Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 75

99 Mantra
17/75
Devata- अग्निर्देवता Rishi- गृत्समद ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वि॒धेम॑ ते पर॒मे जन्म॑न्नग्ने वि॒धेम॒ स्तोमै॒रव॑रे स॒धस्थे॑। यस्मा॒द् योने॑रु॒दारि॑था॒ यजे॒ तं प्र त्वे ह॒वीषि॑ जुहुरे॒ समि॑द्धे॥७५॥

वि॒धेम॑। ते॒। प॒र॒मे। जन्म॑न्। अ॒ग्ने॒। वि॒धेम॑। स्तोमैः॑। अव॑रे। स॒धस्थ॒ इति॑ स॒धऽस्थे॑। यस्मा॑त्। योनेः॑। उ॒दारि॒थेत्यु॒त्ऽआरि॑थ। यजे॑। तम्। प्र। त्व इति॒ त्वे। ह॒वीषि॑। जु॒हु॒रे॒। समि॑द्ध॒ इति॒ सम्ऽइ॑द्धे ॥७५ ॥

Mantra without Swara
विधेम ते परमे जन्मन्नग्ने विधेम स्तोमैरवरे सधस्थे । यस्माद्योनेरुदारिथा यजे तम्प्र त्वे हवीँषि जुहुरे समिद्धे ॥

विधेम। ते। परमे। जन्मन्। अग्ने। विधेम। स्तोमैः। अवरे। सधस्थ इति सधऽस्थे। यस्मात्। योनेः। उदारिथेत्युत्ऽआरिथ। यजे। तम्। प्र। त्व इति त्वे। हवीषि। जुहुरे। समिद्ध इति सम्ऽइद्धे॥७५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) যোগী পুরুষ! (তে) তোমার (পরমে) সর্বাপেক্ষা উত্তম যোগের সংস্কার হইতে উৎপন্ন (জন্মন্) জন্মে বা (ত্বে) তোমার বর্ত্তমান জন্মে (অবরে) নূ্যন (সধস্থে) এক সঙ্গে স্থানে বর্ত্তমান আমরা (স্তোমৈঃ) স্তুতিগুলির দ্বারা (বিধেম) সৎকারপূর্বক তোমার সেবা করি । তুমি আমাদিগকে (য়স্মাৎ) যে (য়োনেঃ) স্থান হইতে (উদারিথ) উত্তম উত্তম সাধনগুলির সহিত প্রাপ্ত হও, (তম্) সেই স্থানকে আমি (প্র, য়জে) উত্তম প্রকার প্রাপ্ত হই এবং যেমন হবনকারী লোকেরা (সমিদ্ধে) উত্তম প্রকার দহনশীল অগ্নিতে (হবীংষি) হোম করিবার যোগ্য বস্তুগুলিকে (জুহুরে) হোম করে, সেইরূপ যোগাগ্নিতে আমরা দুঃখগুলির হোমের (বিধেম) বিধান করি ॥ ৭৫ ॥
Essence
ভাবার্থঃ–এই সংসারে যোগের সংস্কারযুক্ত যে জীবের পবিত্র ভাবে জন্ম হয় (সে) সংস্কারের প্রাবল্যে যোগকেই জানিবার আকাঙ্ক্ষাকারী হইয়া থাকে এবং তাহার যাহারা সেবন করে তাহারাও যোগ কামনাকারী হয়, উক্ত সমস্ত যোগীগণ যেমন অগ্নি ইন্ধনকে দহন করে সেইরূপ সমস্ত দুঃখ অশুদ্ধি ভাবকে যোগ দ্বারা দহন করে ॥ ৭৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
বি॒ধেম॑ তে পর॒মে জন্ম॑ন্নগ্নে বি॒ধেম॒ স্তোমৈ॒রব॑রে স॒ধস্থে॑ । য়স্মা॒দ্ য়োনে॑রু॒দারি॑থা॒ য়জে॒ তং প্র ত্বে হ॒বীᳬंষি॑ জুহুরে॒ সমি॑দ্ধে ॥ ৭৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিধেমেত্যস্য গৃৎসমদ ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥