Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 9

99 Mantra
17/9
Devata- अग्निर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृदार्षी गायत्री Swara- षड्जः
Mantra with Swara
स नः॑ पावक दीदि॒वोऽग्ने दे॒वाँ२ऽइ॒हा व॑ह। उप॑ य॒ज्ञꣳ ह॒विश्च॑ नः॥९॥

सः नः॒। पा॒व॒क॒। दी॒दि॒व इति॑ दीदि॒ऽवः। अग्ने॑। दे॒वान्। इ॒ह। आ। व॒ह॒। उप॑। य॒ज्ञम्। ह॒विः। च॒। नः॒ ॥९ ॥

Mantra without Swara
स नः पावक दीदिवो ग्ने देवाँ इहाऽवह । उप यज्ञँ हविश्च नः ॥

सः नः। पावक। दीदिव इति दीदिऽवः। अग्ने। देवान्। इह। आ। वह। उप। यज्ञम्। हविः। च। नः॥९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (পাবক) পবিত্র (দীদিবঃ) তেজস্বিন্ বা শত্রুদাহক (অগ্নে) সত্যাসত্যের বিভাগকারী বিদ্বান্! (সঃ) পূর্বোক্ত গুণযুক্ত আপনার মত এই অগ্নি (নঃ) আমাদের জন্য উত্তম গুণ বিশিষ্ট ব্যক্তিগণ (হবিঃ) হবনকৃত সুগন্ধিত দ্রব্যকে প্রাপ্ত করে সেইরূপ (ইহ) এই সংসারে (য়জ্ঞম্) গৃহাশ্রম (চ) এবং (দেবান্) বিদ্বান্দিগকে (নঃ) আমাদিগের জন্য (উপ, আ, বহ) উত্তম প্রকার সামীপ্য প্রাপ্ত করুক ॥ ঌ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন এই অগ্নি স্বীয় সূর্য্যাদি রূপ দ্বারা সকল পদার্থ হইতে রসকে উপরে লইয়া বর্ষার উত্তম সুখকে প্রকট করে, সেইরূপ বিদ্বান্গণ বিদ্যারূপ রসের উন্নতি প্রদান করিয়া সকল সুখকে উৎপন্ন করুক ॥ ঌ ॥
Subject
পুনস্তদেবাহ ॥ পুনরায় সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
স নঃ॑ পাবক দীদি॒বোऽগ্নে॑ দে॒বাঁ২ऽই॒হাऽऽ ব॑হ । উপ॑ য়॒জ্ঞꣳ হ॒বিশ্চ॑ নঃ ॥ ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স ন ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥