Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 91

99 Mantra
17/91
Devata- यज्ञपुरुषो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- विराडार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
च॒त्वारि॒ शृङ्गा॒ त्रयो॑ऽअस्य॒ पादा॒ द्वे शी॒र्षे स॒प्त हस्ता॑सोऽअस्य। त्रिधा॑ ब॒द्धो वृ॑ष॒भो रो॑रवीति म॒हो दे॒वो मर्त्याँ॒ २ऽआवि॑वेश॥९१॥

च॒त्वारि॑। शृङ्गा॑। त्रयः॑। अस्य॑। पादाः॑। द्वेऽइति॒ द्वे। शी॒र्षेऽइति॑ शी॒र्षे। स॒प्त। हस्ता॑सः। अ॒स्य॒। त्रिधा॑। ब॒द्धः। वृ॒ष॒भः। रो॒र॒वी॒ति॒। म॒हः। दे॒वः। मर्त्या॑न्। आ। वि॒वे॒श॒ ॥९१ ॥

Mantra without Swara
चत्वारि शृङ्गा त्रयोऽअस्य पादा द्वे शीर्षे सप्त हस्तासोऽअस्य । त्रिधा बद्धो वृषभो रोरवीति महो देवो मर्त्याँऽआ विवेश ॥

चत्वारि। शृङ्गा। त्रयः। अस्य। पादाः। द्वेऽइति द्वे। शीर्षेऽइति शीर्षे। सप्त। हस्तासः। अस्य। त्रिधा। बद्धः। वृषभः। रोरवीति। महः। देवः। मर्त्यान्। आ। विवेश॥९१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! তোমরা যে (অস্য) ইহার (ত্রয়ঃ) প্রাতঃ সবন, মধ্যন্দিন সবন, এবং সায়ং সবন এই তিন (পাদাঃ) প্রাপ্তির সাধন (চত্বারি) চারি বেদ (শৃঙ্গা) শিঙ্ (দ্বে) দুইটি (শীর্ষে) অস্তকাল ও উদয়কাল শির বা যে (অস্য) ইহার (সপ্ত, হস্তাসঃ) গায়ত্রী আদি ছন্দ সাত হাত অথবা যে (ত্রিধা) মন্ত্র, ব্রাহ্মণ ও কল্প এই তিন প্রকারে (বদ্ধঃ) বদ্ধ (মহঃ) মহৎ (দেবঃ) প্রাপ্ত করিবার যোগ্য (বৃষভঃ) সুখকে সব দিক দিয়া বরিষণ কারী যজ্ঞ (রোরবীতি) প্রাতঃ, মধ্য ও সায়ং সবন ক্রমপূর্বক শব্দ করিয়া (মর্ত্যান্) মনুষ্যদিগকে (আ, বিবেশ) উত্তম প্রকার প্রবেশ করে, তাহার অনুষ্ঠান করিয়া সুখী হও ॥ ঌ১ ॥ দ্বিতীয় পক্ষঃ–হে মনুষ্যগণ! তোমরা যে (অস্য) ইহার (ত্রয়ঃ) ভূত, ভবিষ্যৎ ও বর্ত্তমান তিন কাল (পাদাঃ) পদ (চত্বারি) নাম, আখ্যাত, উপসর্গ ও নিপাত চারি (শৃঙ্গাঃ) শিঙ্ (দ্বে) দুই (শীর্ষে) নিত্য ও কার্য্য শব্দ শির অথবা যে (অস্য) ইহার (সপ্ত, হস্তাসঃ) প্রথমাদি সপ্ত বিভক্তি সপ্ত হস্ত অথবা যে (ত্রিধা, বদ্ধঃ) হৃদয়, কণ্ঠ ও শির এই তিন স্থানে বদ্ধ (মহঃ) বৃহৎ (দেবঃ) শুদ্ধ অশুদ্ধের প্রকাশক (বৃষভঃ) সুখের বরিষণ কারী শব্দশাস্ত্র (রোরবীতি) ঋক্ যজুঃ, সাম ও অথর্ববেদ হইতে শব্দ করিয়া (মর্ত্যাম্) মনুষ্যদিগকে (আ, বিবেশ) প্রবেশ করে, তাহার অভ্যাস করিয়া বিদ্বান্ হও ॥ ঌ১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উভয়োক্তি অর্থাৎ উপমানের নূ্যনাধিক ধর্মের কথন দ্বারা রূপক ও শ্লেষালঙ্কার আছে । যে সব মনুষ্য যজ্ঞবিদ্যা ও শব্দবিদ্যাকে জানে তাহারা বিদ্বান্ হইয়া থাকে ॥ ঌ১ ॥
Subject
অথ য়জ্ঞাদিগুণানাহ ॥ এখন যজ্ঞের গুণ বা শব্দ শাস্ত্রের গুণগুলিকে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
চ॒ত্বারি॒ শৃঙ্গা॒ ত্রয়ো॑ऽঅস্য॒ পাদা॒ দ্বে শী॒র্ষে স॒প্ত হস্তা॑সোऽঅস্য । ত্রিধা॑ ব॒দ্ধো বৃ॑ষ॒ভো রো॑রবীতি ম॒হো দে॒বো মর্ত্যাঁ॒ ২ऽআ বি॑বেশ ॥ ঌ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
চত্বারীত্যস্য বামদেব ঋষিঃ । য়জ্ঞপুরুষো দেবতা । বিরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥