Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 17 / Mantra 19

99 Mantra
17/19
Devata- विश्वकर्मा देवता Rishi- भुवनपुत्रो विश्वकर्मा ऋषिः Chhand- भुरिगार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वि॒श्वत॑श्चक्षुरु॒त वि॒श्वतो॑मुखो वि॒श्वतो॑बाहुरु॒त वि॒श्वत॑स्पात्। सं बा॒हुभ्यां॒ धम॑ति॒ सं पत॑त्रै॒र्द्यावा॒भूमी॑ ज॒नय॑न् दे॒वऽएकः॑॥१९॥

वि॒श्वत॑श्चक्षु॒रिति॑ वि॒श्वतः॑ऽचक्षुः। उ॒त। वि॒श्वतो॑मुख॒ इति॑ वि॒श्वतः॑ऽमुखः। वि॒श्वतो॑बाहु॒रिति॑ वि॒श्वतः॑ऽबाहुः। उ॒त। वि॒श्वत॑स्पात्। वि॒श्वतः॑ऽपा॒दिति॑ वि॒श्वतः॑ऽपात्। सम्। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुऽभ्या॑म्। धम॑ति। सम्। पत॑त्रैः। द्यावा॒भूमी॒ इति॒ द्यावा॒भूमी॑। ज॒नय॑न्। दे॒वः। एकः॑ ॥१९ ॥

Mantra without Swara
विश्वतश्चक्षुरुत विश्वतोमुखो विश्वतोबाहुरुत विश्वतस्पात् । सम्बाहुभ्यान्धमति सम्पतत्रैर्द्यावाभूमी जनयन्देवऽएकः ॥

विश्वतश्चक्षुरिति विश्वतःऽचक्षुः। उत। विश्वतोमुख इति विश्वतःऽमुखः। विश्वतोबाहुरिति विश्वतःऽबाहुः। उत। विश्वतस्पात्। विश्वतःऽपादिति विश्वतःऽपात्। सम्। बाहुभ्यामिति बाहुऽभ्याम्। धमति। सम्। पतत्रैः। द्यावाभूमी इति द्यावाभूमी। जनयन्। देवः। एकः॥१९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! তোমরা (বিশ্বতশ্চক্ষুঃ) সকল সংসারকে লক্ষ্যকারী (উত) এবং (বিশ্বতোমুখঃ) সকল দিক দিয়া সকলকে উপদেশকারী (বিশ্বতোবাহুঃ) সর্ব প্রকারে অনন্ত বল তথা পরাক্রম যুক্ত (উত) এবং (বিশ্বতস্পাৎ) সর্বত্র ব্যাপ্তিবিশিষ্ট (একঃ) অদ্বিতীয় সহায়রহিত (দেবঃ) স্বয়ং প্রকাশস্বরূপ (পতত্রৈঃ) ক্রিয়াশীল পরমাণু আদি দ্বারা (দ্যাবাভূমী) সূর্য্য ও পৃথিবী লোককে (সং, জনয়ন্) কার্য্যরূপ প্রকট করিয়া (বাহুভ্যাম্) অত্যন্ত বল পরাক্রম দ্বারা সকল জগৎকে (সং, ধমতি) সম্যক্ প্রাপ্ত হইতেছেন সেই পরমেশ্বরকে নিজের সকল দিক দিয়া নিজের রক্ষক উপাস্যদেব জান ॥ ১ঌ ॥
Essence
ভাবার্থঃ–যিনি সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, বৃহৎ হইতে বৃহৎ, নিরাকার, অনন্ত সামর্থ্যযুক্ত, সর্বত্র অভিব্যাপ্ত, প্রকাশস্বরূপ, অদ্বিতীয় পরমাত্মা, তিনি অত্যন্ত সূক্ষ্ম কার্য্যরূপ জগৎ রচনা ও বিনাশ করিতে সক্ষম । যে পুরুষ তাঁহাকে ত্যাগ করিয়া অন্যের উপাসনা করে তাহার অপেক্ষা অন্য জগতে ভাগ্যহীন পুরুষ কে? ॥ ১ঌ ॥
Subject
পুনস্তদেবাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
বি॒শ্বত॑শ্চক্ষুরু॒ত বি॒শ্বতো॑মুখো বি॒শ্বতো॑বাহুরু॒ত বি॒শ্বত॑স্পাৎ । সং বা॒হুভ্যাং॒ ধম॑তি॒ সং পত॑ত্রৈ॒র্দ্যাবা॒ভূমী॑ জ॒নয়॑ন্ দে॒বऽএকঃ॑ ॥ ১ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বত ইত্যস্য ভুবনপুত্রো বিশ্বকর্মা ঋষিঃ । বিশ্বকর্মা দেবতা । ভুরিগার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥