Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 51

99 Mantra
17/51
Devata- इन्द्रो देवता Rishi- अप्रतिरथ ऋषिः Chhand- आर्ष्यनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इन्द्रे॒मं प्र॑त॒रां न॑य सजा॒ताना॑मसद्व॒शी। समे॑नं॒ वर्चसा सृज दे॒वानां॑ भाग॒दाऽअ॑सत्॥५१॥

इन्द्रः॑। इ॒मम्। प्र॒त॒रामिति॑ प्रऽत॒राम्। न॒य॒। स॒जा॒ताना॒मिति॑ सऽजा॒ताना॑म्। अ॒स॒त्। व॒शी। सम्। ए॒न॒म्। वर्च॑सा। सृ॒ज॒। दे॒वाना॑म्। भा॒ग॒दा इति॑ भाग॒ऽदाः। अ॒स॒त् ॥५१ ॥

Mantra without Swara
इन्द्रेमम्प्रतरान्नय सजातानामसद्वशी । समेनँवर्चसा सृज देवानाम्भागदाऽअसत् ॥

इन्द्रः। इमम्। प्रतरामिति प्रऽतराम्। नय। सजातानामिति सऽजातानाम्। असत्। वशी। सम्। एनम्। वर्चसा। सृज। देवानाम्। भागदा इति भागऽदाः। असत्॥५१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (ইন্দ্র) সুখ ধারণকারী সেনাপতি! তুমি (সজাতানাম্) সমান অবস্থাযুক্ত (দেবানাম্) বিদ্বান্ যোদ্ধাদিগের মধ্যে (ইমম্) বিজয় প্রাপ্ত হইয়া এই বীরব্যক্তিকে, (প্রতরাম্) যাহার দ্বারা শত্রুদের বলকে অপসারিত করিবে, সেই নীতিকে (নয়) প্রাপ্ত কর যাহার ফলে সে (বশী) ইন্দ্রজয়ী (অসৎ) হয় এবং (এনম্) ইহাকে (বর্চসা) বিদ্যার প্রকাশ দ্বারা (সং, সৃজ) সংসর্গ করাইবে যাহাতে এই (ভাগদাঃ) পৃথক পৃথক যথাযোগ্য ভাগদাতা (অসৎ) হয় ॥ ৫১ ॥
Essence
ভাবার্থঃ–যুদ্ধে ভৃত্যগণ শত্রুদিগের যে সব পদার্থ লাভ করিবে সেই সবকে সভাপতি রাজা স্বীকার করিবেন না কিন্তু তাহাদিগের মধ্য হইতে যথাযোগ্য সৎকার হেতু যোদ্ধাদিগকে ষোড়শতম অংশ দিবেন । সেই ভৃত্যগুলি যত কিছু পাইবে তাহার ষোড়শতম অংশ রাজাকে দিবে । সকল সেনাপতি আদি জিতেন্দ্রিয় হইলে তাহাদের কখনও পরাজয় হইবে না । যে সভাপতি নিজ হিত দেখিবেন লড়াইকারী ভৃত্যদিগের অংশ স্বয়ং লইবেন না ॥ ৫১ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
ইন্দ্রে॒মং প্র॑ত॒রাং ন॑য় সজা॒তানা॑মসদ্ব॒শী । সমে॑নং॒ বর্চ॑সা সৃজ দে॒বানাং॑ ভাগ॒দাऽঅ॑সৎ ॥ ৫১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রেমমিত্যস্যাপ্রতিরথ ঋষিঃ । ইন্দ্রো দেবতা । আর্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥