Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 63

99 Mantra
17/63
Devata- इन्द्रो देवता Rishi- विधृतिर्ऋषिः Chhand- निचृदार्ष्यनुस्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
वाज॑स्य मा प्रस॒वऽउ॑द्ग्रा॒भेणोद॑ग्रभीत्। अधा॑ स॒पत्ना॒निन्द्रो॑ मे निग्रा॒भेणाध॑राँ२ऽअकः॥६३॥

वाज॑स्य। मा॒। प्र॒स॒व इति॑ प्रऽस॒वः उ॒द्ग्रा॒भेणेत्यु॑त्ऽग्रा॒भेण॑। उत्। अ॒ग्र॒भी॒त्। अध॑। स॒पत्ना॒निति॑ स॒ऽपत्ना॑न्। इन्द्रः॑। मे॒। नि॒ग्रा॒भेणेति॑ निऽग्रा॒भेण॑। अध॑रान्। अ॒क॒रित्य॑कः ॥६३ ॥

Mantra without Swara
वाजस्य मा प्रसवेऽउद्ग्राभेणोदग्रभीत् । अधा सपत्नानिन्द्रो मे निग्राभेणाधराँऽअकः ॥

वाजस्य। मा। प्रसव इति प्रऽसवः उद्ग्राभेणेत्युत्ऽग्राभेण। उत्। अग्रभीत्। अध। सपत्नानिति सऽपत्नान्। इन्द्रः। मे। निग्राभेणेति निऽग्राभेण। अधरान्। अकरित्यकः॥६३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (ইন্দ্রঃ) পালনকারী (বাজস্য) বিশেষ জ্ঞানের (প্রসবঃ) উৎপন্নকারী ঈশ্বর (মা) আমাকে (উদ্গ্রাভেণ) উত্তম গ্রহণ করিবার সাধন দ্বারা (উদ্, অগ্রভীৎ) গ্রহণ করেন সেইরূপ যিনি (অধ) ইহার পিছনে তদনুসার পালনকারী এবং বিশেষ জ্ঞান শিক্ষাকারী পুরুষ (মে) আমার (সপত্নান্) শত্রুদিগকে (নিগ্রাভেন) পরাজয় দ্বারা (অধরান্) অধঃপতিত করিতে (অকঃ) থাকেন, তাহাকে তোমরাও সেনাপতি কর ॥ ৬৩ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন ঈশ্বর পালন করেন তদ্রূপ যে মনুষ্য পালনের জন্য ধার্মিক মনুষ্যদিগকে উত্তম প্রকারে গ্রহণ করেন এবং দণ্ড দেওয়ার জন্য দুষ্টদিগের নিগ্রহ অর্থাৎ মাথা নিচু করিয়া দেন তিনিই রাজ্য করিতে পারেন ॥ ৬৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বাজ॑স্য মা প্রস॒বऽউ॑দ্গ্রা॒ভেণোদ॑গ্রভীৎ । অধা॑ স॒পত্না॒নিন্দ্রো॑ মে নিগ্রা॒ভেণাধ॑রাঁ২ऽঅকঃ ॥ ৬৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বাজস্যেত্যস্য বিধৃতির্ঋষিঃ । ইন্দ্রো দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥