Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 46

99 Mantra
17/46
Devata- योद्वा देवता Rishi- अप्रतिरथ ऋषिः Chhand- विराडार्ष्यनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
प्रेता॒ जय॑ता नर॒ऽइन्द्रो॑ वः॒ शर्म॑ यच्छतु। उ॒ग्रा वः॑ सन्तु बा॒हवो॑ऽनाधृ॒ष्या यथास॑थ॥४६॥

प्र। इ॒त॒। जय॑त। न॒रः॒। इन्द्रः॑। वः॒। शर्म॑। य॒च्छ॒तु॒। उ॒ग्राः। वः॒। स॒न्तु॒। बा॒हवः॑। अ॒ना॒धृ॒ष्याः। यथा॑। अस॑थ ॥४६ ॥

Mantra without Swara
प्रेता जयता नरऽइन्द्रो वः शर्म यच्छतु । उग्रा वः सन्तु बाहवो नाधृष्या यथासथ ॥

प्र। इत। जयत। नरः। इन्द्रः। वः। शर्म। यच्छतु। उग्राः। वः। सन्तु। बाहवः। अनाधृष्याः। यथा। असथ॥४६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (নঃ) বহু প্রকার ব্যবহার প্রাপ্তিকারী মনুষ্যগণ! তোমরা (য়থা) যেমন শত্রুগণকে (ইত) প্রাপ্ত হও, তাহাদিগকে (জয়ত) জিতিয়া লও, তথা (ইন্দ্রঃ) শত্রুদিগকে বিদীর্ণকারী সেনাপতি (বঃ) তোমাদিগের জন্য (শর্ম্ম) গৃহ (প্র, য়চ্ছতু) দিবে, (বঃ) তোমাদিগের (বাহবঃ) ভুজ (উগ্রাঃ) দৃঢ় (সন্তু) হউক এবং (অনাধৃষ্যাঃ) শত্রুদিগের দ্বারা তিরস্কারের যোগ্য হইও না, সেইরূপ প্রযত্ন কর ॥ ৪৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যাহারা শত্রুদিগকে জয়কারী বীর হইবে তাহাদিগের সেনাপতি ধন, অন্ন, গৃহ এবং বস্ত্রাদি দ্বারা নিরন্তর সৎকার করিবে তথা সেনাস্থ ব্যক্তিগণ যেমন বলী হইবে তদ্রূপ ব্যবহার অর্থাৎ ব্যায়াম ও অস্ত্র-শস্ত্র চালনা শিখিবে ॥ ৪৬ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
প্রেতা॒ জয়॑তা নর॒ऽইন্দ্রো॑ বঃ॒ শর্ম॑ য়চ্ছতু । উ॒গ্রা বঃ॑ সন্তু বা॒হবো॑ऽনাধৃ॒ষ্যা য়থাস॑থ ॥ ৪৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রেতা জয়তেত্যস্যাপ্রতিরথ ঋষিঃ । য়োদ্ধা দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥