Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 66

99 Mantra
17/66
Devata- अग्निर्देवता Rishi- विधृतिर्ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
प्राची॒मनु॑ प्र॒दिशं॒ प्रेहि॑ वि॒द्वान॒ग्नेर॑ग्ने पु॒रोऽअ॑ग्निर्भवे॒ह। विश्वा॒ऽआशा॒ दीद्या॑नो॒ वि भा॒ह्यूर्जं॑ नो धेहि द्वि॒पदे॒ चतु॑ष्पदे॥६६॥

प्राची॑म्। अनु॑। प्र॒दिश॒मिति॑ प्र॒ऽदिश॑म्। प्र। इ॒हि॒। वि॒द्वा॒न्। अ॒ग्नेः। अ॒ग्ने॒। पु॒रोऽअ॑ग्नि॒रिति॑ पु॒रःऽअ॑ग्निः। भ॒व॒। इ॒ह। विश्वाः॑। आशाः॑। दीद्या॑नः। वि। भा॒हि॒। ऊर्ज्ज॑म्। नः॒। धे॒हि॒। द्वि॒ऽपदे॑। चतु॑ष्पदे॑। चतुः॑पद॒ इति॒ चतुः॑ऽपदे ॥६६ ॥

Mantra without Swara
प्राचीमनु प्रदिशम्प्रेहि विद्वानग्नेरग्ने पुरोऽअग्निर्भवेह । विश्वाऽआशा दीद्यानो वि भाह्यूर्जन्नो धेहि द्विपदे चतुष्पदे ॥

प्राचीम्। अनु। प्रदिशमिति प्रऽदिशम्। प्र। इहि। विद्वान्। अग्नेः। अग्ने। पुरोऽअग्निरिति पुरःऽअग्निः। भव। इह। विश्वाः। आशाः। दीद्यानः। वि। भाहि। ऊर्ज्जम्। नः। धेहि। द्विऽपदे। चतुष्पदे। चतुःपद इति चतुःऽपदे॥६६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) শত্রুদিগকে দহনকারী সভাপতি! তুমি (প্রাচীম্) পূর্ব (প্রদিশম্) দিশার দিকে (অনু, প্র, ইহি) আনুকূল্য পূর্বক প্রাপ্ত হও । (ইহা) এই রাজ কার্য্যে (অগ্নেঃ) আগ্নেয় অস্ত্রাদির যোগ দ্বারা (পুরো অগ্নিঃ) অগ্নিতুল্য অগ্রগামী (বিদ্বান্) কার্য্যকে জানাইবার বিদ্বান্ (ভব) হও । (বিশ্বাঃ) সমস্ত (আশাঃ) দিকের (দীদ্যানঃ) নিরন্তর প্রকাশিত করিয়া সূর্য্যের সমান (নঃ) আমাদিগের (দ্বিপদে) মনুষ্যাদি এবং (চতুষ্পদে) গবাদি পশুদের জন্য (ঊর্জম্) অন্নাদি পদার্থকে (ধেহি) ধারণ কর তথা বিদ্যা, বিনয় ও পরাক্রম দ্বারা অভয়ের (বি, ভাহি) প্রকাশ কর ॥ ৬৬ ॥
Essence
ভাবার্থঃ–যাহারা পূর্ণ ব্রহ্মচর্য্য দ্বারা সমস্ত বিদ্যার অভ্যাস করিয়া যুদ্ধ বিদ্যা সমূহকে জানিয়া সব দিকে স্তুতি প্রাপ্ত হয়, তাহারা মনুষ্য ও পশুর খাওয়ার যোগ্য পদার্থের উন্নতি এবং রক্ষার বিধান করিয়া আনন্দযুক্ত হয় ॥ ৬৬ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
প্রাচী॒মনু॑ প্র॒দিশং॒ প্রেহি॑ বি॒দ্বান॒গ্নের॑গ্নে পু॒রোऽঅ॑গ্নির্ভবে॒হ । বিশ্বা॒ऽআশা॒ দীদ্যা॑নো॒ বি ভা॒হূ্যর্জং॑ নো ধেহি দ্বি॒পদে॒ চতু॑ষ্পদে ॥ ৬৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রাচীমিত্যস্য বিধৃতির্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥