Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 48

99 Mantra
17/48
Devata- इन्द्रबृहस्पत्यादयो देवताः Rishi- अप्रतिरथ ऋषिः Chhand- पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
यत्र॑ बा॒णाः स॒म्पत॑न्ति कुमा॒रा वि॑शि॒खाऽइ॑व। तन्न॒ऽइन्द्रो॒ बृह॒स्पति॒रदि॑तिः॒ शर्म॑ यच्छतु वि॒श्वाहा॒ शर्म॑ यच्छतु॥४८॥

यत्र॑। बा॒णाः। सं॒पत॒न्तीति॑ स॒म्ऽपत॑न्ति। कु॒मा॒राः। वि॒शि॒खाऽइ॒वेति॑ विशि॒खाःऽइ॑व। तत्। नः॒। इन्द्रः॑। बृह॒स्पतिः॑। अदि॑तिः। शर्म्म॑। य॒च्छ॒तु॒। वि॒श्वाहा॑। शर्म्म॑। य॒च्छ॒तु॒ ॥४८ ॥

Mantra without Swara
यत्र वाणाः सम्पतन्ति कुमारा विशिखाऽइव । तन्नऽइन्द्रो बृहस्पतिरदितिः शर्म यच्छतु विश्वाहा शर्म यच्छतु ॥

यत्र। बाणाः। संपतन्तीति सम्ऽपतन्ति। कुमाराः। विशिखाऽइवेति विशिखाःऽइव। तत्। नः। इन्द्रः। बृहस्पतिः। अदितिः। शर्म्म। यच्छतु। विश्वाहा। शर्म्म। यच्छतु॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(য়ত্র) যে সংগ্রামে (বিশিখা ইব) শিখা ব্যতীত অথবা বহু শিখাযুক্ত (কুমারাঃ) বালকদিগের সমান (বাণাঃ) বাণাদি অস্ত্র-শস্ত্রের সমূহ (সংপতন্তি) উত্তম প্রকার পতিত হয় (তৎ) সেখানে (বৃহস্পতিঃ) বৃহৎ সভা বা সেনার পালক (ইন্দ্রঃ) সেনাপতি (শর্ম) আশ্রয় বা সুখকে (য়চ্ছতু) দিবে এবং (অদিতিঃ) নিত্য সভাসদদের দ্বারা শোভায়মান সভা (বিশ্বাহা) সমস্ত দিবস (নঃ) আমাদিগের জন্য (শর্ম) সুখ সিদ্ধকারী গৃহকে (য়চ্ছতু) প্রদান করিবে ॥ ৪৮ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যেমন বালক ইতস্ততঃ দৌড়াদৌড়ি করে সেইরূপ যুদ্ধের সময় যোদ্ধাগণও চেষ্টা করিবে । যাহারা যুদ্ধে আহত, ক্ষীণ, ক্লান্ত, শ্রান্ত, ছিন্ন-ভিন্ন অঙ্গযুক্ত, মূর্ছিত হয় তাহাদিগকে যুদ্ধভূমি হইতে শীঘ্র উঠাইয়া সুখালয়ে (চিকিৎসালয়ে) পৌঁছাইয়া ওষধ, পট্টি করিয়া সুস্থ করিবে এবং যাহারা নিহত হয় তাহাদেরকে বিধিপূর্বক দাহ করিবে । রাজগণ তাহাদিগের মাতা-পিতা, স্ত্রী এবং বালকদিগের সর্বদা রক্ষা করিবে ॥ ৪৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
য়ত্র॑ বা॒ণাঃ সং॒পত॑ন্তি কুমা॒রা বি॑শি॒খাऽই॑ব । তন্ন॒ऽইন্দ্রো॒ বৃহ॒স্পতি॒রদি॑তিঃ॒ শর্ম॑ য়চ্ছতু বি॒শ্বাহা॒ শর্ম॑ য়চ্ছতু ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ত্র বাণা ইত্যস্যাপ্রতিরথ ঋষিঃ । ইন্দ্রবৃহস্পত্যাদয়ো দেবতাঃ । পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥