Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 95

99 Mantra
17/95
Devata- यज्ञपुरुषो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सिन्धो॑रिव प्राध्व॒ने शू॑घ॒नासो॒ वात॑प्रमियः पतयन्ति य॒ह्वाः। घृ॒तस्य॒ धारा॑ऽअरु॒षो न वा॒जी काष्ठा॑ भि॒न्दन्नू॒र्मिभिः॒ पिन्व॑मानः॥९५॥

सिन्धो॑रि॒वेति॒ सिन्धाःऽइव। प्रा॒ध्व॒न इति॑ प्रऽअध्व॒ने। शू॒घ॒नासः॑। वात॑प्रमिय॒ इति॒ वात॑ऽप्रमियः। प॒त॒य॒न्ति॒। य॒ह्वाः। घृतस्य॑। धाराः॑। अ॒रु॒षः। न। वा॒जी। काष्ठाः॑। भि॒न्दन्। ऊ॒र्मिभि॒रित्यू॒र्मिः॑। पिन्व॑मानः ॥९५ ॥

Mantra without Swara
सिन्धोरिव प्राध्वने शूघनासो वातप्रमियः पतयन्ति यह्वाः । घृतस्य धारा अरुषो न वाजी काष्ठा भिन्दन्नूर्मिभिः पिन्वमानः ॥

सिन्धोरिवेति सिन्धाःऽइव। प्राध्वन इति प्रऽअध्वने। शूघनासः। वातप्रमिय इति वातऽप्रमियः। पतयन्ति। यह्वाः। घृतस्य। धाराः। अरुषः। न। वाजी। काष्ठाः। भिन्दन्। ऊर्मिभिरित्यूर्मिः। पिन्वमानः॥९५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (প্রাধ্বনে) জল চলার প্রকৃষ্ট মার্গে (সিন্ধোরির) নদীর মতো (শূঘনাসঃ) শীঘ্র গমনশীল, (বাতপ্রমিয়ঃ) বায়ু দ্বারা জ্ঞাতব্য তরঙ্গ পতিত হয় এবং (ন) যেমন (কাষ্ঠাঃ) সংগ্রামের প্রদেশগুলিকে (ভিন্দন্) বিদীর্ণ করিয়া তথা (ঊর্মিভিঃ) শত্রুদিগকে নিধন করিবার শ্রম হইতে ঘর্মরূপ জল দ্বারা পৃথিবীকে (পিন্বমানঃ) সিঞ্চিত করিয়া (অরুষঃ) চতুর (বাজী) বেগবান্ অশ্ব পতিত হয়, সেইরূপ যাহা (য়হ্বাঃ) অত্যন্ত গম্ভীর (ঘৃতস্য) বিজ্ঞানের (ধারাঃ) বাণী (পতয়ন্তি) উপদেশকের মুখ হইতে বাহির হইয়া শ্রোতাদের উপর পতিত হয় তাহাদেরকে তুমি জান ॥ ঌ৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে দুই উপমালঙ্কার আছে । নদীর সমান কার্য্যসিদ্ধি হেতু শীঘ্র ধাবনশীল বা অশ্ব সমান বেগযুক্ত ব্যক্তি যাহার সব দিকে কীর্ত্তি প্রবহমান হইতেছে এবং পরোপকারের জন্য উপদেশ দ্বারা বড় বড় দুঃখ সহ্য করে, তাহারা তথা তাহাদের শ্রোতাগণ সংসারের স্বামী হয়, অন্যে নয় ॥ ঌ৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
সিন্ধো॑রিব প্রাধ্ব॒নে শূ॑ঘ॒নাসো॒ বাত॑প্রমিয়ঃ পতয়ন্তি য়॒হ্বাঃ । ঘৃ॒তস্য॒ ধারা॑ऽঅরু॒ষো ন বা॒জী কাষ্ঠা॑ ভি॒ন্দন্নূ॒র্মিভিঃ॒ পিন্ব॑মানঃ ॥ ঌ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সিন্ধোরিত্যস্য বামদেব ঋষিঃ । য়জ্ঞপুরুষো দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥