Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 33

99 Mantra
17/33
Devata- इन्द्रो देवता Rishi- अप्रतिरथ ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
आ॒शुः शिशा॑नो वृष॒भो न भी॒मो घ॑नाघ॒नः क्षोभ॑णश्चर्षणी॒नाम्। सं॒क्रन्द॑नोऽनिमि॒षऽए॑कवी॒रः श॒तꣳ सेना॑ऽअजयत् सा॒कमिन्द्रः॑॥३३॥

आ॒शुः। शिशा॑नः। वृ॒ष॒भः। न। भी॒मः। घ॒ना॒घ॒नः। क्षोभ॑णः। च॒र्ष॒णी॒नाम्। सं॒क्रन्द॑न॒ इति॑ स॒म्ऽक्रन्द॑नः। अ॒नि॒मि॒ष इत्य॑निऽमिषः। ए॒क॒वी॒र इत्ये॑कऽवी॒रः। श॒तम्। सेनाः॑। अ॒ज॒य॒त्। सा॒कम्। इन्द्रः॑ ॥३३ ॥

Mantra without Swara
आशुः शिशानो वृषभो न भीमो घनाघनः क्षोभणश्चर्षणीनाम् । सङ्क्रन्दनो निमिषऽएकवीरः शतँ सेनाऽअजयत्साकमिन्द्रः ॥

आशुः। शिशानः। वृषभः। न। भीमः। घनाघनः। क्षोभणः। चर्षणीनाम्। संक्रन्दन इति सम्ऽक्रन्दनः। अनिमिष इत्यनिऽमिषः। एकवीर इत्येकऽवीरः। शतम्। सेनाः। अजयत्। साकम्। इन्द्रः॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ মনুষ্যগণ! তোমরা যে (চর্ষণীনাম্) সমস্ত মনুষ্যগণ বা তাহাদের সম্পর্কিত সেনা মধ্যে (আশুঃ) শীঘ্রকারী (শিশানঃ) পদার্থসমূহকে সূক্ষ্মকারী (বৃষভঃ) বলবান্ বৃষের (ন) সমান (ভীমঃ) ভয়ংকর (ঘনাঘনঃ) অত্যন্ত আবশ্যকতা সহ শত্রুদিগের নাশকারী (ক্ষোভনঃ) তাহাদিগকে কম্পনকারী (সংক্রন্দনঃ) উত্তম প্রকার শত্রুদিগকে রোদনকারী এবং (অনিমিষঃ) রাত্রি-দিন প্রযত্নকারী (একবীরঃ) একাবীর (ইন্দ্রঃ) শত্রুদিগকে বিদীর্ণকারী সেনার অধিপতি পুরুষ আমাদিগের (সাকম্) সহ (শতম্) বহু (সেনাঃ) সেই সব সেনাকে যদ্দ্বারা শত্রুকে বন্ধন করে, (অজয়ৎ) জিতিয়া লয়–তাহাকেই সেনাধীশ কর ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যদিগের উচিত যে, যিনি ধনুর্বেদ এবং ঋগ্বেদাদি শাস্ত্রজ্ঞাতা, নির্ভয়, সর্বদিকে কুশল, অতি বলবান্, ধার্মিক, নিজ প্রভুর রাজ্যে সম্প্রীতিকারী, জিতেন্দ্রিয়, শত্রুদিগের বিজয়ী তথা স্বীয় সেনাকে শেখাইতে এবং যুদ্ধ করাইতে কুশল বীর পুরুষ হয় তাহাকে সেনাপতির অধিকারে নিযুক্ত করিবে ॥ ৩৩ ॥
Subject
অথ সেনাপতিকৃত্যমুপদিশ্যতে ॥ এখন সেনাপতির কৃত্যের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
আ॒শুঃ শিশা॑নো বৃষ॒ভো ন ভী॒মো ঘ॑নাঘ॒নঃ ক্ষোভ॑ণশ্চর্ষণী॒নাম্ । সং॒ক্রন্দ॑নোऽনিমি॒ষऽএ॑কবী॒রঃ শ॒তꣳ সেনা॑ऽঅজয়ৎ সা॒কমিন্দ্রঃ॑ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আশুঃ শিশান ইত্যস্যাপ্রতিরথ ঋষিঃ । ইন্দ্রো দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥