Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 64

99 Mantra
17/64
Devata- इन्द्राग्नी देवते Rishi- विधृतिर्ऋषिः Chhand- आर्ष्युनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
उ॒द्ग्रा॒भं च॑ निग्रा॒भं च॒ ब्रह्म॑ दे॒वाऽअ॑वीवृधन्। अधा॑ स॒पत्ना॑निन्द्रा॒ग्नी मे॑ विषू॒चीना॒न् व्यस्यताम्॥६४॥

उ॒द्ग्रा॒भमित्यु॑त्ऽग्रा॒भम्। च॒। नि॒ग्रा॒भमिति॑ निऽग्रा॒भम्। च॒। ब्रह्म॑। दे॒वाः। अ॒वी॒वृ॒ध॒न्। अध॑। स॒पत्ना॒निति॑ स॒ऽपत्ना॑न्। इ॒न्द्रा॒ग्नीऽइती॑न्द्रा॒ग्नी। मे॒। वि॒षू॒चीना॑न्। वि। अ॒स्य॒ता॒म् ॥६४ ॥

Mantra without Swara
उद्ग्राभञ्च निग्राभञ्च ब्रह्म देवा अवीवृधन् । अधा सपत्नानिन्द्राग्नी मे विषूचीनान्व्यस्यताम् ॥

उद्ग्राभमित्युत्ऽग्राभम्। च। निग्राभमिति निऽग्राभम्। च। ब्रह्म। देवाः। अवीवृधन्। अध। सपत्नानिति सऽपत्नान्। इन्द्राग्नीऽइतीन्द्राग्नी। मे। विषूचीनान्। वि। अस्यताम्॥६४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(দেবাঃ) বিদ্বান্গণ (উদগ্রাভম্) অত্যন্ত উৎসাহপূর্বক গ্রহণ (চ) এবং (নিগ্রাভং, চ) ত্যাগও করিয়া (ব্রহ্ম) ধনকে (অবীবৃধন্) বৃদ্ধি করাইবেন, (অধ) ইহার পরে (ইন্দ্রাগ্নী) বিদ্যুৎ ও অগ্নির সমান দুই সেনাপতি (মে) আমার (বিষূচীনান্) বিরোধভাব প্রদর্শনকারী (সপত্নান্) শত্রুদিগকে (ব্যস্যতাম্) উত্তম প্রকার আছাড় মারিবেন ॥ ৬৪ ॥
Essence
ভাবার্থঃ–যে সব মনুষ্য সজ্জনদিগের সৎকার এবং দুষ্টদিগকে পিটিয়া মারিয়া ধনকে বৃদ্ধি করাইয়া নিষ্কণ্টক রাজ্যের সম্প্রদান করে তাহারাই প্রশংসিত হয় । যে রাজা রাজ্যে নিবাসকারী সজ্জনদিগের সৎকার এবং দুষ্টদিগকে নিরাদর করিয়া স্বয়ং তথা প্রজার ঐশ্বর্য্যকে বৃদ্ধি করে, তাহারই সভ্য ও সেনার রক্ষাকারী ব্যক্তিগণ শত্রুদিগের নাশ করিতে পারে ॥ ৬৪ ॥
Subject
পুনরগ্রে রাজধর্ম উপদিশ্যতে ॥ পুনঃ পরবর্ত্তী মন্ত্রে রাজধর্মের উপদেশ করা হইয়াছে ।
Mantra (Bengali)
উ॒দ্গ্রা॒ভং চ॑ নিগ্রা॒ভং চ॒ ব্রহ্ম॑ দে॒বাऽঅ॑বীবৃধন্ । অধা॑ স॒পত্না॑নিন্দ্রা॒গ্নী মে॑ বিষূ॒চীনা॒ন্ ব্য᳖স্যতাম্ ॥ ৬৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উদ্গ্রাভমিত্যস্য বিধৃতির্ঋষিঃ । ইন্দ্রাগ্নী দেবতে । আর্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥