Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 2

99 Mantra
17/2
Devata- अग्निर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृद्विकृतिः Swara- मध्यमः
Mantra with Swara
इ॒मा मे॑ऽअग्न॒ऽइष्ट॑का धे॒नवः॑ स॒न्त्वेका॑ च॒ दश॑ च॒ दश॑ च श॒तं च॑ श॒तं च॑ स॒हस्रं॑ च स॒हस्रं॑ चा॒युतं॑ चा॒युतं॑ च नि॒युतं॑ च नि॒युतं॑ च प्र॒युतं॒ चार्बु॑दं च॒ न्यर्बुदं च समु॒द्रश्च॒ मध्यं॒ चान्त॑श्च परा॒र्द्धश्चै॒ता मे॑ऽअग्न॒ऽइष्ट॑का धे॒नवः॑ सन्त्व॒मु॒त्रा॒मुष्मिँ॑ल्लो॒के॥२॥

इ॒माः। मे॒। अ॒ग्ने॒। इष्ट॑काः। धेनवः॑। स॒न्तु॒। एका॑। च॒। दश॑। च॒। दश॑। च॒। श॒तम्। च॒। श॒तम्। च॒। स॒हस्र॑म्। च॒। स॒हस्र॑म्। च॒। अ॒युत॑म्। च॒। अ॒युत॑म्। च॒। नि॒युत॒मिति॑ नि॒ऽयुत॑म्। च॒। नि॒युत॒मिति॑ नि॒ऽयुत॑म्। च॒। प्र॒युत॒मिति॑ प्र॒ऽयुत॑म्। च॒। अर्बु॑दम्। च॒। न्य॑र्बुद॒मिति॒ निऽअ॑र्बुदम्। च॒। स॒मु॒द्रः। च॒। मध्य॑म्। च॒। अन्तः॑। च॒। प॒रा॒र्द्धः। च॒। ए॒ताः। मे॒। अ॒ग्ने॒। इष्ट॑काः। धे॒नवः॑। स॒न्तु॒। अ॒मुत्र॑। अमुष्मि॑न्। लो॒के ॥२ ॥

Mantra without Swara
इमा मेऽअग्नऽइष्टका धेनवः सन्त्वेका च दश च दश च शतञ्च शतञ्च सहस्रञ्च सहस्रञ्चायुतञ्चायुतञ्च नियुतञ्च नियुतञ्च प्रयुतञ्चार्बुदञ्च न्यर्बुदञ्च समुद्रश्च मध्यञ्चान्तश्च परार्धश्चौता मेऽअग्नऽइष्टका धेनवः सन्त्वमुत्रामुष्मिँल्लोके ॥

इमाः। मे। अग्ने। इष्टकाः। धेनवः। सन्तु। एका। च। दश। च। दश। च। शतम्। च। शतम्। च। सहस्रम्। च। सहस्रम्। च। अयुतम्। च। अयुतम्। च। नियुतमिति निऽयुतम्। च। नियुतमिति निऽयुतम्। च। प्रयुतमिति प्रऽयुतम्। च। अर्बुदम्। च। न्यर्बुदमिति निऽअर्बुदम्। च। समुद्रः। च। मध्यम्। च। अन्तः। च। परार्द्धः। च। एताः। मे। अग्ने। इष्टकाः। धेनवः। सन्तु। अमुत्र। अमुष्मिन्। लोके॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে অগ্নে বিদ্বন্! যেমন (মে) আমার (ইমাঃ) এই সব (ইষ্টকাঃ) ইষ্ট সুখকে সিদ্ধ কারক যজ্ঞের সামগ্রী (ধেনবঃ) দুগ্ধদাত্রী গাভিদের সমান (সন্তু) হউক, আপনার জন্যও সেইরকমই হউক যাহা (একা) এক (চ) দশগুণ (দশ) দশ (চ) এবং (দশ) দশ (চ) দশগুণ (শতম্) শত (চ) এবং (শতম্) শত (চ) দশগুণ (সহস্রম্) সহস্র (চ) এবং (সহস্রম্) সহস্র (চ) দশগুণ (অয়ুতম্) দশ হাজার (চ) এবং (অয়ুতম্) দশ হাজার (চ) দশ গুণ (নিয়ুতম্) লক্ষ (চ) এবং (নিয়ুতম্) লক্ষ (চ) দশ গুণ (প্রয়ুতম্) দশ লক্ষ (চ) ইহার দশ গুণ কোটি ইহার দশ গুণ (অর্বুদম্) দশ কোটি ইহার দশ গুণ (ন্যর্বুদম) অর্বুদ (চ) ইহার দশগুণ খর্বুদ ইহার দশ গুণ নিখর্ব ইহার দশগুণ মহাপদ্ম, ইহার দশগুণ শঙ্কু ইহার দশ গুণ (সমুদ্রঃ) সমুদ্র (চ) ইহার দশ গুণ (মধ্যম্) মধ্য (চ) ইহার দশ গুণ (অন্তঃ) অন্ত এবং (চ) ইহার দশ গুণ (পরার্দ্ধশ্চ) পরার্দ্ধ (এতাঃ) এই সব (মে) আমার (অগ্নে) হে বিদ্বন্! (ইষ্টকাঃ) বেদীর ইটগুলি (ধেনবঃ) গাভির তুল্য (অমুষ্মিন্) পরোক্ষ (লোকে) দেখিবার যোগ্য (অমুত্র) পরবর্ত্তী জন্মে (সন্তু) হউক এমন প্রচেষ্টা করুন ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ–যেমন উত্তম প্রকার সেবিত গোদুগ্ধ আদির দানে সকলেই প্রসন্ন হয় সেইরূপ বেদীতে চয়নিত ইট বর্ষার হেতু হইয়া বর্ষাদি দ্বারা সকলকে সুখী করে । মনুষ্যদিগের উচিত যে এক (১) সংখ্যাকে দশবার গুণ করিলে দশ (১০), দশকে দশ বার গুণ করিলে শত (১০০), উহাকে দশ বার গুণ করিলে সহস্র (১০০০), উহাকে দশ বার গুণ করিলে দশ সহস্র (১০,০০০), উহাকে দশ বার গুণ করিলে লক্ষ (১০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে দশ লক্ষ (১০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে কোটি (১০০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে দশ কোটি (১০,০০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে অর্বুদ (১,০০,০০,০০,০০০), উহাকে দশ দিয়া গুণ করিলে দশ অর্বুদ (১০,০০,০০,০০,০০০), উহাকে দশ বার দিয়া গুণ করিলে দশ খর্বুদ (১,০০,০০,০০,০০,০০০), উহাকে দশ দিয়া গুণ করিলে নীল (১,০০,০০,০০,০০,০০,০০০), উহাকে দশ দিয়া গুণ করিলে দশ নীল (১০,০০,০০,০০,০০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে পদ্ম (১,০০,০০,০০,০০,০০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে দশ পদ্ম (১০,০০,০০,০০,০০,০০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে শঙ্খ (১,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০), উহাকে দশ বার গুণ করিলে দশ শঙ্খ (১০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০) এই সব সংখ্যাগুলির সংজ্ঞা আইসে । এইসব এত সংখ্যা তো বলা হইল কিন্তু বহু চকার হওয়ায় আরও অঙ্কগণিত, বীজগণিত এবং রেখাগণিত ইত্যাদির সংখ্যাগুলিকে যথাবৎ বুঝিবে । যেমন ভূলোকে এই সংখ্যাগুলি সেইরূপ অন্য লোকেও আছে, যেমন এখানে এই সব সংখ্যাগুলি দিয়া গণনা করা হইল এবং কারীগর সকল চয়নিত ইট, গৃহের আকারের হউক শীত, উষ্ণ, বর্ষা এবং বায়ু আদি হইতে মনুষ্যাদির রক্ষা করিয়া আনন্দিত করে সেইরূপ অগ্নিতে নিক্ষিপ্ত আহুতিসকল জল, বায়ু এবং ওষধিসকলের সঙ্গে মিশিয়া সবাইকে আনন্দিত করে ॥ ২ ॥
Subject
অথেষ্টকাদিচয়নদৃষ্টান্তেন গণিতবিদ্যোপদিশ্যতে ॥ এখন ইষ্টকাদির দৃষ্টান্ত দ্বারা গণিত বিদ্যার উপদেশ করা হইতেছে ।
Mantra (Bengali)
ই॒মা মে॑ऽঅগ্ন॒ऽইষ্ট॑কা ধে॒নবঃ॑ স॒ন্ত্বেকা॑ চ॒ দশ॑ চ॒ দশ॑ চ শ॒তং চ॑ শ॒তং চ॑ স॒হস্রং॑ চ স॒হস্রং॑ চা॒য়ুতং॑ চা॒য়ুতং॑ চ নি॒য়ুতং॑ চ নি॒য়ুতং॑ চ প্র॒য়ুতং॒ চার্বু॑দং চ॒ ন্য᳖র্বুদং চ সমু॒দ্রশ্চ॒ মধ্যং॒ চান্ত॑শ্চ পরা॒র্দ্ধশ্চৈ॒তা মে॑ऽঅগ্ন॒ऽইষ্ট॑কা ধে॒নবঃ॑ সন্ত্ব॒মুত্রা॒মুষ্মিঁ॑ল্লো॒কে ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইমা ম ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্বিকৃতিশ্ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥