Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 94

99 Mantra
17/94
Devata- यज्ञपुरुषो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
स॒म्यक् स्र॑वन्ति स॒रितो॒ न धेना॑ऽअ॒न्तर्हृ॒दा मन॑सा पू॒यमा॑नाः। ए॒तेऽअ॑र्षन्त्यू॒र्मयो॑ घृ॒तस्य॑ मृ॒गाऽइ॑व क्षिप॒णोरीष॑माणाः॥९४॥

स॒म्यक्। स्र॒वन्ति॒। स॒रितः॑। न। धेनाः॑। अ॒न्तः। हृ॒दा। मन॑सा। पू॒यमा॑नाः। ए॒ते। अ॒र्ष॒न्ति॒। ऊ॒र्मयः॑। घृ॒तस्य॑। मृ॒गाःऽइ॑व। क्षि॒प॒णोः। ईष॑माणाः ॥९४ ॥

Mantra without Swara
सम्यक्स्रवन्ति सरितो न धेनाऽअन्तर्हृदा मनसा पूयमानाः । एतेऽअर्षन्त्यूर्मयो घृतस्य मृगाऽइव क्षिपणोरीषमाणाः ॥

सम्यक्। स्रवन्ति। सरितः। न। धेनाः। अन्तः। हृदा। मनसा। पूयमानाः। एते। अर्षन्ति। ऊर्मयः। घृतस्य। मृगाःऽइव। क्षिपणोः। ईषमाणाः॥९४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যাহা (অন্তঃ, হৃদা) শরীরের মধ্যে (মনসা) শুদ্ধ অন্তঃকরণ দ্বারা (পূয়মানাঃ) পবিত্র (ধেনাঃ) বাণী (সরিতঃ) নদীগুলির (ন) সমান (সম্যক্) উত্তম প্রকার (স্রবন্তি) প্রবৃত্ত হয়, তাহাদেরকে (এতে) এই যে বাণীর দ্বার (ঘৃতস্য) প্রকাশিত আন্তরিক জ্ঞানের (ঊর্ময়ঃ) তরঙ্গগুলির (ক্ষিপনোঃ) হিংসকগণের ভয়ে (ঈষমানাঃ) পলায়ন রত (মৃগা ইব) হরিণদের তুল্য (অর্ষন্তি) উঠে তথা সকলকে প্রাপ্ত হয় তাহাদেরকেও তোমরা জান ॥ ঌ৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে দুই উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন নদী সমুদ্রে গমন করে সেইরূপ আকাশস্থ শব্দ সমুদ্র হইতে (আকাশের শব্দ গুণ, ইহার ফলে) বাণী বিচরণ করে তথা যেমন সমুদ্রে তরঙ্গ হিল্লোলিত হয় অথবা যেমন ব্যাধ হইতে ভীত মৃগ ইতস্ততঃ পলায়ন করে, তদ্রূপ সকল প্রাণিদিগের শরীরস্থ বিজ্ঞান দ্বারা পবিত্র বাণী প্রচার প্রাপ্ত হয় । যাহারা শাস্ত্রের অভ্যাস এবং সত্য বচনাদি দ্বারা বাণী সমূহকে পবিত্র করে, তাহারাই শুদ্ধ হয় ॥ ঌ৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
স॒ম্যক্ স্র॑বন্তি স॒রিতো॒ ন ধেনা॑ऽঅ॒ন্তর্হৃ॒দা মন॑সা পূ॒য়মা॑নাঃ । এ॒তেऽঅ॑র্ষন্তূ্য॒র্ময়ো॑ ঘৃ॒তস্য॑ মৃ॒গাऽই॑ব ক্ষিপ॒ণোরীষ॑মাণাঃ ॥ ঌ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সম্যগিত্যস্য বামদেব ঋষিঃ । য়জ্ঞপুরুষো দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥