Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 98

99 Mantra
17/98
Devata- यज्ञपुरुषो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अ॒भ्यर्षत सुष्टु॒तिं गव्य॑मा॒जिम॒स्मासु॑ भ॒द्रा द्रवि॑णानि धत्त। इ॒मं य॒ज्ञं न॑यत दे॒वता॑ नो घृ॒तस्य॒ धारा॒ मधु॑मत्पवन्ते॥९८॥

अ॒भि। अ॒र्ष॒त॒। सु॒ष्टु॒तिम्। सु॒स्तु॒तिमिति॑ सुऽस्तु॒तिम्। गव्य॑म्। आ॒जिम्। अ॒स्मासु॑। भ॒द्रा। द्रवि॑णानि। ध॒त्त॒। इ॒मम्। य॒ज्ञम्। न॒य॒त॒। दे॒वता॑। नः॒। घृ॒तस्य॑। धाराः॑। मधु॑म॒दिति॒ मधु॑ऽमत्। प॒व॒न्ते॒ ॥९८ ॥

Mantra without Swara
अभ्यर्षत सुष्टुतिङ्गव्यमाजिमस्मासु भद्रा द्रविणानि धत्त । इमँयज्ञन्नयत देवता नो घृतस्य धारा मधुमत्पवन्ते ॥

अभि। अर्षत। सुष्टुतिम्। सुस्तुतिमिति सुऽस्तुतिम्। गव्यम्। आजिम्। अस्मासु। भद्रा। द्रविणानि। धत्त। इमम्। यज्ञम्। नयत। देवता। नः। घृतस्य। धाराः। मधुमदिति मधुऽमत्। पवन्ते॥९८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিবাহিত স্ত্রী-পুরুষগণ! তোমরা উত্তম আচরণ দ্বারা (সুষ্টুতিমম্) উত্তম প্রশংসা তথা (আজিম্) যদ্দ্বারা উত্তম কর্ম্মকে জান সেই সংগ্রাম ও (গব্যম্) বাণীতে হওয়া বোধ অথবা গাভিতে হওয়া দুধ, দই, ঘৃত আদিকে (অভ্যর্ষত) সব দিক দিয়া প্রাপ্ত হও । (দেবতা) বিদ্বান্ ব্যক্তি (অস্মাসু) আমাদিগের মধ্যে (ভদ্রা) অতি আনন্দকারী (দ্রবিণানি) ধনসকলকে (ধত্ত) স্থাপিত কর । (নঃ) আমাদিগকে (ইমম্) এই (য়জ্ঞম্) প্রাপ্ত হওয়ার যোগ্য গৃহাশ্রম ব্যবহারকে (নয়ত) প্রাপ্ত করাও, যাহা (ঘৃতস্য) প্রকাশিত বিজ্ঞানযুক্ত (ধারাঃ) উত্তম শিক্ষাযুক্ত বাণী বিদ্বান্দিগকে (মধুমৎ) মধুর আলাপ যেমন সেইরূপ (পবন্তে) প্রাপ্ত হয়, সেই সব বাণী সকলকে আমাকে প্রাপ্ত করাও ॥ ঌ৮ ॥
Essence
ভাবার্থঃ–স্ত্রী-পুরুষদের উচিত যে, পরস্পর মিত্র হইয়া সংসারে বিখ্যাত হইবে, যেমন নিজের জন্য সেইরূপ অপরের জন্যও অত্যন্ত সুখকারী ধনসমূহকে উন্নতিযুক্ত করিবে, পরম পুরুষার্থ দ্বারা গৃহাশ্রমের শোভা করিবে এবং বেদ-বিদ্যার নিরন্তর প্রচার করিবে ॥ ঌ৮ ॥
Subject
বিবাহিতৈঃ স্ত্রীপুরুষৈঃ কিং কার্য়মিত্যাহ ॥ বিবাহিত স্ত্রী-পুরুষকে কী করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒ভ্য᳖র্ষত সুষ্টু॒তিং গব্য॑মা॒জিম॒স্মাসু॑ ভ॒দ্রা দ্রবি॑ণানি ধত্ত । ই॒মং য়॒জ্ঞং ন॑য়ত দে॒বতা॑ নো ঘৃ॒তস্য॒ ধারা॒ মধু॑মৎপবন্তে ॥ ঌ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অভ্যর্ষতেত্যস্য বামদেব ঋষিঃ । য়জ্ঞপুরুষো দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥