Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 62

99 Mantra
17/62
Devata- यज्ञो देवता Rishi- विधृतिर्ऋषिः Chhand- निचृदार्ष्यनुस्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
दे॒व॒हूर्य॒ज्ञऽआ च॑ वक्षत् सुम्न॒हूर्य॒ज्ञऽआ च॑ वक्षत्। यक्ष॑द॒ग्निर्दे॒वो दे॒वाँ२ऽआ च॑ वक्षत्॥६२॥

दे॒व॒हूरिति॑ देव॒ऽहूः। य॒ज्ञः। आ। च॒। व॒क्ष॒त्। सु॒म्न॒हूरिति॑ सुम्न॒ऽहूः। य॒ज्ञः। आ। च॒। व॒क्ष॒त्। यक्ष॑त्। अ॒ग्निः। दे॒वः। दे॒वान्। आ। च॒। व॒क्ष॒त् ॥६२ ॥

Mantra without Swara
देवहूर्यज्ञऽआ च वक्षत्सुम्नहूर्यज्ञ आ च वक्षत् । यक्षदग्निर्देवो देवाँऽआ च वक्षत् ॥

देवहूरिति देवऽहूः। यज्ञः। आ। च। वक्षत्। सुम्नहूरिति सुम्नऽहूः। यज्ञः। आ। च। वक्षत्। यक्षत्। अग्निः। देवः। देवान्। आ। च। वक्षत्॥६२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যিনি (দেবহূঃ) বিদ্বান্দিগের আহ্বানকারী, (য়জ্ঞঃ) পূজা করিবার যোগ্য ঈশ্বর আমাদিগকে সত্য (আ, বক্ষৎ) উপদেশ করেন (চ) এবং অসত্য হইতে আমাদের উদ্ধার করেন অথবা যিনি (সুম্নহূঃ) সুখের আহ্বায়ক (য়জ্ঞঃ) পূজনীয় ঈশ্বর আমাদিগের জন্য সুখসমূহকে (আ, বক্ষৎ) প্রাপ্ত করেন (চ) এবং দুঃখের বিনাশ করেন অথবা যিনি (অগ্নিঃ) স্বয়ং প্রকাশমান (দেবঃ) সমস্ত সুখ প্রদাতা ঈশ্বর আমাদিগকে (দেবান্) উত্তম গুণ বা ভোগকে (য়ক্ষৎ) দিবেন (চ) এবং (আ, বক্ষৎ) পৌঁছাইয়া দিবেন অর্থাৎ কার্য্যান্তর পূর্বক প্রাপ্ত করুন, তাহাকে আপনারা নিরন্তর সেবন করুন ॥ ৬২ ॥
Essence
ভাবার্থঃ–যিনি উত্তম শাস্ত্র জ্ঞাতা বিদ্বান্দিগের দ্বারা উপস্থিত হয়েন তথা যিনি সুখস্বরূপ এবং মঙ্গল কার্য্য প্রদাতা পরমেশ্বর তাহার সমাধিযোগ দ্বারা মনুষ্য উপাসনা করিবে ॥ ৬২ ॥
Subject
পুনরীশ্বরঃ কীদৃশোऽস্তীত্যাহ ॥ পুনঃ ঈশ্বর কেমন, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
দে॒ব॒হূর্য়॒জ্ঞऽআ চ॑ বক্ষৎ সুম্ন॒হূর্য়॒জ্ঞऽআ চ॑ বক্ষৎ । য়ক্ষ॑দ॒গ্নির্দে॒বো দে॒বাঁ২ऽআ চ॑ বক্ষৎ ॥ ৬২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবহূরিত্যস্য বিধৃতির্ঋষিঃ । য়জ্ঞো দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥