Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 61

66 Mantra
16/61
Devata- रुद्रा देवताः Rishi- परमेष्ठी प्रजापतिर्वा देवा ऋषयः Chhand- निचृदार्ष्यनुस्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ये ती॒र्थानि॑ प्र॒चर॑न्ति सृ॒काह॑स्ता निष॒ङ्गिणः॑। तेषा॑ सहस्रयोज॒नेऽव॒ धन्वा॑नि तन्मसि॥६१॥

ये। ती॒र्थानि॑। प्र॒चर॒न्तीति॑ प्र॒ऽचर॑न्ति। सृ॒काह॑स्ता॒ इति॑ सृ॒काऽह॑स्ताः। नि॒ष॒ङ्गिणः॑। तेषा॑म्। स॒ह॒स्र॒यो॒ज॒न इति॑ सहस्रऽयोज॒ने। अव॑। धन्वा॑नि। त॒न्म॒सि॒ ॥६१ ॥

Mantra without Swara
ये तीर्थानि प्रचरन्ति सृकाहस्ता निषङ्गिणः । तेषाँ सहस्रयोजने व धन्वानि तन्मसि ॥

ये। तीर्थानि। प्रचरन्तीति प्रऽचरन्ति। सृकाहस्ता इति सृकाऽहस्ताः। निषङ्गिणः। तेषाम्। सहस्रयोजन इति सहस्रऽयोजने। अव। धन्वानि। तन्मसि॥६१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–আমরা (য়ে) যাহারা (সৃকাহস্তাঃ) হস্তে বজ্র ধারণ করিয়া (নিষঙ্গিণঃ) প্রশংসিত বাণ ও তূণ যুক্ত ব্যক্তিদের সমান (তীর্থানি) দুঃখ হইতে উত্তীর্ণকারী বেদ আচার্য্য সত্য ভাষণ এবং ব্রহ্মচর্য্যাদি উত্তম নিয়ম অথবা যদ্দ্বারা সমুদ্রাদিকে পার করি এই সব নৌকাদি তীর্থ সকলের (প্রচরন্তি) প্রচার করি, (তেষাম্) তাহাদের (সহস্রয়োজনে) সহস্র যোজনের দেশে (ধন্বানি) শস্ত্রসকলকে (অব, তন্মসি) বিস্তৃত করি ॥ ৬১ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যগণের দুই প্রকারের তীর্থ আছে তাহাদিগের মধ্যে যাহারা ব্রহ্মচর্য্য, গুরুর সেবা, বেদাদি শাস্ত্রের পঠন-পাঠন, সৎসঙ্গ, ঈশ্বরের উপাসনা এবং সত্যভাষণাদি দুঃখ-সাগর হইতে মনুষ্যগণকে উত্তীর্ণ করে এবং অন্যেরা যাহারা সমুদ্রাদি জলাশয়ের এই পার ওই পার যাতায়াত করিতে সমর্থ হয় ॥ ৬১ ॥
Subject
পুনস্তদেবাহ ॥ পুনঃ এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
য়ে তী॒র্থানি॑ প্র॒চর॑ন্তি সৃ॒কাহ॑স্তা নিষ॒ঙ্গিণঃ॑ । তেষা॑ᳬं সহস্রয়োজ॒নেऽব॒ ধন্বা॑নি তন্মসি ॥ ৬১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ে তীর্থানীত্যস্য পরমেষ্ঠী প্রজাপতির্বা দেবা ঋষয়ঃ । রুদ্রা দেবতাঃ । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥