Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 59

99 Mantra
17/59
Devata- आदित्यो देवता Rishi- विश्वावसुर्ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वि॒मान॑ऽए॒ष दि॒वो मध्य॑ऽआस्तऽआपप्रि॒वान् रोद॑सीऽअ॒न्तरि॑क्षम्। स वि॒श्वाची॑र॒भिच॑ष्टे घृ॒तीची॑रन्त॒रा पूर्व॒मप॑रं च के॒तुम्॥५९॥

वि॒मान॒ इति॑ वि॒ऽमानः॑। ए॒षः। दि॒वः। मध्ये॑। आ॒स्ते॒। आ॒प॒प्रि॒वानित्या॑ऽपप्रि॒वान्। रोद॑सी॒ इति॒ रोद॑सी। अ॒न्तरि॑क्षम्। सः। वि॒श्वाचीः॑। अ॒भि। च॒ष्टे॒। घृ॒ताचीः॑। अ॒न्त॒रा। पूर्व॑म्। अप॑रम्। च॒। के॒तुम् ॥५९ ॥

Mantra without Swara
विमानऽएष दिवो मध्यऽआस्तऽआपप्रिवान्रोदसीऽअन्तरिक्षम् । स विश्वाचीरभि चष्टे घृताचीरन्तरा पूर्वमपरं च केतुम् ॥

विमान इति विऽमानः। एषः। दिवः। मध्ये। आस्ते। आपप्रिवानित्याऽपप्रिवान्। रोदसी इति रोदसी। अन्तरिक्षम्। सः। विश्वाचीः। अभि। चष्टे। घृताचीः। अन्तरा। पूर्वम्। अपरम्। च। केतुम्॥५९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–বিদ্যাবান পুরুষ যে (এষঃ) এই সূর্য্যমন্ডল (স্থির) প্রকাশের (মধ্যে) মধ্যে (বিমানঃ) বিমান অর্থাৎ যাহা আকাশাদি মার্গে আশ্চর্য্যরূপে গমনশীল তাহার সমান এবং (রোদসী) প্রকাশ, ভূমি এবং (অন্তরিক্ষম্) অবকাশকে (আপপ্রিবান্) স্বীয় তেজে ব্যাপ্ত (আস্তে) স্থির হইতেছে (সঃ) উহা (বিশ্বাচীঃ) যাহা সংসারকে প্রাপ্ত হয় অর্থাৎ স্বীয় উদয় দ্বারা প্রকাশিত করে অথবা (ঘৃতাচীঃ) জলকে প্রাপ্ত করায় সেই নিজের দ্যুতিগুলিকে অর্থাৎ প্রকাশকে বিস্তৃত করায়, (পূর্বম্) সম্মুখে দিন (অপরম্) পশ্চাৎ রাত্রি (চ) এবং (অন্তরা) উভয়ের মধ্যে (কেতুম্) সর্ব লোক সমূহের প্রকাশক তেজকে (অভিচষ্টে) লক্ষ্য করে তাহাকে জান ॥ ৫ঌ ॥
Essence
ভাবার্থঃ–যে সূর্য্যলোক ব্রহ্মাণ্ডের মধ্যে স্থিত স্বীয় প্রকাশ দ্বারা সকলকে ব্যাপ্ত হইতেছে সে সকলের আকর্ষণকারী এইরূপ সব মনুষ্যদিগের জানা উচিত ॥ ৫ঌ ॥
Subject
অথেশ্বরেণ কিমর্থঃ সূর্য়ো নির্মিত ইত্যুপদিশ্যতে ॥ এখন ঈশ্বর কীজন্য সূর্য্যের নির্মাণ করিয়াছেন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি॒মান॑ऽএ॒ষ দি॒বো মধ্য॑ऽআস্তऽআপপ্রি॒বান্ রোদ॑সীऽঅ॒ন্তরি॑ক্ষম্ । স বি॒শ্বাচী॑র॒ভি চ॑ষ্টে ঘৃ॒তাচী॑রন্ত॒রা পূর্ব॒মপ॑রং চ কে॒তুম্ ॥ ৫ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিমান ইত্যস্য বিশ্বাবসুর্ঋষিঃ । আদিত্যো দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥