Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 3

99 Mantra
17/3
Devata- अग्निर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- विराडार्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
ऋ॒तव॑ स्थऽऋता॒वृध॑ऽऋतु॒ष्ठा स्थ॑ऽऋता॒वृधः॑। घृ॒त॒श्च्युतो॑ मधु॒श्च्युतो॑ वि॒राजो॒ नाम॑ काम॒दुघा॒ऽअक्षी॑यमाणाः॥३॥

ऋ॒तवः॑। स्थ॒। ऋ॒ता॒वृधः॑। ऋ॒त॒वृध॒ इत्यृ॑त॒ऽवृधः॑। ऋ॒तु॒ष्ठाः। ऋ॒तु॒स्था इत्यृ॑तु॒ऽस्थाः। स्थ॒। ऋ॒ता॒वृधः॑। ऋ॒त॒वृध॒ इत्यृ॑त॒ऽवृधः॑। घृ॒त॒श्च्युत॒ इति॑ घृत॒ऽश्च्युतः॑। म॒धु॒श्च्युत॒ इति॑ मधु॒ऽश्च्युतः॑। वि॒राज॒ इति॑ वि॒ऽराजः॑। नाम॑। का॒म॒दुघा॒ इति॑ काम॒दुघा॑। अक्षी॑यमाणाः ॥३ ॥

Mantra without Swara
ऋतव स्थऽऋतावृधऽऋतुष्ठा स्थ ऋतावृधः । घृतश्च्युतो मधुश्च्युतो विराजो नाम कामदुघाऽअक्षीयमाणाः ॥

ऋतवः। स्थ। ऋतावृधः। ऋतवृध इत्यृतऽवृधः। ऋतुष्ठाः। ऋतुस्था इत्यृतुऽस्थाः। स्थ। ऋतावृधः। ऋतवृध इत्यृतऽवृधः। घृतश्च्युत इति घृतऽश्च्युतः। मधुश्च्युत इति मधुऽश्च्युतः। विराज इति विऽराजः। नाम। कामदुघा इति कामदुघा। अक्षीयमाणाः॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে স্ত্রীগণ! তোমরা (ঋতবঃ) বসন্তাদি ঋতুগুলির সমান (স্থ) হও তথা (ঋতাবৃধঃ) জল দ্বারা নদী তুল্য সত্য সহ উন্নতিকে প্রাপ্ত হওয়ার বা (ঋতুষ্ঠাঃ) বসন্তাদি ঋতুগুলিতে স্থিত হওয়ার এবং (ঋতাবৃধঃ) সত্যকে বৃদ্ধি করিবার (স্থ) জন্য হও এবং তুমি (ঘৃতশ্চুতঃ) যাহা হইতে ঘৃত বাহির হয় সেই সব (মধুশ্চুতঃ) মধুর রস হইতে প্রাপ্ত (অক্ষীয়মানাঃ) রক্ষা করিবার যোগ্য (বিরাজঃ) বিবিধ প্রকার গুণগুলি দ্বারা প্রকাশমান তথা (কামদুঘাঃ) কামনা পূরণ কারিণী (নাম) বিখ্যাত গাভী সদৃশ হইবে । তোমরা আমাদেরকে সুখী কর ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন ঋতু ও গাভি স্ব স্ব সময়ে অনুকূলতা পূর্বক সকল প্রাণিদিগকে সুখী করে সেইরূপ উত্তম স্ত্রীগণ সকল সময়ে স্বীয় পতি আদি সকল পুরুষদিগকে তৃপ্তি করিয়া আনন্দিত করিবে ॥ ৩ ॥
Subject
স্ত্রিয়ঃ পত্যাদিভিঃ সহ কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ স্ত্রীগণ পতি আদি সহ কীরূপ আচরণ করিবে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
ঋ॒তব॑ স্থऽঋতা॒বৃধ॑ऽঋতু॒ষ্ঠা স্থ॑ऽঋতা॒বৃধঃ॑ । ঘৃ॒ত॒শ্চ্যুতো॑ মধু॒শ্চ্যুতো॑ বি॒রাজো॒ নাম॑ কাম॒দুঘা॒ऽঅক্ষী॑য়মাণাঃ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঋতব ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥