Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 26

99 Mantra
17/26
Devata- विश्वकर्मा देवता Rishi- भुवनपुत्रो विश्वकर्मा ऋषिः Chhand- भुरिगार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वि॒श्वक॑र्म्मा॒ विम॑ना॒ऽआद्विहा॑या धा॒ता वि॑धा॒ता प॑र॒मोत स॒न्दृक्। तेषा॑मि॒ष्टानि॒ समि॒षा म॑दन्ति॒ यत्रा॑ सप्तऽऋ॒षीन् प॒रऽएक॑मा॒हुः॥२६॥

वि॒श्वक॒र्मेति॑ वि॒श्वऽक॑र्मा। विम॑ना॒ इति॒ विऽम॑नाः। आत्। विहा॑या॒ इति॒ विऽहा॑याः। धा॒ता। वि॒धा॒तेति॑ विऽधा॒ता। प॒र॒मा। उ॒त। स॒न्दृगिति॑ स॒म्ऽदृक्। तेषा॑म्। इ॒ष्टानि॑। सम्। इ॒षा। म॒द॒न्ति॒। यत्र॑। स॒प्त॒ऋ॒षीनिति॑ सप्तऽऋ॒षीन्। प॒रः। एक॑म्। आ॒हुः ॥२६ ॥

Mantra without Swara
विश्वकर्मा विमनाऽआद्विहाया धाता विधाता परमोत सन्दृक् । तेषामिष्टानि समिषा मदन्ति यत्रा सप्तऽऋषीन्पर एकमाहुः ॥

विश्वकर्मेति विश्वऽकर्मा। विमना इति विऽमनाः। आत्। विहाया इति विऽहायाः। धाता। विधातेति विऽधाता। परमा। उत। सन्दृगिति सम्ऽदृक्। तेषाम्। इष्टानि। सम्। इषा। मदन्ति। यत्र। सप्तऋषीनिति सप्तऽऋषीन्। परः। एकम्। आहुः॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (বিশ্বকর্মা) যাহার সমস্ত জগতের রচনা করা ক্রিয়মাণ কর্ম এবং যিনি (বিমনাঃ) অনেক প্রকার বিজ্ঞানযুক্ত (বিহায়াঃ) বিবিধ প্রকারের পদার্থে ব্যাপ্ত (ধাতা) সকলের ধারণ-পোষণকারী (বিধাতা) এবং রচনাকারী (সংদৃক্) উত্তম প্রকার সকলকে দেখেন (পরঃ) এবং সর্বাপেক্ষা উত্তম তথা যাহাকে (একম্) অদ্বিতীয় (আহুঃ) বলে অর্থাৎ যাহার মধ্যে অন্যের হস্তক্ষেপ হয় না (আৎ) এবং (য়ত্র) যাহার (সপ্তঋষীন্) পাঁচ প্রাণ, সূত্রাত্মা এবং ধনঞ্জয় এই সাতকে প্রাপ্ত হইয়া (ইষা) ইচ্ছা দ্বারা জীব (সং বদন্তি) উত্তম প্রকার আনন্দ প্রাপ্ত হয় (উত) এবং যিনি (তেষাম্) সেই সব জীবদিগকে (পরমা) উত্তম (দৃষ্টানি) সুখসিদ্ধকারী কর্মকে সিদ্ধ করেন সেই পরমেশ্বরের তোমরা উপাসনা কর ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যদিগের উচিত যে, সর্ব জগতের রচনাকারী, ধারণ-পালন, নাশকারী এক অর্থাৎ যাহার অন্য কোন সহায়ক হইতে পারে না, সেই পরমেশ্বরের উপাসনা নিজের আকাঙ্ক্ষিত কর্ম সিদ্ধ করিবার জন্য করা দরকার ॥ ২৬ ॥
Subject
অথ পরমেশ্বরঃ কীদৃশোऽস্তীত্যুপদিশ্যতে ॥ এখন পরমেশ্বর কেমন, এই বিষয়ে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
বি॒শ্বক॑র্ম্মা॒ বিম॑না॒ऽআদ্বিহা॑য়া ধা॒তা বি॑ধা॒তা প॑র॒মোত সং॒দৃক্ । তেষা॑মি॒ষ্টানি॒ সমি॒ষা ম॑দন্তি॒ য়ত্রা॑ সপ্তऽঋ॒ষীন্ প॒রऽএক॑মা॒হুঃ ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বকর্মেত্যস্য ভুবনপুত্রো বিশ্বকর্মা ঋষিঃ । বিশ্বকর্মা দেবতা । ভুরিগার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥