Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 24

99 Mantra
17/24
Devata- विश्वकर्मा देवता Rishi- भुवनपुत्रो विश्वकर्मा ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
विश्व॑कर्मन् ह॒विषा॒ वर्द्ध॑नेन त्रा॒तार॒मिन्द्र॑मकृणोरव॒ध्यम्। तस्मै॒ विशः॒ सम॑नमन्त पू॒र्वीर॒यमु॒ग्रो वि॒हव्यो॒ यथास॑त्॥२४॥

विश्व॑कर्म॒न्निति॒ विश्व॑ऽकर्मन्। ह॒विषा॑। वर्द्ध॑नेन। त्रा॒तार॑म्। इन्द्र॑म्। अ॒कृ॒णोः॒। अ॒व॒ध्यम्। तस्मै॑। विशः॑। सम्। अ॒न॒म॒न्त॒। पू॒र्वीः। अ॒यम्। उ॒ग्रः। वि॒हव्य॒ इति॑ वि॒ऽहव्यः॑। यथा॑। अस॑त् ॥२४ ॥

Mantra without Swara
विश्वकर्मन्हविषा वर्धनेन त्रातारमिन्द्रमकृणोरवध्यम् । तस्मै विशः समनमन्त पूर्वीरयमुग्रो विहव्यो यथासत् ॥

विश्वकर्मन्निति विश्वऽकर्मन्। हविषा। वर्द्धनेन। त्रातारम्। इन्द्रम्। अकृणोः। अवध्यम्। तस्मै। विशः। सम्। अनमन्त। पूर्वीः। अयम्। उग्रः। विहव्य इति विऽहव्यः। यथा। असत्॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (বিশ্বকর্মন্) সম্পূর্ণ শুভ কর্মগুলির সেবনকারী সকল সভার পতি রাজা! আপনি (হবিষা) গ্রহণীয় (বর্দ্ধনেন) বৃদ্ধি পূর্বক (অবধ্যম্) বধ করিবার অযোগ্য (ত্রাতারম্) রক্ষক (ইন্দ্রম্) উত্তম সম্পত্তিসম্পন্ন পুরুষকে রাজ কার্য্যে সম্মতিদাতা মন্ত্রী (অকৃণোঃ) করুন । (তস্মৈ) তাহার জন্য (পূর্বীঃ) প্রথম ন্যায়াধীশগণ প্রাপ্ত করাইয়াছেন যে (বিশঃ) প্রজাদিগকে (সমনমন্ত) উত্তম প্রকার নম্র করুন (যথা) যেমন (অয়ম্) এই মন্ত্রী, (উগ্রঃ) বধ করিতে তীক্ষ্ন (বিহব্যঃ) বিবিধ প্রকারের সাধন দ্বারা স্বীকার করিবার যোগ্য (অসৎ) হউন সেইরূপ করুন ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । সব সভার অধিষ্ঠাতা সহ সব সভাসদ সেই পুরুষকে রাজ্যাধিকার প্রদান করিবেন যিনি পক্ষপাতী নহেন । যিনি পিতার ন্যায় প্রজাদিগের রক্ষা করেন না, তাঁহাকে প্রজাগণ কখনও স্বীকার করিবেন না এবং যিনি পুত্রতুল্য প্রজাকে ন্যায়পূর্বক রক্ষা করিবেন তাঁহার অনুকূলে প্রজা নিরন্তর হইবে ॥ ২৪ ॥
Subject
মনুষ্যৈঃ কীদৃশো রাজা মন্তব্য ইত্যাহ ॥ মনুষ্যদিগকে কেমন পুরুষকে রাজা স্বীকার করা কর্ত্তব্য, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
বিশ্ব॑কর্মন্ হ॒বিষা॒ বর্দ্ধ॑নেন ত্রা॒তার॒মিন্দ্র॑মকৃণোরব॒ধ্যম্ । তস্মৈ॒ বিশঃ॒ সম॑নমন্ত পূ॒র্বীর॒য়মু॒গ্রো বি॒হব্যো॒ য়থাস॑ৎ ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বকর্মন্নিত্যস্য ভুবনপুত্রো বিশ্বকর্মা ঋষিঃ । বিশ্বকর্মা দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বর ॥