Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 87

99 Mantra
17/87
Devata- अग्निर्देवता Rishi- सप्तऋषय ऋषयः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
इ॒मꣳ स्तन॒मूर्ज॑स्वन्तं धया॒पां प्रपी॑नमग्ने सरि॒रस्य॒ मध्ये॑। उत्सं॑ जुषस्व॒ मधु॑मन्तमर्वन्त्समु॒द्रिय॒ꣳ सद॑न॒मावि॑शस्व॥८७॥

इ॒मम्। स्तन॑म्। ऊर्ज॑स्वन्तम्। ध॒य॒। अ॒पाम्। प्रपी॑न॒मिति॒ प्रऽपी॑नम्। अ॒ग्ने॒। स॒रि॒रस्य॑। मध्ये॑। उत्स॑म्। जु॒ष॒स्व॒। मधु॑मन्त॒मिति॒ मधु॑ऽमन्तम्। अ॒र्व॒न्। स॒मु॒द्रिय॑म्। सद॑नम्। आ। वि॒श॒स्व॒ ॥८७ ॥

Mantra without Swara
इमँ स्तनमूर्जस्वन्तन्धयापाम्प्रपीनमग्ने सरिरस्य मध्ये । उत्सञ्जुषस्व मधुमन्तमर्वन्त्समुद्रियँ सदनमाविशस्व ॥

इमम्। स्तनम्। ऊर्जस्वन्तम्। धय। अपाम्। प्रपीनमिति प्रऽपीनम्। अग्ने। सरिरस्य। मध्ये। उत्सम्। जुषस्व। मधुमन्तमिति मधुऽमन्तम्। अर्वन्। समुद्रियम्। सदनम्। आ। विशस्व॥८७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) অগ্নি সমান বর্ত্তমান পুরুষ! তুমি (প্রপীনম্) উত্তম দুগ্ধপূর্ণ (স্তনম্) স্তনের সমান (ইমম্) এই (উর্জস্বন্তম্) প্রশংসিত বল করিয়া (অপাম্) জলের রসকে (ধয়) পান কর, (সরিরস্য) বহুর (মধ্যে) মধ্যে (মধুমন্তম্) প্রশংসিত মধুরতাদি গুণযুক্ত (উৎসম্) যদ্দ্বারা পদার্থ আর্দ্র হয় সেই কূপকে (জুষস্ব) সেবন কর বা হে (অর্বন্) অশ্ব সমান আচরণকারী ব্যক্তি! তুমি (সমুদ্রিয়ম্) সমুদ্রে হওয়া স্থান (সদনম্) যন্মধ্যে যায় তন্মধ্যে (আ, বিশ্বস্ব) উত্তম ভাবে প্রবেশ কর ॥ ৮৭ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বালক ও বৎস স্তনের দুগ্ধ পান করিয়া বৃদ্ধি পায় অথবা যেমন অশ্ব শীঘ্র দৌড়ায় সেইরূপ মনুষ্য যথাযোগ্য ভোজন ও শয়নাদি আরাম পূর্বক বৃদ্ধিপ্রাপ্ত গতি সহ চলিবে, যেমন জলপূর্ণ সমুদ্র মধ্যে নোকায় স্থিত হইয়া সুখপূর্বক পারাপার অর্থাৎ এই পার হইতে ঐ পারে পৌঁছায়, সেইরূপ উত্তম সাধন দ্বারা ব্যবহারকে পার ও অপারকে প্রাপ্ত হইবে ॥ ৮৭ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কথং বর্ত্তিতব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কীভাবে আচরণ করা দরকার, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
ই॒মꣳ স্তন॒মূর্জ॑স্বন্তং ধয়া॒পাং প্রপী॑নমগ্নে সরি॒রস্য॒ মধ্যে॑ । উৎসং॑ জুষস্ব॒ মধু॑মন্তমর্বন্ৎসমু॒দ্রিয়॒ꣳ সদ॑ন॒মা বি॑শস্ব ॥ ৮৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইমমিত্যস্য সপ্তঋষয়ঃ ঋষয়ঃ । অগ্নির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥