Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 68

99 Mantra
17/68
Devata- अग्निर्देवता Rishi- विधृतिर्ऋषिः Chhand- निचृदार्ष्यनुस्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
स्व॒र्यन्तो॒ नापे॑क्षन्त॒ऽआ द्या रो॑हन्ति॒ रोद॑सी। य॒ज्ञं ये वि॒श्वतो॑धार॒ꣳ सुवि॑द्वासो वितेनि॒रे॥६८॥

स्वः॑। यन्तः॑। न। अप॑। ई॒क्ष॒न्ते॒। आ। द्याम्। रो॒ह॒न्ति॒। रोद॑सी॒ इति॒ रोद॑सी। य॒ज्ञम्। ये। वि॒श्वतो॑धार॒मिति॑ वि॒श्वतः॑ऽधारम्। सुवि॑द्वास॒ इति॒ सुवि॑द्वासः। वि॒ते॒नि॒र इति॑ विऽतेनि॒रे ॥६८ ॥

Mantra without Swara
स्वर्यन्तो नापेक्षन्त आ द्याँ रोहन्ति रोदसी । यज्ञँये विश्वतोधारँ सुविद्वाँसो वितेनिरे ॥

स्वः। यन्तः। न। अप। ईक्षन्ते। आ। द्याम्। रोहन्ति। रोदसी इति रोदसी। यज्ञम्। ये। विश्वतोधारमिति विश्वतःऽधारम्। सुविद्वास इति सुविद्वासः। वितेनिर इति विऽतेनिरे॥६८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– (য়ে) যাহারা (সুবিদ্বাংসঃ) উত্তম পণ্ডিত যোগীগণ (য়ন্তঃ) যোগাভ্যাসের পূর্ণ নিয়ম পালনকারীদের (ন) সমান (স্বঃ) অত্যন্ত সুখের (অপ, ঈক্ষন্তে) অপেক্ষা করেন অথবা (রোদসী) আকাশ ও পৃথিবীকে (আ, রোহন্তি) আরোহণ করেন অর্থাৎ লোকান্তরে ইচ্ছাপূর্বক চলিয়া যান অথবা (দ্যাম্) প্রকাশময় যোগবিদ্যা এবং (বিশ্বতোধারম্) সব দিক্ দিয়া সুশিক্ষাযুক্ত বাণী যাহাতে (য়জ্ঞম্) প্রাপ্ত করিবার যোগ্য সেই যজ্ঞাদি কর্মের (বিতেনিরে) বিস্তার করেন, তাহারা অবিনাশী সুখ প্রাপ্ত হন ॥ ৬৮ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপলমালঙ্কার আছে । যেমন সারথি অশ্বকে উত্তম প্রকার শিখাইয়া এবং অভীষ্ট মার্গে চালনা করিয়া সুখপূর্বক অভীষ্ট স্থানে শীঘ্র গমন করে, সেইরূপ উত্তম বিদ্বান্ যোগীগণ জিতেন্দ্রিয় হইয়া নিয়মপূর্বক স্বয়ং অভীষ্ট পরমাত্মা প্রাপ্ত হইয়া আনন্দের বিস্তার করেন ॥ ৬৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
স্ব॒র্য়ন্তো॒ নাপে॑ক্ষন্ত॒ऽআ দ্যাᳬं রো॑হন্তি॒ রোদ॑সী । য়॒জ্ঞং য়ে বি॒শ্বতো॑ধার॒ꣳ সুবি॑দ্বাᳬंসো বিতেনি॒রে ॥ ৬৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স্বর্য়ন্ত ইত্যস্য বিধৃতির্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥