Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 49

99 Mantra
17/49
Devata- सोमवरुणादेवा देवताः Rishi- अप्रतिरथ ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
मर्मा॑णि ते॒ वर्म॑णा छादयामि॒ सोम॑स्त्वा॒ राजा॒मृते॒नानु॑ वस्ताम्। उ॒रोर्वरी॑यो॒ वरु॑णस्ते कृणोतु॒ जय॑न्तं॒ त्वानु॑ दे॒वा म॑दन्तु॥४९॥

मर्मा॑णि। ते॒। वर्म॑णा। छा॒द॒या॒मि॒। सोमः॑। त्वा॒। राजा॑। अ॒मृते॑न। अनु॑। व॒स्ता॒म्। उ॒रोः। वरी॑यः। वरु॑णः। ते॒। कृ॒णो॒तु॒। जय॑न्तम्। त्वा॒। अनु॑। दे॒वाः। म॒द॒न्तु॒ ॥४९ ॥

Mantra without Swara
मर्माणि ते वर्मणा छादयामि सोमस्त्वा राजामृतेनानु वस्ताम् । उरोर्वरीयो वरुणस्ते कृणोतु जयन्तन्त्वानु देवा मदन्तु ॥

मर्माणि। ते। वर्मणा। छादयामि। सोमः। त्वा। राजा। अमृतेन। अनु। वस्ताम्। उरोः। वरीयः। वरुणः। ते। कृणोतु। जयन्तम्। त्वा। अनु। देवाः। मदन्तु॥४९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে যুদ্ধ করাইবার শূরবীর! আমি (তে) তোমার (মর্মাণি) মর্মস্থলগুলি অর্থাৎ যে সব তাড়িত শীঘ্র মৃত্যু উৎপন্নকারী শরীরের অঙ্গ তাহাদেরকে (বর্মণা) দেহ রক্ষাকারী কবচ দ্বারা (ছাদয়ামি) আচ্ছাদন করি । ইহা (সোমঃ) শান্তি আদি গুণযুক্ত (রাজা) এবং বিদ্যা, ন্যায় তথা বিনয়াদি গুণ দ্বারা প্রকাশমান রাজা (অমৃতেন) সমস্ত রোগ দূরকারিণী অমৃতরূপ ওষধি দ্বারা (ত্বা) তোমাকে (অনু, বস্তাম্) পশ্চাৎ আচ্ছাদন করিবে, (বরুণঃ) সর্বাপেক্ষা উত্তম গুণযুক্ত রাজা (তে) তোমার (উরোঃ) বহু গুণ এবং ঐশ্বর্য্য হইতে ও (স্বীয়ঃ) অত্যন্ত ঐশ্বর্য্য (কৃণোতু) বৃদ্ধি করিবে তথা (জয়ন্তম্) দুষ্টদিগকে পরাজিত করিয়া (ত্বা) তোমাকে (দেবাঃ) বিদ্বান্গণ (অনু, মদন্তু) অনুমোদন করুক অর্থাৎ উৎসাহ প্রদান করুক ॥ ৪ঌ ॥
Essence
ভাবার্থঃ–সেনাপতি আদির উচিত যে, সমস্ত যুদ্ধকর্ত্তাদের শরীর আদির রক্ষা সকল দিক দিয়া করিয়া ইহাদেরকে সর্বদা উৎসাহিত এবং অনুমোদিত করিবে যাহাতে নিশ্চয় করিয়া সকলের হইতে বিজয় লাভ করে ॥ ৪ঌ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
মর্মা॑ণি তে॒ বর্ম॑ণা ছাদয়ামি॒ সোম॑স্ত্বা॒ রাজা॒মৃতে॒নানু॑ বস্তাম্ । উ॒রোর্বরী॑য়ো॒ বর॑ুণস্তে কৃণোতু॒ জয়॑ন্তং॒ ত্বানু॑ দে॒বা ম॑দন্তু ॥ ৪ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মর্মাণীত্যস্যাপ্রতিরথ ঋষিঃ । সোমবরুণদেবা দেবতাঃ । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥