Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 90

99 Mantra
17/90
Devata- अग्निर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- विराडार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
व॒यं नाम॒ प्रं ब्र॑वामा घृ॒तस्या॒स्मिन् य॒ज्ञे धा॑रयामा॒ नमो॑भिः। उप॑ ब्रह्मा॒ शृ॑णवच्छ॒स्यमा॑नं॒ चतुः॑शृङ्गोऽवमीद् गौ॒रऽए॒तत्॥९०॥

व॒यम्। नाम॑। प्र। ब्र॒वा॒म॒। घृ॒तस्य॑। अ॒स्मिन्। य॒ज्ञे। धा॒र॒या॒म॒। नमो॑भिरिति॒ नमः॑ऽभिः। उप॑। ब्र॒ह्मा। शृ॒ण॒व॒त्। श॒स्यमा॑नम्। चतुः॑शृङ्ग॒ इति॒ चतुः॑ऽशृङ्गः। अ॒व॒मी॒त्। गौ॒रः। ए॒तत् ॥९० ॥

Mantra without Swara
वयन्नाम प्र ब्रवामा घृतस्यास्मिन्यज्ञे धारयामा नमोभिः । उप ब्रह्मा शृणवच्छस्यमानञ्चतुः शृङ्गोवमीद्गौरऽएतत् ॥

वयम्। नाम। प्र। ब्रवाम। घृतस्य। अस्मिन्। यज्ञे। धारयाम। नमोभिरिति नमःऽभिः। उप। ब्रह्मा। शृणवत्। शस्यमानम्। चतुःशृङ्ग इति चतुःऽशृङ्गः। अवमीत्। गौरः। एतत्॥९०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যাহার (চতুঃশৃঙ্গঃ) চারি বেদ শৃঙ্গের সমান উত্তম, তিনি (গৌরঃ) বেদবাণীতে রমণ করিবার অথবা বেদবাণীর প্রদাতা এবং (ব্রহ্মা) চারি বেদের জ্ঞাতা বিদ্বান্ (অবমীৎ) উপদেশ করুন অথবা (উপ, শৃণবৎ) সমীপে শুনুন, উহা (ঘৃতস্য) ঘৃত বা জলের (শস্যমানম্) প্রশংসিত গুপ্ত (নাম) নাম (এতৎ) ইহার (বয়ম্) আমরা অন্যদিগের প্রতি (প্র, ব্রবাম) উপদেশ করি এবং (অস্মিন্) এই (যজ্ঞে) গৃহাশ্রম ব্যবহারে (নমোভিঃ) অন্নাদি পদার্থ সহ (ধারয়াম) ধারণ করি ॥ ঌ০ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যগণ মনুষ্য দেহ পাইয়া সকল পদার্থের নাম ও অর্থকে পাঠকারীর মুখ হইতে শ্রবণ করিয়া অন্যদের জন্য বলিবে এবং এই সৃষ্টিতে স্থিত পদার্থসমূহ দ্বারা সমস্ত কর্মের সিদ্ধি করাইবে । ঌ০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
ব॒য়ং নাম॒ প্রং ব্র॑বামা ঘৃ॒তস্যা॒স্মিন্ য়॒জ্ঞে ধা॑রয়ামা॒ নমো॑ভিঃ । উপ॑ ব্রহ্মা॒ শৃ॑ণবচ্ছ॒স্যমা॑নং॒ চতুঃ॑শৃঙ্গোऽবমীদ্ গৌ॒রऽএ॒তৎ ॥ ঌ০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বয়মিত্যস্য বামদেব ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥