Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 72

99 Mantra
17/72
Devata- अग्निर्देवता Rishi- कुत्स ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सु॒प॒र्णोऽसि ग॒रुत्मा॑न् पृ॒ष्ठे पृ॑थि॒व्याः सी॑द। भा॒सान्तरि॑क्ष॒मापृ॑ण॒ ज्योति॑षा॒ दिव॒मुत्त॑भान॒ तेज॑सा॒ दिश॒ऽउद्दृ॑ꣳह॥७२॥

सु॒प॒र्णः। अ॒सि॒। ग॒रुत्मा॒निति॑ ग॒रुत्मा॑न्। पृ॒ष्ठे। पृ॒थि॒व्याः। सी॒द॒। भा॒सा। अ॒न्तरि॑क्षम्। आ। पृ॒ण॒। ज्योति॑षा। दिव॑म्। उत्। स्त॒भा॒न॒। तेज॑सा। दिशः॑। उत्। दृ॒ꣳह॒ ॥७२ ॥

Mantra without Swara
सुपर्णासि गरुन्मान्पृष्ठे पृथिव्याः सीद । भासान्तरिक्षमापृण ज्योतिषा दिवमुत्तभान तेजसा दिशऽउद्दृँह ॥

सुपर्णः। असि। गरुत्मानिति गरुत्मान्। पृष्ठे। पृथिव्याः। सीद। भासा। अन्तरिक्षम्। आ। पृण। ज्योतिषा। दिवम्। उत्। स्तभान। तेजसा। दिशः। उत्। दृꣳह॥७२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ যোগীপুরুষ! আপনি (ভাসা) প্রকাশ দ্বারা (সুপর্ণঃ) উত্তম উত্তম পূর্ণ শুভ লক্ষণ দ্বারা যুক্ত এবং (গরুত্মান্) বড় মন তথা আত্মবল দ্বারা যুক্ত (অসি) আছেন, অতি প্রকাশমান আকাশে বর্ত্তমান সূর্য্যমন্ডল তুল্য (পৃথিব্যাঃ) পৃথিবীর (পৃষ্ঠে) উপর (সীদ) স্থির হউন, অথবা বায়ু তুল্য প্রজাকে (আ, পৃণ) সুখ দিন অথবা যেমন সূর্য্য (জ্যোতিষা) স্বীয় প্রকাশ দ্বারা (দিবম্) প্রকাশময় (অন্তরিক্ষম্) অন্তরিক্ষকে সেইরূপ আপনি রাজনীতির প্রকাশ দ্বারা রাজ্যকে (উৎ, স্তভান) উন্নতি দিন অথবা যেমন অগ্নি নিজ (তেজসা) অতিতীক্ষ্ন তেজ দ্বারা (দিশঃ) দিকগুলিকে সেইরূপ স্বীয় তীক্ষ্ন তেজ দ্বারা প্রজাগণকে (উদ, দৃংহ) উন্নতি করুন ॥ ৭২ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যখন মনুষ্য অনুরাগ অর্থাৎ প্রীতি এবং দ্বেষ, বৈরতা হইতে রহিত পরোপকারী হইয়া ঈশ্বরের সমান সকল প্রাণী সহ আচরণ করিবে তখন সকল সিদ্ধি লাভ করিবে ॥ ৭২ ॥
Subject
পুনর্বিদ্বান্ কীদৃশঃ স্যাদিত্যাহ ॥ পুনঃ বিদ্বান্ কেমন হইবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
সু॒প॒র্ণো᳖ऽসি গ॒রুত্মা॑ন্ পৃ॒ষ্ঠে পৃ॑থি॒ব্যাঃ সী॑দ । ভা॒সান্তরি॑ক্ষ॒মা পৃ॑ণ॒ জ্যোতি॑ষা॒ দিব॒মুত্ত॑ভান॒ তেজ॑সা॒ দিশ॒ऽউদ্দৃ॑ꣳহ ॥ ৭২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুপর্ণ ইত্যস্য কুৎস ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥