে) সংগ্রামে (য়ঃ) যে ভার (আভৃতঃ) ভালমত রাখা আছে (তম্) তাহাকে তথা (মধুমন্তম্) প্রশংসাযুক্ত মধুর গুণে ভর্তি (ঊর্মিম্) বোধকে আমরা প্রাপ্ত হই ॥ ৡ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যদিগের উচিত যে, জগদীশ্বরের সৃষ্টিতে পরম প্রযত্ন দ্বারা মিত্রদের উন্নতি করিবে এবং সমস্ত সামগ্রীকে ধারণ করিয়া যথাযোগ্য আহার ও বিহার অর্থাৎ পরিশ্রম দ্বারা শরীরের আরোগ্যতা বিস্তার করিয়া নিজের ও অন্যের উপকার করিবে ॥ ৡ ॥ এই অধ্যায়ে সূর্য্য, মেঘ, গৃহাশ্রম ও গণিত বিদ্যা তথা ঈশ্বরাদি পদার্থের বিদ্যার বর্ণন দ্বারা এই অধ্যায়ের অর্থের গত অধ্যায়ের অর্থ সহ একতা আছে এইরকম বুঝিতে হইবে । ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে সপ্তদশোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
অথেশ্বররাজবিষয়মাহ ॥ এখন ঈশ্বর ও রাজার বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
ধাম॑ন্তে॒ বিশ্বং॒ ভুব॑ন॒মধি॑ শ্রি॒তম॒ন্তঃ স॑মু॒দ্রে হৃ॒দ্য᳕ন্তরায়ু॑ষি । অ॒পামনী॑কে সমি॒থে য়ऽআভৃ॑ত॒স্তম॑শ্যাম॒ মধু॑মন্তং তऽঊ॒র্মিম্ ॥ ৡ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ধামন্নিত্যস্য বামদেব ঋষিঃ । য়জ্ঞপুরুষো দেবতা । স্বরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥