Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 47

99 Mantra
17/47
Devata- मरुतो देवताः Rishi- अप्रतिरथ ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अ॒सौ या सेना॑ मरुतः॒ परे॑षाम॒भ्यैति॑ न॒ऽओज॑सा॒ स्पर्द्ध॑माना। तां गू॑हत॒ तम॒साप॑व्रतेन॒ यथा॒मीऽअ॒न्योऽअ॒न्यन्न जा॒नन्॥४७॥

अ॒सौ। या। सेना॑। म॒रु॒तः॒। परे॑षाम्। अ॒भि। आ। एति॑। नः॒। ओज॑सा। स्पर्द्ध॑माना। ताम्। गू॒ह॒त॒। तम॑सा। अप॑व्रते॒नेत्यप॑ऽव्रतेन। यथा॑। अ॒मीऽइत्य॒मी। अ॒न्यः। अ॒न्यम्। न। जा॒नन् ॥४७ ॥

Mantra without Swara
असौ या सेना मरुतः परेषामभ्यैति नऽओजसा स्पर्धमाना । ताङ्गूहत तमसापव्रतेन यथामीऽअन्यो अन्यन्न जानन् ॥

असौ। या। सेना। मरुतः। परेषाम्। अभि। आ। एति। नः। ओजसा। स्पर्द्धमाना। ताम्। गूहत। तमसा। अपव्रतेनेत्यपऽव्रतेन। यथा। अमीऽइत्यमी। अन्यः। अन्यम्। न। जानन्॥४७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (মরুতঃ) প্রত্যেক ঋতুতে যজ্ঞ সম্পাদনকারী বিদ্বান্গণ! তোমরা (য়া) যে (অসৌ) সেই (পরেষাম্) শত্রুদিগের (স্পর্দ্ধমানঙ্) ঈর্ষা করিয়া (সেনা) সেনা (ওজসা) বল দ্বারা (নঃ) আমাদিগের (অভি, আ, এতি) সম্মুখে সকল দিক দিয়া প্রাপ্ত হও (তাম্) তাহাকে (অপব্রতেন) ছেদনরূপ কঠোর কর্ম্ম দ্বারা এবং (তমসা) তোপাদি শস্ত্র সমূহের উত্থিত ধূম বা মেঘ পর্বত সদৃশ আকার যাহা অস্ত্রের ধূম হয় উহা দ্বারা (দূহত) আচ্ছাদিত কর । (অমী) এইগুলি শত্রুসেনাস্থ লোক (য়থা) যেমন (অন্যঃ, অন্যম্) পরস্পর একে অপরকে (ন) না (জানন্) জানুক সেইরূপ পরাক্রম কর ॥ ৪৭ ॥
Essence
ভাবার্থঃ–যখন যুদ্ধের জন্য প্রাপ্ত শত্রুদিগের সেনাদের মধ্যে হইয়া যুদ্ধ করিবে তখন সকল দিক হইতে শস্ত্র এবং অস্ত্রের প্রহারে উত্থিত ধূম ও ধূলি ইত্যাদি দ্বারা আচ্ছাদিত করিয়া যেমন এই সব শত্রুগণ পরস্পর একে অপরকে না জানিবে সেইরূপ কৌশল সেনাপতি আদির করা উচিত ॥ ৪৭ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒সৌ য়া সেনা॑ মরুতঃ॒ পরে॑ষাম॒ভ্যৈতি॑ ন॒ऽওজ॑সা॒ স্পর্দ্ধ॑মানা । তাং গূ॑হত॒ তম॒সাপ॑ব্রতেন॒ য়থা॒মীऽঅ॒ন্যোऽঅ॒ন্যন্ন জা॒নন্ ॥ ৪৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অসৌ য়েত্যস্যাপ্রতিরথ ঋষিঃ । মরুতো দেবতাঃ । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥