Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 70

99 Mantra
17/70
Devata- अग्निर्देवता Rishi- कुत्स ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
नक्तो॒षासा॒ सम॑नसा॒ विरू॑पे धा॒पये॑ते॒ शिशु॒मेक॑ꣳ समी॒ची। द्यावा॒क्षामा॑ रु॒क्मोऽअ॒न्तर्विभा॑ति दे॒वाऽअ॒ग्निं॑ धा॑रयन् द्रविणो॒दाः॥७०॥

नक्तो॒षासा॑। नक्तो॒षसेति॒ नक्तो॒षसा॑। सम॑न॒सेति॒ सऽम॑नसा। विरू॑पे॒ इति॒ विऽरू॑पे। धा॒पये॑ते॒ इति॑ धा॒पये॑ते। शिशु॑म्। एक॑म्। स॒मी॒ची इति॑ सम्ऽई॒ची। द्यावा॒क्षामा॑। रु॒क्मः। अ॒न्तः। वि। भा॒ति॒। दे॒वाः। अ॒ग्निम्। धा॒र॒य॒न्। द्र॒वि॒णो॒दा इति॑ द्रविणः॒ऽदाः ॥७० ॥

Mantra without Swara
नक्तोषासा समनसा विरूपे धापयेते शिशुमेकँ समीची । द्यावाक्षामा रुक्मोऽअन्तर्विभाति देवाऽअग्निं धारयन्द्रविणोदाः ॥

नक्तोषासा। नक्तोषसेति नक्तोषसा। समनसेति सऽमनसा। विरूपे इति विऽरूपे। धापयेते इति धापयेते। शिशुम्। एकम्। समीची इति सम्ऽईची। द्यावाक्षामा। रुक्मः। अन्तः। वि। भाति। देवाः। अग्निम्। धारयन्। द्रविणोदा इति द्रविणःऽदाः॥७०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! তোমরা যেমন (সমনসা) একই বিজ্ঞানযুক্ত (সমীচী) একতা কামনা করিয়া (বিরূপে) ভিন্ন-ভিন্ন রূপ বিশিষ্টা ধাত্রী ও মাতা উভয়ে (একম্) এক (শিশুম্) বালককে দুগ্ধ পান করায়, তদ্রূপ (নক্তোষাসা) রাত্রি ও প্রাতঃকালের বেলা জগৎকে (ধাপয়েতে) দুগ্ধ সদৃশ পান করায় অর্থাৎ অত্যন্ত আনন্দ প্রদান করে অথবা যেমন (রুক্মঃ) প্রকাশমান অগ্নি (দ্যাবাক্ষামা, অন্তঃ) ব্রহ্মান্ডের মধ্যে (বি, ভাতি) বিশেষ করিয়া প্রকাশ করায় । সেই (অগ্নিম্) অগ্নিকে (দ্রবিণোদাঃ) দ্রব্য দাতা (দেবাঃ) শাস্ত্র পঠিত ব্যক্তিগণ (ধারয়ন্) ধারণ করেন–সেইরূপ আচরণ কর ॥ ৭০ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, যেমন সংসারে রাত্রি ও প্রাতঃ সময়ের বেলা পৃথক রূপে বর্ত্তমান এবং যেমন বিদ্যুৎ অগ্নি সর্ব পদার্থে ব্যাপ্ত বা যেমন প্রকাশ ও ভূমি অত্যন্ত সহনশীল, সেইরূপ অত্যন্ত বিবেচনাকারী এবং শুভ গুণগুলিতে ব্যাপক থাকিয়া পুত্র তুল্য সংসারের পালন করিবে ॥ ৭০ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কথং বর্ত্তিতব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কেমন আচরণ করা দরকার, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
নক্তো॒ষাসা॒ সম॑নসা॒ বিরূ॑পে ধা॒পয়ে॑তে॒ শিশু॒মেক॑ꣳ সমী॒চী । দ্যাবা॒ক্ষামা॑ রু॒ক্মোऽঅ॒ন্তর্বি ভা॑তি দে॒বাऽঅ॒গ্নিং ধা॑রয়ন্ দ্রবিণো॒দাঃ ॥ ৭০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নক্তোষাসেত্যস্য কুৎস ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥